|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ
  3. বেনজীরকে ফেরানোর প্রক্রিয়া : নথিপত্রসহ প্রত্যর্পণ প্রস্তাব পুলিশ সদর দপ্তরে জমা দিয়েছে দুদক

বেনজীরকে ফেরানোর প্রক্রিয়া : নথিপত্রসহ প্রত্যর্পণ প্রস্তাব পুলিশ সদর দপ্তরে জমা দিয়েছে দুদক


প্রকাশিত হয়েছে : ১৬ জুন ২০২৬

দেশ ডেস্ক:: পুলিশের সাবেক আইজিপি বেনজীর আহমেদকে দুবাই থেকে ফেরত আনতে দুর্নীতি দমন কমিশন (দুদক) সব ধরণের নথিপত্রসহ প্রত্যর্পণ প্রস্তাব (এক্সট্রাডিশন প্রপোজাল) পুলিশ সদর দপ্তরে জমা দিয়েছে।

মঙ্গলবার তদন্ত টিমের প্রধান ও দুদক উপপরিচালক মো. হাফিজুল ইসলামের নেতৃত্বে তদন্ত দলের সদস্যরা ঢাকায় পুলিশ সদর দপ্তরে হাজির হয়ে ইংরেজি ও আরবিতে অনুবাদ করা প্রস্তাব ও অন্যান্য নথি জমা দিয়েছেন। দুদক সূত্রে এই খবর জানা গেছে।

দুদক জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম আজ সাংবাদিকদের বলেন, সাবেক আইজিপি বেনজীর আহমেদের দেশে ফেরানোর বিষয়ে দুদকের পক্ষ থেকে পুলিশ সদর দপ্তরে প্রত্যর্পণ প্রস্তাব পাঠানো হয়েছে। প্রস্তাবটি কাল পুলিশ সদর দপ্তর থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় পাঠাবে আইন মন্ত্রণালয়ে। আইন মন্ত্রণালয় প্রস্তাবের ওপর নোটারি করে একটি প্রত্যয়ণপত্র দেবে। এরপর প্রস্তাবটি আইন মন্ত্রণালয় থেকে আবারও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হবে। পরে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এটি আজ রাতেই পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠাবে। সবশেষে প্রস্তাবটি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে কূটনৈতিক চ্যানেলে আজ-কালের( দুই-একদিনের) মধ্যে সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) পাঠানো হবে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বেনজীরের বিরুদ্ধে মামলা, চার্জশিট, আদালত কর্তৃক গ্রেপ্তারি পরোয়ানার আদেশ, আইন-বিধিসহ সংশ্লিষ্ট সব কাগজপত্র ওই প্রস্তাবের সঙ্গে সংযুক্ত করা হয়েছে।

দুদকে সরেজমিনে জানা যায়, দুদকের ওই প্রস্তাব তৈরির কাজে সহায়তার জন্য আজ দুপুর দুইটার দিকে ইন্টারপোলের বাংলাদেশ ফোকাল পয়েন্ট ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরোর (এনসিবি) দুইজন সদস্য দুদকের প্রধান কার্যালয়ে আসেন। তারা দুদকের মানিলন্ডারিং শাখার সঙ্গে তিন ঘণ্টা কাজ করে বিকেল পাঁচটার দিকে চলে যান। দুদক কার্যালয় থেকে বের হওয়ার সময় তাদের কাছে সাংবাদিকরা বেনজীরকে ফেরত আনার বিষয়ে জানতে চাইলে তারা কোনো কথা না বলে সোজা হেঁটে গাড়িতে উঠে চলে যান।

দুবাই পুলিশের হাতে গ্রেপ্তার সাবেক আইজিপি বেনজীর আহমেদকে ফেরত আনার বিষয়ে দুদকের কার্যক্রম জানার জন্য আজ সকাল থেকেই দুদক প্রাঙ্গণে সাংবাদিকদের ভিড় ছিল। কিভাবে, কোন পদ্ধতিতে তাকে ফেরত আনা হবে- এটি জানার জন্য প্রিন্ট, ইলেক্ট্রনিক, অনলাইন, ডিজিটাল প্ল্যাটফর্মের সাংবাদিকরা উৎসুক সময় কাটিয়েছেন।

দুদক সূত্র জানায়, ৮৩ কোটি ৫৭ টাকার জ্ঞাত আয়বাহির্ভুত সম্পদ অর্জনের অভিযোগে বেনজীর ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে দুদক এ পর্যন্ত ছয়টি মামলা দায়ের করেছে। এর মধ্যে তিনটি মামলায় বেনজীরকে প্রধান আসামি করা হয়। বাকি তিনটি মামলায় তাকে সহযোগী আসামি করা হয়েছে। গত ২০২৪ সালের ১৫ ডিসেম্বর ৯ কোটি ৪৪ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে করা মামলার চার্জশিট আদালতে দেওয়া হয়েছে। আদালতে এই মামলাটির বিচার চলছে। এই মামলায় দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে দুবাই পুলিশ বেনজীরকে গ্রেপ্তার করেছে।

প্রচ্ছদ এর আরও খবর
কমিউনিটির ৫৬ প্রবীণকে নিয়ে ইএলএম সিনিয়র সিটিজেন প্রজেক্টের দিনব্যাপী আনন্দ ভ্রমণ

কমিউনিটির ৫৬ প্রবীণকে নিয়ে ইএলএম সিনিয়র সিটিজেন প্রজেক্টের দিনব্যাপী আনন্দ ভ্রমণ

অগ্রণী ব্যাংকের ভল্ট থেকে ৪ কোটি টাকা সরিয়ে খামারে বিনিয়োগ, ক্যাশ ইনচার্জসহ গ্রেপ্তার ২

অগ্রণী ব্যাংকের ভল্ট থেকে ৪ কোটি টাকা সরিয়ে খামারে বিনিয়োগ, ক্যাশ ইনচার্জসহ গ্রেপ্তার ২

দেশজুড়ে বোমা ও বিস্ফোরক উদ্ধারের পর পুলিশকে সতর্ক থাকার নির্দেশ

দেশজুড়ে বোমা ও বিস্ফোরক উদ্ধারের পর পুলিশকে সতর্ক থাকার নির্দেশ

শেখ হাসিনার প্রত্যর্পণের সমাধান না হওয়া পর্যন্ত তারেক রহমান ভারতে যেতে পারবেন না: নাহিদ

শেখ হাসিনার প্রত্যর্পণের সমাধান না হওয়া পর্যন্ত তারেক রহমান ভারতে যেতে পারবেন না: নাহিদ

বাংলাদেশে আল-কায়েদার সেল প্রতিষ্ঠার চেষ্টা নিয়ে জাতিসংঘের প্রতিবেদনে উদ্বেগ

বাংলাদেশে আল-কায়েদার সেল প্রতিষ্ঠার চেষ্টা নিয়ে জাতিসংঘের প্রতিবেদনে উদ্বেগ

পৌর চেয়ারম্যান থেকে বঙ্গভবনের পথে মির্জা ফখরুল

পৌর চেয়ারম্যান থেকে বঙ্গভবনের পথে মির্জা ফখরুল

সিলেটে ট্রিপল মার্ডার : উত্তর মিলছে না অনেক প্রশ্নের

সিলেটে ট্রিপল মার্ডার : উত্তর মিলছে না অনেক প্রশ্নের

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে অ্যানি, স্থানীয় সরকারে সালাহউদ্দিন

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে অ্যানি, স্থানীয় সরকারে সালাহউদ্দিন

থাপ্পড় মারা সেই ইউএনওকে প্রত্যাহার

থাপ্পড় মারা সেই ইউএনওকে প্রত্যাহার

বহু বছর পর যোগ্য ব্যক্তিকে রাষ্ট্রপতি হিসেবে পাচ্ছি: আসিফ নজরুল

বহু বছর পর যোগ্য ব্যক্তিকে রাষ্ট্রপতি হিসেবে পাচ্ছি: আসিফ নজরুল

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: [email protected] (News)
Email: [email protected] (Advertisement)
Email: [email protected] (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top