|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ
  3. সিলেট বিমানবন্দরে সংসদ সদস্যদের প্রধানমন্ত্রী বললেন, ‘সংসদ নাই আজকে? এখানে কেন? সংসদে যান’

সিলেট বিমানবন্দরে সংসদ সদস্যদের প্রধানমন্ত্রী বললেন, ‘সংসদ নাই আজকে? এখানে কেন? সংসদে যান’


প্রকাশিত হয়েছে : ১৭ জুন ২০২৬

দেশ ডেস্ক:: মৌলভীবাজার সফরে আসা প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভ্যর্থনা জানাতে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে হাজির হয়েছিলেন সিলেট বিভাগের কয়েকজন সংসদ সদস্য। এ সময় তাঁদের দেখে প্রধানমন্ত্রী দ্রুত সংসদে যাওয়ার নির্দেশনা দেন। তিনি বলেন, ‘সংসদ নাই আজকে? এখানে কেন? সংসদে যান।’

বুধবার সকাল সোয়া ১০টার দিকে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এ ঘটনা ঘটে। বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে সাতজন সংসদ সদস্য উপস্থিত ছিলেন।

সাত সংসদ সদস্য হলেন– সিলেট-৪ আসনের সংসদ সদস্য, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী; হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ জি কে গউছ; সিলেট-২ আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা; সিলেট-৩ আসনের সংসদ সদস্য এম এ মালিক; সিলেট-৬ আসনের সংসদ সদস্য এমরান আহমদ চৌধুরী, সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমেদ এবং সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য শাম্মী আখতার।

প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে বিমানবন্দরে থাকা বিএনপির একাধিক নেতা জানিয়েছেন, তারেক রহমান বিমানবন্দরে থাকা দলের নেতা, মন্ত্রী ও সংসদ সদস্যদের সঙ্গে হাত মিলিয়ে কুশল বিনিময় করেন। যখন তিনি সংসদ সদস্য এমরান আহমদ চৌধুরীর সঙ্গে হাত মেলান, তখন তিনি সংসদ সদস্যদের সংসদে যাওয়ার নির্দেশনা দেন।

বিএনপির সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রীর নির্দেশনা পাওয়ার পরপরই এমরান আহমদ চৌধুরী তাৎক্ষণিক ঢাকার উদ্দেশে রওনা দেন এবং বিকেলে সংসদ অধিবেশনে যোগ দেন। কয়ছর আহমেদও প্রধানমন্ত্রীর নির্দেশনার পর তাৎক্ষণিক ঢাকায় ফেরেন। অন্যদের মধ্যে আরিফুল হক চৌধুরী, জি কে গউছ, তাহসিনা রুশদীর লুনা, এম এ মালিক ও শাম্মী আখতার প্রধানমন্ত্রীর গাড়িবহরের সঙ্গে মৌলভীবাজারে যান।

এ বিষয়ে কথা বলতে সংসদ সদস্য এমরান আহমদ চৌধুরীর মুঠোফোনে বলেন, ‘প্রধানমন্ত্রীর নির্দেশনা দেওয়ার পর তাৎক্ষণিকভাবে এয়ারপোর্ট থেকেই ঢাকায় চলে আসি। পরে সংসদের অধিবেশনে যোগ দেই।’

এছাড়া বিষয়টি নিয়ে ফেসবুকে এক স্ট্যাটাসও দিয়েছেন এমরান আহমদ। লিখেছেন, ‘বিএনপির চেয়ারম্যান এবং মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে এয়ারপোর্টে স্বাগত জানানোর সময় ওনার নির্দেশমতো সঙ্গে সঙ্গেই ঢাকায় মহান জাতীয় সংসদ চলে আসি।’

এমরান আহমদ চৌধুরী এরপর লিখেছেন, ‘তারেক রহমান সংসদকে অত্যন্ত শক্তিশালী করার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন এবং সংসদকে সকল কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু করতে চাচ্ছেন। এটা থেকেই প্রতীয়মান হয় যে তিনি সংসদীয় গণতন্ত্রকে কতটুকু গুরুত্ব দেন। এটাই আমাদের জনপ্রিয় প্রধানমন্ত্রী তারেক রহমান।’

এদিকে রাত সাড়ে আটটার দিকে প্রধানমন্ত্রীর গাড়িবহরে থাকা সিলেট জেলা বিএনপির সভাপতি ও সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেন, মৌলভীবাজারের কর্মসূচি শেষ করে প্রধানমন্ত্রী তারেক রহমান সিলেটে সড়কপথে ফিরছেন। রাতে তিনি বিমানযোগে ঢাকায় ফিরবেন।

প্রচ্ছদ এর আরও খবর
কমিউনিটির ৫৬ প্রবীণকে নিয়ে ইএলএম সিনিয়র সিটিজেন প্রজেক্টের দিনব্যাপী আনন্দ ভ্রমণ

কমিউনিটির ৫৬ প্রবীণকে নিয়ে ইএলএম সিনিয়র সিটিজেন প্রজেক্টের দিনব্যাপী আনন্দ ভ্রমণ

অগ্রণী ব্যাংকের ভল্ট থেকে ৪ কোটি টাকা সরিয়ে খামারে বিনিয়োগ, ক্যাশ ইনচার্জসহ গ্রেপ্তার ২

অগ্রণী ব্যাংকের ভল্ট থেকে ৪ কোটি টাকা সরিয়ে খামারে বিনিয়োগ, ক্যাশ ইনচার্জসহ গ্রেপ্তার ২

দেশজুড়ে বোমা ও বিস্ফোরক উদ্ধারের পর পুলিশকে সতর্ক থাকার নির্দেশ

দেশজুড়ে বোমা ও বিস্ফোরক উদ্ধারের পর পুলিশকে সতর্ক থাকার নির্দেশ

শেখ হাসিনার প্রত্যর্পণের সমাধান না হওয়া পর্যন্ত তারেক রহমান ভারতে যেতে পারবেন না: নাহিদ

শেখ হাসিনার প্রত্যর্পণের সমাধান না হওয়া পর্যন্ত তারেক রহমান ভারতে যেতে পারবেন না: নাহিদ

বাংলাদেশে আল-কায়েদার সেল প্রতিষ্ঠার চেষ্টা নিয়ে জাতিসংঘের প্রতিবেদনে উদ্বেগ

বাংলাদেশে আল-কায়েদার সেল প্রতিষ্ঠার চেষ্টা নিয়ে জাতিসংঘের প্রতিবেদনে উদ্বেগ

পৌর চেয়ারম্যান থেকে বঙ্গভবনের পথে মির্জা ফখরুল

পৌর চেয়ারম্যান থেকে বঙ্গভবনের পথে মির্জা ফখরুল

সিলেটে ট্রিপল মার্ডার : উত্তর মিলছে না অনেক প্রশ্নের

সিলেটে ট্রিপল মার্ডার : উত্তর মিলছে না অনেক প্রশ্নের

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে অ্যানি, স্থানীয় সরকারে সালাহউদ্দিন

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে অ্যানি, স্থানীয় সরকারে সালাহউদ্দিন

থাপ্পড় মারা সেই ইউএনওকে প্রত্যাহার

থাপ্পড় মারা সেই ইউএনওকে প্রত্যাহার

বহু বছর পর যোগ্য ব্যক্তিকে রাষ্ট্রপতি হিসেবে পাচ্ছি: আসিফ নজরুল

বহু বছর পর যোগ্য ব্যক্তিকে রাষ্ট্রপতি হিসেবে পাচ্ছি: আসিফ নজরুল

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: [email protected] (News)
Email: [email protected] (Advertisement)
Email: [email protected] (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top