|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. ইউকে
  3. লন্ডনে ১৪তম বাংলাদেশ বইমেলায় কবি জান্নাতুল ফেরদৌস ডলির দুটো কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন

লন্ডনে ১৪তম বাংলাদেশ বইমেলায় কবি জান্নাতুল ফেরদৌস ডলির দুটো কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন


প্রকাশিত হয়েছে : ০১ জুলাই ২০২৬

দেশ ডেস্ক, ১ জুলাই ২০২৬ : লন্ডনে অনুষ্ঠিত চতুর্দশ বাংলাদেশ বইমেলায় তরুণ কবি জান্নাতুল ফেরদৌস ডলির দুটি কাব্যগ্রন্থ ‘অবাক করা আজ’ এবং ‘মনের সীমানা নেই’-এর মোড়ক উন্মোচন করা হয়েছে।
লন্ডনের ব্রাডি আর্টস অ্যান্ড কমিউনিটি সেন্টারে আয়োজিত দুই দিনব্যাপী ২৭ ও ২৮ জুন এ বইমেলার আয়োজন করে সম্মিলিত সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ, যুক্তরাজ্য। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মুহাম্মদ ইকবাল এবং সার্বিক পরিচালনা করেন সাধারণ সম্পাদক উদয় শংকর দুর্জয়।

২৮ জুন রোববার বিকাল সাড়ে ৩টায় জান্নাতুল ফেরদৌস ডলি’র কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তাঁর স্বামী মো. আলম এবং সাহিত্য, সাংবাদিকতা ও সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও বাংলা মিররের বিশেষ প্রতিনিধি মুহাম্মদ শাহেদ রাহমান, লেখক ও সাংবাদিক আব্দুল কাদির চৌধুরী মুরাদ, লেখক ও সাংবাদিক মতিয়ার চৌধুরী, ইউকে বাংলা রিপোর্টাস ইউনিটির সাবেক সভাপতি অধ্যাপক সাজিদুর রাহমান, বর্তমান সহ সভাপতি এস.কে.এম আশরাফুল হুদা, সম্মিলিত সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ যুক্তরাজ্যের প্রধান কোষাধ্যক্ষ হেনা বেগম, সহকারী কোষাধ্যক্ষ নুরুন্নবী আলী, সহকারী সম্পাদক স্মৃতি আজাদ, কার্যকরী কমিটির সদস্য কবি আসমা মতিন এবং বিভিন্ন সামাজিক, সাহিত্য ও সাংস্কৃতিক অঙ্গনের আরও অনেক বিশিষ্ট ব্যক্তি উপস্থিত ছিলেন।

মোড়ক উন্মোচন অনুষ্ঠানে অনুভূতি প্রকাশ করে কবি জান্নাতুল ফেরদৌস ডলি বলেন, শৈশব থেকেই সাহিত্য ও সৃজনশীল লেখালেখির প্রতি তাঁর গভীর অনুরাগ। বড় বোন নাজমিন চৌধুরী হিয়ার অনুপ্রেরণায় নিয়মিত সাহিত্যচর্চা শুরু করেন তিনি। পারিবারিক ব্যস্ততার মধ্যেও লেখালেখিকে জীবনের অবিচ্ছেদ্য অংশ হিসেবে ধারণ করে চলেছেন।

তিনি জানান, তাঁর প্রথম কাব্যগ্রন্থ ‘অবাক করা আজ’-এ দেশপ্রেম, প্রতিবাদী চেতনা ও সমাজবাস্তবতার নানা দিক উঠে এসেছে। অপরদিকে ‘মনের সীমানা নেই’ কাব্যগ্রন্থে প্রবাসজীবনের অভিজ্ঞতা, মানবিক অনুভূতি, সীমাহীন ভালোবাসা এবং মাতৃভূমির প্রতি গভীর টান কাব্যিক ভাষায় প্রকাশ পেয়েছে।

কবি জান্নাতুল ফেরদৌস ডলি সমকালীন বাংলা সাহিত্যের একজন তরুণ কবি হিসেবে ইতোমধ্যেই পাঠকমহলে পরিচিতি লাভ করেছেন। কবিতার পাশাপাশি গান, ইংরেজি কবিতা এবং অনুবাদচর্চাতেও তিনি সক্রিয়। তাঁর লেখায় দেশপ্রেম, মানবিকতা, প্রেম, প্রতিবাদ, নিঃসঙ্গতা, প্রবাসজীবনের অনুভূতি ও সমাজবাস্তবতা গভীরভাবে প্রতিফলিত হয়।

২০০১ সালের ফেব্রুয়ারিতে সুনামগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন জান্নাতুল ফেরদৌস ডলি। তাঁর পিতা মো. আব্দুল ওয়াদুদ এবং মাতা জেসমিন আক্তার। সাহিত্যচর্চার পাশাপাশি তিনি সাংবাদিকতার সঙ্গে যুক্ত রয়েছেন। বর্তমানে তিনি ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির অর্গানাইজিং অ্যান্ড ট্রেনিং সেক্রেটারি।

বইমেলায় যুক্তরাজ্যের লন্ডনসহ বিভিন্ন শহর থেকে কবি, সাহিত্যিক, গবেষক, সাংবাদিক, লেখক, প্রকাশক, সংস্কৃতিকর্মী এবং অসংখ্য বইপ্রেমীর উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। নতুন বইয়ের প্রকাশনা, সাহিত্য আলোচনা, লেখক-পাঠক আড্ডা ও সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে বাংলা ভাষা ও সাহিত্যের বিকাশে প্রবাসীদের সক্রিয় অংশগ্রহণের চিত্র ফুটে ওঠে। অনুষ্ঠানে দেশের ও প্রবাসের বিশিষ্ট কবি-সাহিত্যিক এবং সংস্কৃতিজনরা উপস্থিত ছিলেন।
প্রবাসে বাংলা সাহিত্যচর্চাকে আরও সমৃদ্ধ করার লক্ষ্যে আয়োজিত এ বইমেলায় তাঁর নতুন কাব্যগ্রন্থের প্রকাশ সাহিত্যপ্রেমীদের কাছে একটি উল্লেখযোগ্য সংযোজন হিসেবে বিবেচিত হচ্ছে।

ইউকে এর আরও খবর
ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যের ৯০ বছর: পূর্ব লন্ডনে স্মরণ করা হলো ঐতিহাসিক ‘ব্যাটল অব ক্যাবল স্ট্রিট’

ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যের ৯০ বছর: পূর্ব লন্ডনে স্মরণ করা হলো ঐতিহাসিক ‘ব্যাটল অব ক্যাবল স্ট্রিট’

লন্ডনে পাঞ্জেরী প্রকাশিত তিন গ্রন্থ ও অনলাইন বুকশপের উদ্বোধন

লন্ডনে পাঞ্জেরী প্রকাশিত তিন গ্রন্থ ও অনলাইন বুকশপের উদ্বোধন

যুক্তরাজ্যে নৌকায় আসা প্রায় সব নারীই ধর্ষণের শিকার: শাবানা মাহমুদ

যুক্তরাজ্যে নৌকায় আসা প্রায় সব নারীই ধর্ষণের শিকার: শাবানা মাহমুদ

আকাশে ফের আতঙ্ক : ফ্লাই দুবাইয়ের পর ২৮ হাজার ফুট নিচে নামল ব্রিটিশ এয়ারওয়েজের বিমান

আকাশে ফের আতঙ্ক : ফ্লাই দুবাইয়ের পর ২৮ হাজার ফুট নিচে নামল ব্রিটিশ এয়ারওয়েজের বিমান

বাংলাদেশের ৯২ শতাংশ পণ্যে শুল্কমুক্ত সুবিধা দে‌বে যুক্তরাজ্য

বাংলাদেশের ৯২ শতাংশ পণ্যে শুল্কমুক্ত সুবিধা দে‌বে যুক্তরাজ্য

লন্ডনে এমপি সরোয়ার আলমগীরকে ফটিকছড়ি কমিউনিটি ইউকের গণসংবর্ধনা

লন্ডনে এমপি সরোয়ার আলমগীরকে ফটিকছড়ি কমিউনিটি ইউকের গণসংবর্ধনা

কাউন্সিলর সাদিকুর রহমান বাবলুকে এভারগ্রীন ক্লাব ইউকের সংবর্ধনা

কাউন্সিলর সাদিকুর রহমান বাবলুকে এভারগ্রীন ক্লাব ইউকের সংবর্ধনা

বিনিয়োগ, বাণিজ্য ও সাংস্কৃতিক সহযোগিতা জোরদারে মালয়েশিয়ার প্রতিনিধিদলকে স্বাগত টাওয়ার হ্যামলেটসে

বিনিয়োগ, বাণিজ্য ও সাংস্কৃতিক সহযোগিতা জোরদারে মালয়েশিয়ার প্রতিনিধিদলকে স্বাগত টাওয়ার হ্যামলেটসে

সেপ্টেম্বরে এলো ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয়

সেপ্টেম্বরে এলো ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয়

সকালে বিমানের চার কর্মকর্তাকে বদলি, বিকেলে স্থগিত

সকালে বিমানের চার কর্মকর্তাকে বদলি, বিকেলে স্থগিত

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top