|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. ইউকে
  3. ব্রিটেনের নির্মাণশিল্পে ৮ বছরের গৌরবময় অগ্রযাত্রা উদযাপন করল ‘সিডিসি’

ব্রিটেনের নির্মাণশিল্পে ৮ বছরের গৌরবময় অগ্রযাত্রা উদযাপন করল ‘সিডিসি’


প্রকাশিত হয়েছে : ২৯ জুন ২০২৬

বাংলা মিডিয়ায় অবদানের স্বীকৃতি স্বরূপ সম্মাননা পেলেন তিন সাংবাদিক

দেশ ডেস্ক, ২৮ জুন ২০২৬ : ব্রিটেনের অন্যতম শীর্ষস্থানীয় নির্মাণ প্রতিষ্ঠান ক্রিয়েটিভ ডিজাইন এন্ড কন্সট্রাকশন লিমিটেড (সিডিসি) গত ২১ জুন রোববার প্রতিষ্ঠার সফল ৮ বছর পূর্তি উদযাপন করেছে। এ উপলক্ষে এসেক্সের বাজিলডনে অবস্থিত ক্রমওয়েল ম্যানরে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে যুক্তরাজ্যের বিভিন্ন অঙ্গনের ব্যবসায়ী, রাজনীতিবিদ, কমিউনিটি নেতৃবৃন্দ এবং বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতি ছিলেন । উল্লেখ্য, ক্রমওয়েল ম্যানর ‘সিডিসি’র নিজস্ব পরিকল্পনা, নকশা ও নির্মাণ দক্ষতার সমন্বয়ে নির্মিত একটি অনন্য প্রকৌশল নিদর্শন ।

মাত্র আট বছরের যাত্রায় ‘সিডিসি’ একটি পূর্ণাঙ্গ ও বহুমুখী নির্মাণ প্রতিষ্ঠানে পরিণত হয়েছে । বর্তমানে লন্ডন ও ম্যানচেস্টারে অফিসসহ যুক্তরাজ্যের ১০টিরও বেশি শহরে প্রতিষ্ঠানটি স্কিলড ইঞ্জিনিয়ারিং, আর্কিটেকচার, প্ল্যানিং কনসালট্যান্সি, স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং এবং কমপ্রিহেনসিভ কনস্ট্রাকশন সার্ভিসেস প্রদান করছে। প্রতিষ্ঠানে ৪ শতাধিক দক্ষ জনবল নিয়মিতভাবে বিভিন্ন নির্মাণ প্রকল্পে সেবা দিয়ে যাচ্ছে।

সিডিসি’র সফল প্রকল্পসমূহের মধ্যে রয়েছে—রেসিডেনশিয়াল বিল্ডিংস, লফট কনভার্শনস, রিয়ার এক্সটেনশনস, ল্যান্ডস্কেপিং, লাক্সারি ইন্টেরিয়র ডিজাইন, প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি স্কুল ফ্যাসিলিটিজ, কলেজেস, মস্কস অ্যান্ড প্লেসেস অব ওয়ারশিপ, জিপি হেলথ সেন্টার্স, প্রাইভেট হসপিটালস, কমার্শিয়াল বিল্ডিংস, লার্জ-স্কেল মিক্সড-ইউজ ডেভেলপমেন্ট প্রজেক্টস। গুণগত মান, উদ্ভাবন, টেকসই নির্মাণ এবং গ্রাহক সন্তুষ্টির প্রতি অঙ্গীকারের মাধ্যমে সিডিসি ইতোমধ্যে ব্রিটিশ নির্মাণশিল্পে একটি নির্ভরযোগ্য ও সম্মানজনক প্রতিষ্ঠানে পরিণত হয়েছে।

প্রতিষ্ঠানটির অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিডিসি গ্রুপের ক্রমবর্ধমান ব্যবসায়িক পরিসরও তুলে ধরা হয়। বর্তমানে গ্রুপটির আওতায় ১১টি প্রতিষ্ঠান রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো- ক্রিয়েটিভ ডিজাইন অ্যান্ড কনস্ট্রাকশন লিমিটেড, ইন্টেরিয়র স্টুডিও লিমিটেড, লোমাশ উড লিমিটেড, সিডিসি হাউজিং বাংলাদেশ ও সিডিসি প্রপার্টি ডেভেলপমেন্ট অ্যান্ড ম্যানেজমেন্ট লিমিটেড।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিলো এমপ্লয়ী রিকোগনিশন সিরিমনি । এ সময় প্রতিষ্ঠানের পরিচালকবৃন্দ বিভিন্ন বিভাগের কর্মকর্তা ও কর্মীদের অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মাননা সনদ প্রদান করেন।

এছাড়া যুক্তরাজ্যে বাংলা মিডিয়ায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ অনলাইন সংবাদ মাধ্যম ‘টুএ নিউজ’ এর ফাউণ্ডার মোঃ আব্দুল হান্নান, কিউ নিউজ এর ফাউন্ডার এম এ কাইয়ূম, টপ নিউজ এর ফাউন্ডার মোঃ সারওয়ার হোসাইন ও আন্তর্জাতিক মেকআপ আর্টিস্ট সেলিনা মনিরকে সম্মাননা সনদ প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রতিষ্ঠানের শীর্ষ নেতৃত্ব গত আট বছরের অর্জন, চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে অনুপ্রেরণামূলক বক্তব্য রাখেন । তারা গ্রাহক, ব্যবসায়িক অংশীদার, কর্মকর্তা-কর্মচারী এবং যুক্তরাজ্য ও বাংলাদেশের বিভিন্ন কমিউনিটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন,গত আট বছরে আমরা শুধু ভবন নির্মাণ করিনি; আমরা গড়ে তুলেছি কমিউনিটি, সৃষ্টি করেছি কর্মসংস্থান এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি টেকসই উত্তরাধিকার ।ব্রিটেন ও বাংলাদেশের নির্মাণশিল্পে আরও গুরুত্বপূর্ণ অবদান রাখাই আমাদের লক্ষ্য।”

প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে ছিল বর্ণাঢ্য সাংস্কৃতিক পরিবেশনা । স্বর্ণপদকপ্রাপ্ত বাংলাদেশ বেতারের শিল্পী এবং বাংলাদেশ টেলিভিশনের বিশেষ গ্রেডভুক্ত বিশিষ্ট বীণাশিল্পী দেব দীপন তাঁর মনোমুগ্ধকর শাস্ত্রীয় সংগীত পরিবেশন করে অনুষ্ঠানে এক অনন্য আবহ সৃষ্টি করেন।

এছাড়া ‘তাল তরঙ্গ পারফর্মিং আর্টস’-এর নৃত্য পরিবেশনা অতিথিদের মুগ্ধ করে । অনুষ্ঠানের সমাপনী পর্বে জনপ্রিয় শিল্পী জামান আসাদুজ্জামান বিপ্লব, মিষ্টি তালুকদার এবং বন্যা তালুকদারের প্রাণবন্ত সংগীত পরিবেশনা উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠানের সফল সমাপ্তি ঘটায়।

ইউকে এর আরও খবর
ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যের ৯০ বছর: পূর্ব লন্ডনে স্মরণ করা হলো ঐতিহাসিক ‘ব্যাটল অব ক্যাবল স্ট্রিট’

ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যের ৯০ বছর: পূর্ব লন্ডনে স্মরণ করা হলো ঐতিহাসিক ‘ব্যাটল অব ক্যাবল স্ট্রিট’

লন্ডনে পাঞ্জেরী প্রকাশিত তিন গ্রন্থ ও অনলাইন বুকশপের উদ্বোধন

লন্ডনে পাঞ্জেরী প্রকাশিত তিন গ্রন্থ ও অনলাইন বুকশপের উদ্বোধন

যুক্তরাজ্যে নৌকায় আসা প্রায় সব নারীই ধর্ষণের শিকার: শাবানা মাহমুদ

যুক্তরাজ্যে নৌকায় আসা প্রায় সব নারীই ধর্ষণের শিকার: শাবানা মাহমুদ

আকাশে ফের আতঙ্ক : ফ্লাই দুবাইয়ের পর ২৮ হাজার ফুট নিচে নামল ব্রিটিশ এয়ারওয়েজের বিমান

আকাশে ফের আতঙ্ক : ফ্লাই দুবাইয়ের পর ২৮ হাজার ফুট নিচে নামল ব্রিটিশ এয়ারওয়েজের বিমান

বাংলাদেশের ৯২ শতাংশ পণ্যে শুল্কমুক্ত সুবিধা দে‌বে যুক্তরাজ্য

বাংলাদেশের ৯২ শতাংশ পণ্যে শুল্কমুক্ত সুবিধা দে‌বে যুক্তরাজ্য

লন্ডনে এমপি সরোয়ার আলমগীরকে ফটিকছড়ি কমিউনিটি ইউকের গণসংবর্ধনা

লন্ডনে এমপি সরোয়ার আলমগীরকে ফটিকছড়ি কমিউনিটি ইউকের গণসংবর্ধনা

কাউন্সিলর সাদিকুর রহমান বাবলুকে এভারগ্রীন ক্লাব ইউকের সংবর্ধনা

কাউন্সিলর সাদিকুর রহমান বাবলুকে এভারগ্রীন ক্লাব ইউকের সংবর্ধনা

বিনিয়োগ, বাণিজ্য ও সাংস্কৃতিক সহযোগিতা জোরদারে মালয়েশিয়ার প্রতিনিধিদলকে স্বাগত টাওয়ার হ্যামলেটসে

বিনিয়োগ, বাণিজ্য ও সাংস্কৃতিক সহযোগিতা জোরদারে মালয়েশিয়ার প্রতিনিধিদলকে স্বাগত টাওয়ার হ্যামলেটসে

সেপ্টেম্বরে এলো ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয়

সেপ্টেম্বরে এলো ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয়

সকালে বিমানের চার কর্মকর্তাকে বদলি, বিকেলে স্থগিত

সকালে বিমানের চার কর্মকর্তাকে বদলি, বিকেলে স্থগিত

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top