|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. ইউকে
  3. টাওয়ার হ্যামলেটসের স্পিকার ও ডেপুটি স্পিকারকে বাংলাদেশ ওয়েলফেয়ার কাউন্সিল ইউকের সংবর্ধনা

টাওয়ার হ্যামলেটসের স্পিকার ও ডেপুটি স্পিকারকে বাংলাদেশ ওয়েলফেয়ার কাউন্সিল ইউকের সংবর্ধনা

প্রকাশিত হয়েছে : ১৯ জুন ২০২৬

যুক্তরাজ্যের বাংলাদেশি কমিউনিটির অন্যতম সংগঠন বাংলাদেশ ওয়েলফেয়ার কাউন্সিল ইউকের উদ্যোগে টাওয়ার হ্যামলেটসের নবনির্বাচিত স্পিকার কাউন্সিলার মোস্তাক আহমদ ও ডেপুটি স্পিকার কাউন্সিলার ইকবাল হোসেনকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

গত ১৭ জুন বুধবার পূর্ব লন্ডনের হোয়াইটচ্যাপেল রোডের একটি অভিজাত রেস্তোরাঁয় আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি এম এ মুকিত। সভা পরিচালনা করেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফয়ছল আহমদ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কে এম আবু তাহের চৌধুরী। এছাড়া বক্তব্য দেন সংগঠনের সহসভাপতি আব্দুর রহিম, সহসভাপতি সেলিম আহমদ, শিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যাপক আব্দুল হাই, ইস্তাব উদ্দিন আহমদসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সভায় বক্তারা নবনির্বাচিত স্পিকার কাউন্সিলার মোস্তাক আহমদ ও ডেপুটি স্পিকার কাউন্সিলার ইকবাল হোসেনকে অভিনন্দন জানান এবং স্থানীয় কমিউনিটির কল্যাণে আরও কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা আব্দুল কুদ্দুস। পরে স্পিকারের সম্মানে মানপত্র পাঠ ও হস্তান্তর করেন সলিসিটর মোহাম্মদ ইয়াওর উদ্দিন।

অনুষ্ঠানের একপর্যায়ে বাংলাদেশ ওয়েলফেয়ার কাউন্সিল ইউকের নেতৃবৃন্দ ফুলেল শুভেচ্ছা জানিয়ে সংবর্ধিত অতিথিদের বরণ করে নেন। পরে অতিথিরা কমিউনিটির বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন এবং বাংলাদেশি কমিউনিটির উন্নয়ন ও ঐক্য জোরদারে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। সংবাদ বিজ্ঞপ্তি

ইউকে এর আরও খবর
ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যের ৯০ বছর: পূর্ব লন্ডনে স্মরণ করা হলো ঐতিহাসিক ‘ব্যাটল অব ক্যাবল স্ট্রিট’

ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যের ৯০ বছর: পূর্ব লন্ডনে স্মরণ করা হলো ঐতিহাসিক ‘ব্যাটল অব ক্যাবল স্ট্রিট’

লন্ডনে পাঞ্জেরী প্রকাশিত তিন গ্রন্থ ও অনলাইন বুকশপের উদ্বোধন

লন্ডনে পাঞ্জেরী প্রকাশিত তিন গ্রন্থ ও অনলাইন বুকশপের উদ্বোধন

যুক্তরাজ্যে নৌকায় আসা প্রায় সব নারীই ধর্ষণের শিকার: শাবানা মাহমুদ

যুক্তরাজ্যে নৌকায় আসা প্রায় সব নারীই ধর্ষণের শিকার: শাবানা মাহমুদ

আকাশে ফের আতঙ্ক : ফ্লাই দুবাইয়ের পর ২৮ হাজার ফুট নিচে নামল ব্রিটিশ এয়ারওয়েজের বিমান

আকাশে ফের আতঙ্ক : ফ্লাই দুবাইয়ের পর ২৮ হাজার ফুট নিচে নামল ব্রিটিশ এয়ারওয়েজের বিমান

বাংলাদেশের ৯২ শতাংশ পণ্যে শুল্কমুক্ত সুবিধা দে‌বে যুক্তরাজ্য

বাংলাদেশের ৯২ শতাংশ পণ্যে শুল্কমুক্ত সুবিধা দে‌বে যুক্তরাজ্য

লন্ডনে এমপি সরোয়ার আলমগীরকে ফটিকছড়ি কমিউনিটি ইউকের গণসংবর্ধনা

লন্ডনে এমপি সরোয়ার আলমগীরকে ফটিকছড়ি কমিউনিটি ইউকের গণসংবর্ধনা

কাউন্সিলর সাদিকুর রহমান বাবলুকে এভারগ্রীন ক্লাব ইউকের সংবর্ধনা

কাউন্সিলর সাদিকুর রহমান বাবলুকে এভারগ্রীন ক্লাব ইউকের সংবর্ধনা

বিনিয়োগ, বাণিজ্য ও সাংস্কৃতিক সহযোগিতা জোরদারে মালয়েশিয়ার প্রতিনিধিদলকে স্বাগত টাওয়ার হ্যামলেটসে

বিনিয়োগ, বাণিজ্য ও সাংস্কৃতিক সহযোগিতা জোরদারে মালয়েশিয়ার প্রতিনিধিদলকে স্বাগত টাওয়ার হ্যামলেটসে

সেপ্টেম্বরে এলো ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয়

সেপ্টেম্বরে এলো ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয়

সকালে বিমানের চার কর্মকর্তাকে বদলি, বিকেলে স্থগিত

সকালে বিমানের চার কর্মকর্তাকে বদলি, বিকেলে স্থগিত

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top