|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ
  3. মহাখালীতে ‘প্রেমিকার’ ছুরিকাঘাতে রেলওয়ে কর্মকর্তা খুন

মহাখালীতে ‘প্রেমিকার’ ছুরিকাঘাতে রেলওয়ে কর্মকর্তা খুন


প্রকাশিত হয়েছে : ১১ জুলাই ২০২৬

দেশ ডেস্ক, ১১ জুলাই ২০২৬: রাজধানীর মহাখালী এলাকায় ছুরিকাঘাতে আহত এক ব্যক্তি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। নিহত মো. মামুন ভুঁইয়া (৩০) বাংলাদেশ রেলওয়ের উপ-সহকারী প্রকৌশলী। আজ শনিবার সন্ধ্যায় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় অভিযুক্ত বিউটি আক্তার (৩০) নামে ওই নারীকে আটক করেছে পুলিশ। দু’জনের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল এবং তারা উভয়েই বিবাহিত।

ছুরিকাঘাতের ঘটনা ঘটে মহাখালী টিবি গেট এলাকার ‘ছ’ ব্লকের ৮ নম্বর বাড়ির তৃতীয় তলার একটি কক্ষে। ওই বাড়ির মালিক সুমন মাহমুদ জানান, তাদের বাড়ির পাশেই ক্যানসার হাসপাতাল। তাদের চারতলা বাড়ির দ্বিতীয় ও চতুর্থতলায় বাস করেন তারা। তৃতীয় ও নিচতলার কক্ষ গেস্টহাউজ হিসেবে দিন চুক্তিতে হাসপাতালে চিকিৎসাধীন রোগীর স্বজন কিংবা চিকিৎসা নিতে আসা ব্যক্তিদের কাছে ভাড়া দেন। শুক্রবার রাত ৮টার দিকে বিউটি আক্তার নামে এক নারী রোগীর স্বজন পরিচয়ে তিনতলার একটি কক্ষ ভাড়া নেন। রাতে বাসায় ওঠার সময় বিউটি বলেছিলেন, শনিবার সকালে তার স্বামী আসবেন। আজ সকাল ১০টার দিকে মামুন আসেন ওই বাসায় আসেন।

সুমন মাহমুদ বলেন, দুপুর একটার দিকে রক্তাক্ত অবস্থায় সিঁড়ি দিয়ে দৌড়ে নেমে দ্বিতীয় তলায় আমার শ্বাশুড়ির বাসায় ঢুকে বাঁচার আকুতি জানান। তার পেছনে বিউটিও ছুটে যান ওই বাসায়। এরপর বিউটিকে বাসায় আটকে রেখে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে পুলিশকে বিষয়টি জানানো হয়। কিছুক্ষণের মধ্যেই বনানী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিউটিকে আটক করে নিয়ে যায়। অন্যদিকে, আহত মামুনকে দুপুরে আমার শাশুড়ি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করান। পরে খবর পেয়ে আমিও হাসপাতালে যাই। সন্ধ্যা ৭টার দিকে মামুনের মৃত্যু হয়।

পুলিশ জানায়, বিউটির স্বামী প্রবাসী। বাড়ি ময়মনসিংহ জেলায়। একই জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার মালিহাটি গ্রামে মামুনের বাড়ি। তারা পূর্ব পরিচিত।

নিহত মামুনের চাচা মোকছেদ আলী ভুঁইয়া জানান, পুলিশের কাছ থেকে খবর পেয়ে তিনি হাসপাতালে গিয়ে মামুনের লাশ দেখতে পান। তিনি আরও জানান, মামুনের স্ত্রী শাহিনা আক্তার ৭ মাসের অন্তঃসত্ত্বা। গ্রামের বাড়ি থাকেন। গত ১ জুলাই মামুন উপ-সহকারী প্রকৌশলী হিসেবে রেলওয়েতে চাকরিতে যোগ দেন।

বনানী থানার ওসি ফরিদুল ইসলাম সমকালকে বলেন, মামুন ও বিউটির মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। শনিবার মামুন ওই বাসায় বিউটির সঙ্গে দেখা করেন। এ সময় বিউটি তাকে বিয়ের জন্য চাপ দেন। কিন্তু বিয়ে করতে রাজি না হওয়ায় বিউটি তার পেটে ও পুরুষাঙ্গে ছুরিকাঘাত করেন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মামুনের মৃত্যু হয়।

প্রচ্ছদ এর আরও খবর
বিএনপির সঙ্গে আইআরআই প্রতিনিধিদলের বৈঠক

বিএনপির সঙ্গে আইআরআই প্রতিনিধিদলের বৈঠক

মুরগির বিষ্ঠা নিয়ে বিরোধ: উপজেলা জামায়াত আমির-সেক্রেটারিসহ ৩ জন কারাগারে

মুরগির বিষ্ঠা নিয়ে বিরোধ: উপজেলা জামায়াত আমির-সেক্রেটারিসহ ৩ জন কারাগারে

প্রেমিকের বাড়িতে অনশনে স্ত্রী, দুধ দিয়ে গোসল করে সম্পর্কের ইতি টানলেন স্বামী

প্রেমিকের বাড়িতে অনশনে স্ত্রী, দুধ দিয়ে গোসল করে সম্পর্কের ইতি টানলেন স্বামী

সৌদি আরবে সোফা কারখানায় আগুন, ১২ বাংলাদেশির মৃত্যু

সৌদি আরবে সোফা কারখানায় আগুন, ১২ বাংলাদেশির মৃত্যু

ফ্যাসিবাদের মাথা পালিয়ে গেলেও এর অনেক কিছু এখনও রয়ে গেছে : প্রধানমন্ত্রী

ফ্যাসিবাদের মাথা পালিয়ে গেলেও এর অনেক কিছু এখনও রয়ে গেছে : প্রধানমন্ত্রী

‘সালমান শাহকে হত্যায় ডনের সঙ্গে ১২ লাখ টাকায় চুক্তি’

‘সালমান শাহকে হত্যায় ডনের সঙ্গে ১২ লাখ টাকায় চুক্তি’

জুলাই আন্দোলনে পলককে ইন্টারনেট ‘স্লো’ করার নির্দেশ দেন ওবায়দুল কাদের

জুলাই আন্দোলনে পলককে ইন্টারনেট ‘স্লো’ করার নির্দেশ দেন ওবায়দুল কাদের

মৌলভীবাজার সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

মৌলভীবাজার সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

হাসিনা ইস্যুতে বাংলাদেশ-ভারত সম্পর্কে টানাপোড়েন কি বাড়ছে?

হাসিনা ইস্যুতে বাংলাদেশ-ভারত সম্পর্কে টানাপোড়েন কি বাড়ছে?

কর্নেল অলি আহমদকে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা ১১ দলীয় ঐক্যের

কর্নেল অলি আহমদকে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা ১১ দলীয় ঐক্যের

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: [email protected] (News)
Email: [email protected] (Advertisement)
Email: [email protected] (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top