|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ
  3. জুলাই সনদের প্রতিটি অঙ্গীকার বাস্তবায়নে সরকার দায়বদ্ধ: প্রধানমন্ত্রী

জুলাই সনদের প্রতিটি অঙ্গীকার বাস্তবায়নে সরকার দায়বদ্ধ: প্রধানমন্ত্রী


প্রকাশিত হয়েছে : ১৫ জুলাই ২০২৬

দেশ ডেস্ক, ১৫ জুলাই ২০২৬:: জুলাই সনদের প্রতিটি অঙ্গীকার বাস্তবায়নে সরকার জনগণের কাছে দায়বদ্ধ বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, ‘‘জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় নির্বাচনের আগে বিভিন্ন রাজনৈতিক দল যে জুলাই সনদে স্বাক্ষর করেছিল, তার প্রতিটি দফা বাস্তবায়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।’’

একইসঙ্গে জনগণের ভোটে নির্বাচিত সরকার হিসেবে একটি জবাবদিহিমূলক, কল্যাণমুখী ও গণতান্ত্রিক রাষ্ট্র গড়ে তোলার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন তিনি।

বুধবার (১৫ জুলাই) জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন ও প্রথম বাজেট অধিবেশনের সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘‘এই পবিত্র জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় আমরা নির্বাচনের আগে প্রায় সব রাজনৈতিক দল জুলাই সনদে স্বাক্ষর করেছিলাম।’’

তিনি বলেন, ‘‘আগেও বলেছি, আজও বলছি—আমরা যে জুলাই সনদে স্বাক্ষর করেছিলাম, সেই জুলাই সনদের স্বাক্ষরিত প্রতিটি দফা বাস্তবায়নে আমরা জনগণের কাছে দায়বদ্ধ, অঙ্গীকারবদ্ধ।’’

৩১ দফা এখন ‘জনগণের ৩১ দফা’

প্রধানমন্ত্রী বলেন, প্রায় তিন বছর আগে জনগণের সঙ্গে সংলাপের মাধ্যমে ৩১ দফা সংস্কার কর্মসূচি প্রণয়ন করা হয়েছিল এবং সর্বশেষ নির্বাচনে সেই অঙ্গীকারের ভিত্তিতেই জনগণের সমর্থন পেয়েছে সরকার।

তিনি বলেন, ‘‘এই ৩১ দফা এখন আর বিএনপির ৩১ দফা নয়, বরং এটি এখন সমগ্র বাংলাদেশের ৩১ দফা, জনগণের ৩১ দফা।’’

জনগণের কাছে দায়বদ্ধ সরকার গড়ার অঙ্গীকার

প্রধানমন্ত্রী বলেন, ‘‘বর্তমান সরকার জনগণের সরকার। বর্তমান সরকার জনগণের কাছে দায়বদ্ধ সরকার। আমরা জনগণের আকাঙ্ক্ষাকে ধারণ করি, আমরা জনগণের আকাঙ্ক্ষাকে সম্মান করি।’’

তিনি আরও বলেন, ‘‘জনগণের জীবন এবং সম্পদ সুরক্ষা সরকারের পবিত্র আমানত। আমরা এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই, যেখানে রাষ্ট্র ও সরকার হবে জনগণের কাছে জবাবদিহিমূলক, অর্থনীতি হবে অন্তর্ভুক্তিমূলক এবং নাগরিকের জীবন হবে নিরাপদ, মর্যাদাপূর্ণ ও সম্ভাবনাময়।’’

কল্যাণরাষ্ট্র গঠনের প্রতিশ্রুতি

সরকারের দীর্ঘমেয়াদি লক্ষ্য তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ‘‘বর্তমান সরকার বাংলাদেশকে একটি কল্যাণরাষ্ট্রে পরিণত করতে চায়, যেখানে সমাজের প্রতিটি শ্রেণি-পেশার মানুষ ন্যূনতম রাষ্ট্রীয় সেবা পাবে।’’

তিনি বলেন, সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, প্রবাসী কার্ডসহ বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে এবং ভবিষ্যতে এসব সেবা একটি ‘ইউনিভার্সাল কার্ডের’ আওতায় আনার পরিকল্পনা রয়েছে।

জাতীয় ঐক্যের ওপর গুরুত্ব

সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, ‘‘‘আমাদের মধ্যে মতভিন্নতা থাকবে, কিন্তু শত্রুতা নয়; প্রতিহিংসা নয়, থাকবে ন্যায়পরায়ণতা।’’

তিনি আরও বলেন, ‘‘বাংলাদেশে আর যেন কোনওভাবেই ফ্যাসিবাদ বা স্বৈরাচার মাথাচাড়া দিয়ে উঠতে না পারে এবং দেশ তাবেদার রাষ্ট্রে পরিণত না হয়—এই প্রশ্নে সরকার ও বিরোধী দলের মধ্যে জাতীয় ঐক্য রয়েছে, এবং যেকোনো মূল্যে এই ঐক্য অটুট থাকবে।’’

প্রচ্ছদ এর আরও খবর
রোমের বিমানবন্দরে আটকা আড়াই শতাধিক যাত্রী, চরম ভোগান্তি

রোমের বিমানবন্দরে আটকা আড়াই শতাধিক যাত্রী, চরম ভোগান্তি

হাসিনাকে ফেরাতে ৪০৪ শিক্ষকের গোপন তৎপরতা, ব্যবস্থা নেওয়ার দাবি

হাসিনাকে ফেরাতে ৪০৪ শিক্ষকের গোপন তৎপরতা, ব্যবস্থা নেওয়ার দাবি

সাবেক মন্ত্রী মাহবুব আলী খানের মৃত্যুবার্ষিকীতে লন্ডনে স্মরণসভা ও দোয়া মাহফিল

সাবেক মন্ত্রী মাহবুব আলী খানের মৃত্যুবার্ষিকীতে লন্ডনে স্মরণসভা ও দোয়া মাহফিল

পঞ্চগড়ে বাংলাদেশিকে ধরে নিয়ে গেল বিএসএফ, প্রতিবাদে ভারতীয়কে ধরে আনলো গ্রামবাসী

পঞ্চগড়ে বাংলাদেশিকে ধরে নিয়ে গেল বিএসএফ, প্রতিবাদে ভারতীয়কে ধরে আনলো গ্রামবাসী

৪র্থ ব্রিটিশ বাংলাদেশি বিজনেস অ্যাওয়ার্ডস ২০২৬-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু

৪র্থ ব্রিটিশ বাংলাদেশি বিজনেস অ্যাওয়ার্ডস ২০২৬-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু

দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করুন : ইউএনওদের প্রধানমন্ত্রী

দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করুন : ইউএনওদের প্রধানমন্ত্রী

নারীর ঘরে বস্ত্রহীন অবস্থায় যুবদল নেতা আটক, ভিডিও ভাইরাল

নারীর ঘরে বস্ত্রহীন অবস্থায় যুবদল নেতা আটক, ভিডিও ভাইরাল

রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াতে ইসলামী

রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াতে ইসলামী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিনকে গুম : শেখ হাসিনাসহ আসামি হচ্ছেন ৭ জন

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিনকে গুম : শেখ হাসিনাসহ আসামি হচ্ছেন ৭ জন

পুলিশের পোশাকে অভিযানে বাদী, ছাদ থেকে ফেলে ছাত্রদল নেতাকে হত্যার অভিযোগ

পুলিশের পোশাকে অভিযানে বাদী, ছাদ থেকে ফেলে ছাত্রদল নেতাকে হত্যার অভিযোগ

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: [email protected] (News)
Email: [email protected] (Advertisement)
Email: [email protected] (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top