|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. ইউকে
  3. বিবিসিসিআই’র নতুন নেতৃত্ব নির্বাচিত : মহিব চৌধুরী প্রেসিডেন্ট, মোসলেহ আহমদ ডিজি, আবুল কালাম আজাদ ফাইন্যান্স ডাইরেক্টর

বিবিসিসিআই’র নতুন নেতৃত্ব নির্বাচিত : মহিব চৌধুরী প্রেসিডেন্ট, মোসলেহ আহমদ ডিজি, আবুল কালাম আজাদ ফাইন্যান্স ডাইরেক্টর


প্রকাশিত হয়েছে : ২৪ জুন ২০২৬

ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিবিসিসিআই)-এর দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। ২৩ জুন মঙ্গলবার বিকেলে বিবিসিসিআই কনফারেন্স হলে অনুষ্ঠিত নির্বাচনের পর নির্বাচন কমিশন নবনির্বাচিত কার্যকরী কমিটির নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে।

এবারের নির্বাচনে শুধুমাত্র ফাইন্যান্স ডাইরেক্টর পদে প্রতিদ্বন্দ্বিতা অনুষ্ঠিত হয়। ওই পদে আবুল কালাম আজাদ বর্তমান ফাইন্যান্স ডাইরেক্টর হেলাল খানকে দুই ভোটের ব্যবধানে পরাজিত করে নির্বাচিত হন । আবুল কালাম আজাদ পেয়েছেন ১৭ ভোট । আর হেলাল খান পেয়েছেন ১৫ ভোট।
অন্যদিকে প্রেসিডেন্ট, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, ডাইরেক্টর জেনারেল, ডেপুটি ডাইরেক্টর জেনারেল এবং মেম্বারশিপ ডাইরেক্টরসহ অন্যান্য পদে কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় সংশ্লিষ্টরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। নবনির্বাচিত কার্যকরী কমিটির কর্মকর্তারা হলেন:
•⁠ ⁠প্রেসিডেন্ট – মহিব চৌধুরী
•⁠ ⁠সিনিয়র ভাইস প্রেসিডেন্ট – প্রফেসর ড. সানাওয়ার চৌধুরী
•⁠ ⁠ভাইস প্রেসিডেন্ট – আবদুল ওয়াছে চৌধুরী
•⁠ ⁠ডাইরেক্টর জেনারেল – মুসলেহ আহমেদ
•⁠ ⁠ডেপুটি ডাইরেক্টর জেনারেল – আবদুল মুমিন
•⁠ ⁠ফাইন্যান্স ডাইরেক্টর – আবুল কালাম আজাদ
•⁠ ⁠মেম্বারশিপ ডাইরেক্টর – মোস্তফা আহমেদ লাকি

নবনির্বাচিত কমিটি যুক্তরাজ্য ও বাংলাদেশের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ এবং অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণের লক্ষ্যে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছে । একই সঙ্গে সদস্যদের স্বার্থ সংরক্ষণ, নতুন উদ্যোক্তা সৃষ্টি এবং আন্তর্জাতিক পর্যায়ে বিবিসিসিআই’র ভূমিকা আরও শক্তিশালী করার প্রত্যয়ও ব্যক্ত করা হয়েছে।

নবনির্বাচিত প্রেসিডেন্ট মহিব চৌধুরী বলেন, সহকর্মী পরিচালকবৃন্দের আস্থা ও সমর্থনের জন্য তিনি কৃতজ্ঞ। তিনি একটি শক্তিশালী, অন্তর্ভুক্তিমূলক ও কার্যকর চেম্বার গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

ডাইরেক্টর জেনারেল মুসলেহ আহমেদ বলেন, এই নির্বাচন বিবিসিসিআই’র জন্য নতুন যাত্রার সূচনা। সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করা, সদস্যসেবার মান উন্নত করা এবং আন্তর্জাতিক বাণিজ্য ও বিনিয়োগের সুযোগ সম্প্রসারণে নতুন কমিটি কাজ করবে।

নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন ব্রিটিশ জাজ নজরুল খসরু, লন্ডন বাংলা প্রেস ক্লাবের প্রেসিডেন্ট তারেক চৌধুরী ও কমিউনিটি ব্যক্তিত্ব ড. জাকির খান । ফলাফল ঘোষণার সময় ব্যবসায়ী, কমিউনিটি নেতৃবৃন্দ, সাংবাদিকসহ অন্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, প্রায় তিন দশকেরও বেশি সময় ধরে বিবিসিসিআই যুক্তরাজ্য ও বাংলাদেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে কাজ করে আসছে । সংগঠনটির নির্বাচনকে ঘিরে প্রতি মেয়াদেই ব্যবসায়ী ও কমিউনিটির মধ্যে ব্যাপক আগ্রহ লক্ষ্য করা যায় ।
অনুষ্ঠানে নবনির্বাচিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য দেন লন্ডন বাংলা প্রেস ক্লাবের সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ জুবায়ের, ব্রেন্টের সাবেক মেয়র পারভেজ আহমেদ এবং ইম্পেরিয়াল কলেজের ক্লিনিক্যাল লেকচারার ড. মনজুর শওকত । সংবাদ বিজ্ঞপ্তি

ইউকে এর আরও খবর
ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যের ৯০ বছর: পূর্ব লন্ডনে স্মরণ করা হলো ঐতিহাসিক ‘ব্যাটল অব ক্যাবল স্ট্রিট’

ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যের ৯০ বছর: পূর্ব লন্ডনে স্মরণ করা হলো ঐতিহাসিক ‘ব্যাটল অব ক্যাবল স্ট্রিট’

লন্ডনে পাঞ্জেরী প্রকাশিত তিন গ্রন্থ ও অনলাইন বুকশপের উদ্বোধন

লন্ডনে পাঞ্জেরী প্রকাশিত তিন গ্রন্থ ও অনলাইন বুকশপের উদ্বোধন

যুক্তরাজ্যে নৌকায় আসা প্রায় সব নারীই ধর্ষণের শিকার: শাবানা মাহমুদ

যুক্তরাজ্যে নৌকায় আসা প্রায় সব নারীই ধর্ষণের শিকার: শাবানা মাহমুদ

আকাশে ফের আতঙ্ক : ফ্লাই দুবাইয়ের পর ২৮ হাজার ফুট নিচে নামল ব্রিটিশ এয়ারওয়েজের বিমান

আকাশে ফের আতঙ্ক : ফ্লাই দুবাইয়ের পর ২৮ হাজার ফুট নিচে নামল ব্রিটিশ এয়ারওয়েজের বিমান

বাংলাদেশের ৯২ শতাংশ পণ্যে শুল্কমুক্ত সুবিধা দে‌বে যুক্তরাজ্য

বাংলাদেশের ৯২ শতাংশ পণ্যে শুল্কমুক্ত সুবিধা দে‌বে যুক্তরাজ্য

লন্ডনে এমপি সরোয়ার আলমগীরকে ফটিকছড়ি কমিউনিটি ইউকের গণসংবর্ধনা

লন্ডনে এমপি সরোয়ার আলমগীরকে ফটিকছড়ি কমিউনিটি ইউকের গণসংবর্ধনা

কাউন্সিলর সাদিকুর রহমান বাবলুকে এভারগ্রীন ক্লাব ইউকের সংবর্ধনা

কাউন্সিলর সাদিকুর রহমান বাবলুকে এভারগ্রীন ক্লাব ইউকের সংবর্ধনা

বিনিয়োগ, বাণিজ্য ও সাংস্কৃতিক সহযোগিতা জোরদারে মালয়েশিয়ার প্রতিনিধিদলকে স্বাগত টাওয়ার হ্যামলেটসে

বিনিয়োগ, বাণিজ্য ও সাংস্কৃতিক সহযোগিতা জোরদারে মালয়েশিয়ার প্রতিনিধিদলকে স্বাগত টাওয়ার হ্যামলেটসে

সেপ্টেম্বরে এলো ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয়

সেপ্টেম্বরে এলো ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয়

সকালে বিমানের চার কর্মকর্তাকে বদলি, বিকেলে স্থগিত

সকালে বিমানের চার কর্মকর্তাকে বদলি, বিকেলে স্থগিত

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top