লন্ডন বইমেলায় ড. আজিজুল আম্বিয়ার সময়, সমাজ ও রাষ্ট্রচিন্তা’ গ্রন্থের প্রকাশ
প্রকাশিত হয়েছে : ০১ জুলাই ২০২৬
দেশ ডেস্ক, ০১ জুলাই, ২০২৬:: লন্ডনের ব্রাডি আর্ট সেন্টারে অনুষ্ঠিত বইমেলার দ্বিতীয় দিনে বিকেল ৫টায় আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয়েছে সাংবাদিক, লেখক ও গবেষক ড. আজিজুল আম্বিয়া রচিত নতুন গ্রন্থ ‘সময়, সমাজ ও রাষ্ট্রচিন্তা’।
গ্রন্থটির মোড়ক উন্মোচন করেন বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারপ্রাপ্ত কবি শামীম আজাদ। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন বিশিষ্ট লেখক আলমগীর শাহরিয়ার।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সমকালীন সমাজ, রাষ্ট্রব্যবস্থা ও বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ড. আজিজুল আম্বিয়ার বিশ্লেষণধর্মী এই গ্রন্থ পাঠকদের নতুনভাবে ভাবতে উদ্বুদ্ধ করবে। বইটি প্রবাসী বাংলা সাহিত্যাঙ্গনেও বিশেষ আগ্রহের সৃষ্টি করেছে।
মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত সাহিত্যপ্রেমী, লেখক, সাংবাদিক ও দর্শনার্থীরা লেখককে অভিনন্দন জানান এবং বইটির সফলতা কামনা করেন। লন্ডনের বইমেলায় গ্রন্থটির প্রকাশনা অনুষ্ঠান ছিল দিনটির অন্যতম আকর্ষণ।-সংবাদ বিজ্ঞপ্তি

