|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ
  3. শাহজালাল মাজারের দানের ডেক সিলগালা, বসল প্রশাসনের দানবাক্স

শাহজালাল মাজারের দানের ডেক সিলগালা, বসল প্রশাসনের দানবাক্স

প্রকাশিত হয়েছে : ১৯ জুন ২০২৬

দেশ ডেস্ক:: সিলেটের হযরত শাহজালাল (রহ.)-এর মাজারে আসা ভক্তদের দানের হিসাব-নিকাশে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে নতুন উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। দীর্ঘদিন ধরে আড়ালে থাকা আয়-ব্যয়ের হিসাবে নজরদারি বাড়াতে মাজারের দানের ডেকগুলোতে (ডেকচি) সিলগালা করে প্রশাসনের তত্ত্বাবধানে নতুন দানবাক্স বসানো হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জুন) বিকেল ৩টার দিকে বড় একটি কেন্দ্রীয় দানবাক্সের পাশাপাশি মাজারের বিভিন্ন স্থানে আরও কয়েকটি ছোট দানবাক্স স্থাপন করা হয়। দানবাক্সগুলোর নিরাপত্তা ও রক্ষণাবেক্ষণে আনসার সদস্যদের নিয়োগ দেয়া হয়েছে। একই সঙ্গে মাজার এলাকায় স্থাপিত তিনটি ডেকে সিলগালা করা হয়। এর আগে গত শুক্রবার হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.) দরগাহর দানবাক্সে তালা দেয় জেলা প্রশাসন। দীর্ঘদিন ধরে এ দুই মাজারের বিপুল আয়-ব্যয়ের হিসাব নিয়ে জনমনে নানা প্রশ্ন থাকায় স্বচ্ছতা প্রতিষ্ঠার লক্ষ্যে এ উদ্যোগ নেয়া হয়।

জানা গেছে, পরিকল্পনা মন্ত্রণালয়ের নির্দেশনা এবং সিলেট সিটি কর্পোরেশনের আবেদনের পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসন, ওয়াক্ফ এস্টেট, ইসলামিক ফাউন্ডেশন ও মাজার কর্তৃপক্ষের প্রতিনিধিদের নিয়ে একাধিক বৈঠক অনুষ্ঠিত হয়। এসব বৈঠকে মাজারের আর্থিক ব্যবস্থাপনায় অস্পষ্টতা ও নির্ভরযোগ্য হিসাবপত্রের ঘাটতির বিষয়টি সামনে আসে। এরপর আয়-ব্যয়ের হিসাব ডিজিটাল পদ্ধতিতে সংরক্ষণ, নিয়মিত অডিট এবং নির্দিষ্ট নীতিমালার আওতায় পরিচালনার বিষয়ে মতামত দেয়া হয়।

সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম জানান, আগামী এক মাস জেলা প্রশাসনের সমন্বয়ে ওয়াক্ফ এস্টেট ও মাজার কর্তৃপক্ষ যৌথভাবে এ হিসাব সংরক্ষণ করবে। এ সময়ের মধ্যে দানের উৎস, ব্যয়ের খাত এবং প্রশাসনিক ব্যবস্থাপনার বিভিন্ন দিক পর্যালোচনা করে একটি স্বচ্ছ ও জবাবদিহিমূলক কাঠামো গড়ে তোলার উদ্যোগ নেয়া হবে।

প্রচ্ছদ এর আরও খবর
কমিউনিটির ৫৬ প্রবীণকে নিয়ে ইএলএম সিনিয়র সিটিজেন প্রজেক্টের দিনব্যাপী আনন্দ ভ্রমণ

কমিউনিটির ৫৬ প্রবীণকে নিয়ে ইএলএম সিনিয়র সিটিজেন প্রজেক্টের দিনব্যাপী আনন্দ ভ্রমণ

অগ্রণী ব্যাংকের ভল্ট থেকে ৪ কোটি টাকা সরিয়ে খামারে বিনিয়োগ, ক্যাশ ইনচার্জসহ গ্রেপ্তার ২

অগ্রণী ব্যাংকের ভল্ট থেকে ৪ কোটি টাকা সরিয়ে খামারে বিনিয়োগ, ক্যাশ ইনচার্জসহ গ্রেপ্তার ২

দেশজুড়ে বোমা ও বিস্ফোরক উদ্ধারের পর পুলিশকে সতর্ক থাকার নির্দেশ

দেশজুড়ে বোমা ও বিস্ফোরক উদ্ধারের পর পুলিশকে সতর্ক থাকার নির্দেশ

শেখ হাসিনার প্রত্যর্পণের সমাধান না হওয়া পর্যন্ত তারেক রহমান ভারতে যেতে পারবেন না: নাহিদ

শেখ হাসিনার প্রত্যর্পণের সমাধান না হওয়া পর্যন্ত তারেক রহমান ভারতে যেতে পারবেন না: নাহিদ

বাংলাদেশে আল-কায়েদার সেল প্রতিষ্ঠার চেষ্টা নিয়ে জাতিসংঘের প্রতিবেদনে উদ্বেগ

বাংলাদেশে আল-কায়েদার সেল প্রতিষ্ঠার চেষ্টা নিয়ে জাতিসংঘের প্রতিবেদনে উদ্বেগ

পৌর চেয়ারম্যান থেকে বঙ্গভবনের পথে মির্জা ফখরুল

পৌর চেয়ারম্যান থেকে বঙ্গভবনের পথে মির্জা ফখরুল

সিলেটে ট্রিপল মার্ডার : উত্তর মিলছে না অনেক প্রশ্নের

সিলেটে ট্রিপল মার্ডার : উত্তর মিলছে না অনেক প্রশ্নের

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে অ্যানি, স্থানীয় সরকারে সালাহউদ্দিন

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে অ্যানি, স্থানীয় সরকারে সালাহউদ্দিন

থাপ্পড় মারা সেই ইউএনওকে প্রত্যাহার

থাপ্পড় মারা সেই ইউএনওকে প্রত্যাহার

বহু বছর পর যোগ্য ব্যক্তিকে রাষ্ট্রপতি হিসেবে পাচ্ছি: আসিফ নজরুল

বহু বছর পর যোগ্য ব্যক্তিকে রাষ্ট্রপতি হিসেবে পাচ্ছি: আসিফ নজরুল

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: [email protected] (News)
Email: [email protected] (Advertisement)
Email: [email protected] (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top