|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. ইউকে
  3. বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতির প্রতিবাদে লন্ডনে বিক্ষোভ সমাবেশ

বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতির প্রতিবাদে লন্ডনে বিক্ষোভ সমাবেশ

প্রকাশিত হয়েছে : ১৬ জুন ২০২৬

বাংলাদেশে চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, সাংবাদিক হত্যা ও হয়রানি, মতপ্রকাশ এবং সংবাদপত্রের স্বাধীনতার ওপর হস্তক্ষেপ, রাজনৈতিক সহিংসতা, ধর্ষণ এবং বিচারহীনতার প্রতিবাদে পূর্ব লন্ডনের ঐতিহাসিক আলতাব আলী পার্কে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত ১৫ জুন সোমবার ভিক্টিম সাপোর্ট ইন্টারন্যাশনাল ইউকের উদ্যোগে আয়োজিত এ সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ড. আজিজুল আম্বিয়া। অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিশিষ্ট কবি, ঔপন্যাসিক ও নাট্যকার ডেভিড লি মরগান। তিনি বলেন, মানবাধিকার, ন্যায়বিচার ও মতপ্রকাশের স্বাধীনতা একটি গণতান্ত্রিক রাষ্ট্রের মৌলিক ভিত্তি। এসব অধিকার সুরক্ষায় আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও সক্রিয় ও কার্যকর ভূমিকা পালন করতে হবে।

এ সময় বক্তব্য দেন যুক্তরাজ্য হিউম্যান রাইটসের সভাপতি আব্দুল আহাদ চৌধুরী, সাবেক কাউন্সিলর পুস্পিতা গুপ্ত, মুক্তি টেলিভিশনের চেয়ারম্যান নজরুল ইসলাম অকিব, মানবাধিকার কর্মী তামিম আহমেদ, ওয়ার্ল্ড হিউম্যান রাইটস অর্গানাইজেশন ইউকের সভাপতি আশিকুল ইসলাম আশিক, ইমদাদুন খান, সরণ আহমেদ, রেবেকা ইসলাম, তারেক রায়হান, হাফিজুর রহমান, পিকুল শেখ, আব্দুর রশীদ, আল জাবির, সুদীপ্ত শর্মা, মোহাম্মদ মাহবুবুর রহমান চৌধুরী, নুসরাত জাহান পর্না, সামসুদ্দিন নোমান, এমডি মাসুম আহমদ ও শরীফ আহমেদ।
বক্তারা বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। তারা সাংবাদিকদের নিরাপত্তাহীনতা, রাজনৈতিক সহিংসতা, নারী ও শিশু নির্যাতন এবং বিচারহীনতার সংস্কৃতির সমালোচনা করে এসব ঘটনার নিরপেক্ষ তদন্ত ও দোষীদের বিচারের আওতায় আনার দাবি জানান।

সমাবেশে অংশগ্রহণকারীরা বিভিন্ন ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড প্রদর্শনের মাধ্যমে মানবাধিকার লঙ্ঘন বন্ধ, আইনের শাসন প্রতিষ্ঠা, গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধার এবং স্বাধীন গণমাধ্যমের পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানান। অনুষ্ঠানের শেষে আয়োজকরা মানবাধিকার, ন্যায়বিচার ও গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠার লক্ষ্যে তাদের আন্দোলন ও জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন। সংবাদ বিজ্ঞপ্তি

ইউকে এর আরও খবর
ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যের ৯০ বছর: পূর্ব লন্ডনে স্মরণ করা হলো ঐতিহাসিক ‘ব্যাটল অব ক্যাবল স্ট্রিট’

ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যের ৯০ বছর: পূর্ব লন্ডনে স্মরণ করা হলো ঐতিহাসিক ‘ব্যাটল অব ক্যাবল স্ট্রিট’

লন্ডনে পাঞ্জেরী প্রকাশিত তিন গ্রন্থ ও অনলাইন বুকশপের উদ্বোধন

লন্ডনে পাঞ্জেরী প্রকাশিত তিন গ্রন্থ ও অনলাইন বুকশপের উদ্বোধন

যুক্তরাজ্যে নৌকায় আসা প্রায় সব নারীই ধর্ষণের শিকার: শাবানা মাহমুদ

যুক্তরাজ্যে নৌকায় আসা প্রায় সব নারীই ধর্ষণের শিকার: শাবানা মাহমুদ

আকাশে ফের আতঙ্ক : ফ্লাই দুবাইয়ের পর ২৮ হাজার ফুট নিচে নামল ব্রিটিশ এয়ারওয়েজের বিমান

আকাশে ফের আতঙ্ক : ফ্লাই দুবাইয়ের পর ২৮ হাজার ফুট নিচে নামল ব্রিটিশ এয়ারওয়েজের বিমান

বাংলাদেশের ৯২ শতাংশ পণ্যে শুল্কমুক্ত সুবিধা দে‌বে যুক্তরাজ্য

বাংলাদেশের ৯২ শতাংশ পণ্যে শুল্কমুক্ত সুবিধা দে‌বে যুক্তরাজ্য

লন্ডনে এমপি সরোয়ার আলমগীরকে ফটিকছড়ি কমিউনিটি ইউকের গণসংবর্ধনা

লন্ডনে এমপি সরোয়ার আলমগীরকে ফটিকছড়ি কমিউনিটি ইউকের গণসংবর্ধনা

কাউন্সিলর সাদিকুর রহমান বাবলুকে এভারগ্রীন ক্লাব ইউকের সংবর্ধনা

কাউন্সিলর সাদিকুর রহমান বাবলুকে এভারগ্রীন ক্লাব ইউকের সংবর্ধনা

বিনিয়োগ, বাণিজ্য ও সাংস্কৃতিক সহযোগিতা জোরদারে মালয়েশিয়ার প্রতিনিধিদলকে স্বাগত টাওয়ার হ্যামলেটসে

বিনিয়োগ, বাণিজ্য ও সাংস্কৃতিক সহযোগিতা জোরদারে মালয়েশিয়ার প্রতিনিধিদলকে স্বাগত টাওয়ার হ্যামলেটসে

সেপ্টেম্বরে এলো ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয়

সেপ্টেম্বরে এলো ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয়

সকালে বিমানের চার কর্মকর্তাকে বদলি, বিকেলে স্থগিত

সকালে বিমানের চার কর্মকর্তাকে বদলি, বিকেলে স্থগিত

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top