|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ
  3. পুলিশ কর্মকর্তার জবানবন্দি : সাবেক এসপির নির্দেশে ছাত্রদল নেতাসহ দুজনকে ক্রসফায়ারে দেওয়া হয়

পুলিশ কর্মকর্তার জবানবন্দি : সাবেক এসপির নির্দেশে ছাত্রদল নেতাসহ দুজনকে ক্রসফায়ারে দেওয়া হয়


প্রকাশিত হয়েছে : ১৭ জুন ২০২৬

দেশ ডেস্ক:: বরিশালের আগৈলঝাড়ায় ক্রসফায়ারে ছাত্রদল নেতাসহ দুজনকে হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের এক মামলায় জবানবন্দি দিয়েছেন পুলিশ পরিদর্শক অসীম কুমার সিকদার। তার দাবি, ওই দুই ছাত্রনেতাকে ‘ক্রসফায়ার’ দিতে তাকে নির্দেশ দিয়েছিলেন বরিশালের তৎকালীন পুলিশ সুপার এহসান উল্লাহ। তবে তিনি অস্বীকৃতি জানিয়ে বলেছিলেন, চাকরি ছেড়ে দিতে রাজি আছি। কিন্তু এ কাজ করতে পারব না।

বুধবার বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ প্রথম এই সাক্ষীর জবানবন্দি রেকর্ড করা হয়।

এ মামলায় মোট আসামি চারজন। এর মধ্যে গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন উজিরপুর থানার সাবেক দুই এএসআই মো. মাহাবুল ইসলাম ও জসিম উদ্দিন। পলাতক অপর দুজন হলেন—বরিশাল-১ আসনের সাবেক এমপি আবুল হাসানাত আবদুল্লাহ ও বরিশালের সাবেক পুলিশ সুপার এ কে এম এহসান উল্লাহ।

অসীম কুমার সিকদার বর্তমানে বরিশাল সদর নৌ-থানায় অফিসার ইনচার্জ (পুলিশ পরিদর্শক) হিসেবে কর্মরত রয়েছেন। ২০১৪ সালের ২৭ সেপ্টেম্বর থেকে ২০১৫ সালের ১২ মে পর্যন্ত বরিশালের আগৈলঝাড়া থানায় এসআই হিসেবে কর্মরত ছিলেন তিনি।

জবানবন্দিতে অসীম কুমার বলেন, বরিশালের আগৈলঝাড়া থানার কেউ রাজি না হওয়ায় পাশের উজিরপুর থানা থেকে পুলিশ এনে ছাত্রদল ও জাসাসের দুই নেতাকে জেলাটির সাবেক পুলিশ সুপার (এসপি) এ কে এম এহসান উল্লাহ ক্রসফায়ার দেন। এ মামলায় প্রথম সাক্ষী জবানবন্দি দেওয়ার আগে ট্রাইব্যুনালে সূচনা বক্তব্য উপস্থাপন করেন প্রসিকিউটর সহিদুল ইসলাম সরদার।

জবানবন্দিতে পুলিশ পরিদর্শক অসীম কুমার সিকদার বলেন, ২০১৫ সালের ৯ ফেব্রুয়ারি রাত দেড়টার দিকে আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলামের মাধ্যমে জানতে পারেন, আগৈলঝাড়া থানাধীন বুধার সাকিনের বাইপাস মহাসড়কে কে বা কারা একটি পিকআপ ভ্যানে আগুন দিয়েছে। এ বিষয়ে ব্যবস্থা নিতে ওসি তাকেযেতে বলেন। সেখানে গিয়ে ফলবাহী পিকআপে আগুন জ্বলতে দেখতে পান। রাত পৌনে দুইটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। ডিউটি শেষে থানায় এলে ওসি বলেন, বাদী না থাকায় তাঁকেই (সাক্ষী) এ বিষয়ে মামলা করতে হবে। এরপর বাধ্য হয়ে এজাহারে সই করেন তিনি। সেই এজাহারের ভিত্তিতে মামলা হয়।

২০১৫ সালের ২০ ফেব্রুয়ারি এসপি এহসান উল্লাহ আগৈলঝাড়া থানায় আসেন উল্লেখ করে জবানবন্দিতে অসীম কুমার সিকদার বলেন, এসপি এসে ওসির কক্ষে বসেন এবং তাকেডেকে পাঠানো হয়। তিনি (সাক্ষী) এলে এসপি তাকেউদ্দেশ করে বলেন, অগ্নিকাণ্ডের মামলায় এসআই নজরুল ইসলাম ঢাকা থেকে দুজন আসামিকে গ্রেপ্তার করেছে। আসামিদের নিয়ে আসা হচ্ছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ আছে তাদেরক্রসফায়ার দিতে হবে। এ কাজ তোমাকেই করতে হবে। তবে তিনি এ কাজে রাজি না হলে পুলিশ সুপার তাকেগালাগাল করেন এবং ওসির কক্ষ থেকে বের করে দেন। পরে জানতে পারেন, পুলিশ সুপার এভাবে আগৈলঝাড়া থানার সব অফিসারকে ডেকে নিয়ে একই প্রস্তাব দেন এবং কেউ রাজি হননি।

পরদিন ২১ ফেব্রুয়ারি রাত ১টার দিকে আগৈলঝাড়া থানার উত্তর দিকে বাইপাস ব্রিজে দায়িত্ব পালন করছিলেন উল্লেখ করে অসীম কুমার সিকদার বলেন, রাত ২টার দিকে পুলিশ সুপারের গাড়ি তাদেরঅতিক্রম করে বুধার এলাকার দিকে যায়, যার পেছনে একটি মাইক্রোবাস ছিল। রাত সোয়া দুইটার দিকে বাইপাস ব্রিজ থেকে আধা কিলোমিটার পশ্চিম-দক্ষিণ দিক থেকে কয়েকটি গুলির শব্দ শুনতে পান তিনি। আগুনের শিখার মতো কিছু একটা দেখতেও পান তিনি। শেষ রাতের দিকে তিনি থানায় ফিরে যান।

সকালে ওসি বলেন, রাত সোয়া দুইটার দিকে গ্রেপ্তার আসামি আগৈলঝাড়া উপজেলার ছাত্রদলের যুগ্ম সম্পাদক মো. টিপু হাওলাদার এবং আগৈলঝাড়া উপজেলা জাসাসের সাংগঠনিক সম্পাদক মো. কবির হোসেনকে ক্রসফায়ার দেওয়া হয়েছে। আগৈলঝাড়া থানার কোনো অফিসার ও ফোর্স এ ঘটনা সংঘটনে রাজি না হওয়ায় পুলিশ সুপার পার্শ্ববর্তী উজিরপুর থানা থেকে এএসআই মাহবুল ও এএসআই জসিমকে নিয়ে এ ঘটনা ঘটিয়েছেন।

এরপর পরদিন সকালে নিহতদের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। ময়নাতদন্ত শেষে তাদের লাশ আত্মীয়-স্বজনের কাছে হস্তান্তর করা হয়।

প্রচ্ছদ এর আরও খবর
কমিউনিটির ৫৬ প্রবীণকে নিয়ে ইএলএম সিনিয়র সিটিজেন প্রজেক্টের দিনব্যাপী আনন্দ ভ্রমণ

কমিউনিটির ৫৬ প্রবীণকে নিয়ে ইএলএম সিনিয়র সিটিজেন প্রজেক্টের দিনব্যাপী আনন্দ ভ্রমণ

অগ্রণী ব্যাংকের ভল্ট থেকে ৪ কোটি টাকা সরিয়ে খামারে বিনিয়োগ, ক্যাশ ইনচার্জসহ গ্রেপ্তার ২

অগ্রণী ব্যাংকের ভল্ট থেকে ৪ কোটি টাকা সরিয়ে খামারে বিনিয়োগ, ক্যাশ ইনচার্জসহ গ্রেপ্তার ২

দেশজুড়ে বোমা ও বিস্ফোরক উদ্ধারের পর পুলিশকে সতর্ক থাকার নির্দেশ

দেশজুড়ে বোমা ও বিস্ফোরক উদ্ধারের পর পুলিশকে সতর্ক থাকার নির্দেশ

শেখ হাসিনার প্রত্যর্পণের সমাধান না হওয়া পর্যন্ত তারেক রহমান ভারতে যেতে পারবেন না: নাহিদ

শেখ হাসিনার প্রত্যর্পণের সমাধান না হওয়া পর্যন্ত তারেক রহমান ভারতে যেতে পারবেন না: নাহিদ

বাংলাদেশে আল-কায়েদার সেল প্রতিষ্ঠার চেষ্টা নিয়ে জাতিসংঘের প্রতিবেদনে উদ্বেগ

বাংলাদেশে আল-কায়েদার সেল প্রতিষ্ঠার চেষ্টা নিয়ে জাতিসংঘের প্রতিবেদনে উদ্বেগ

পৌর চেয়ারম্যান থেকে বঙ্গভবনের পথে মির্জা ফখরুল

পৌর চেয়ারম্যান থেকে বঙ্গভবনের পথে মির্জা ফখরুল

সিলেটে ট্রিপল মার্ডার : উত্তর মিলছে না অনেক প্রশ্নের

সিলেটে ট্রিপল মার্ডার : উত্তর মিলছে না অনেক প্রশ্নের

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে অ্যানি, স্থানীয় সরকারে সালাহউদ্দিন

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে অ্যানি, স্থানীয় সরকারে সালাহউদ্দিন

থাপ্পড় মারা সেই ইউএনওকে প্রত্যাহার

থাপ্পড় মারা সেই ইউএনওকে প্রত্যাহার

বহু বছর পর যোগ্য ব্যক্তিকে রাষ্ট্রপতি হিসেবে পাচ্ছি: আসিফ নজরুল

বহু বছর পর যোগ্য ব্যক্তিকে রাষ্ট্রপতি হিসেবে পাচ্ছি: আসিফ নজরুল

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: [email protected] (News)
Email: [email protected] (Advertisement)
Email: [email protected] (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top