|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. ইউকে
  3. ৪র্থ ব্রিটিশ বাংলাদেশি বিজনেস অ্যাওয়ার্ডস ২০২৬-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু

৪র্থ ব্রিটিশ বাংলাদেশি বিজনেস অ্যাওয়ার্ডস ২০২৬-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু

প্রকাশিত হয়েছে : ০৮ আগস্ট ২০২৬

লন্ডন, দেশ রিপোর্ট, ৮ আগস্ট ২০২৬: দেশ ফাউন্ডেশন ইউকের উদ্যোগে এবং গ্লোব লার্নিং পাথওয়ের প্রেজেন্টেশনে অনুষ্ঠিত হতে যাচ্ছে ৪র্থ ব্রিটিশ বাংলাদেশি বিজনেস অ্যাওয়ার্ডস ২০২৬। আগামী ২৫ অক্টোবর বার্মিংহামের বিংলি হলে জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হবে এবারের অ্যাওয়ার্ডস অনুষ্ঠান। এতে ব্যবসা, পেশা ও কমিউনিটির বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা বিশিষ্ট ব্যক্তিদের ৩৩টি ক্যাটাগরিতে সম্মাননা প্রদান করা হবে।

অ্যাওয়ার্ডস অনুষ্ঠানকে সামনে রেখে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যের মাধ্যমে আয়োজনের বিস্তারিত তথ্য তুলে ধরেন দেশ ফাউন্ডেশন ইউকের ফাউন্ডার চেয়ারম্যান ড. মিসবাহুর রহমান।

সংবাদ সম্মেলনে আরও বক্তব্য রাখেন সংগঠনের ভাইস প্রেসিডেন্ট মো. ইকবাল, ভাইস প্রেসিডেন্ট আহসান হাবিব সাবরু, ম্যানেজিং ডাইরেক্টর ইঞ্জিনিয়ার হারুনুর রশিদ, মিডিয়া কো-অর্ডিনেটর বদরুল আলম এবং অ্যাসিস্ট্যান্ট কো-অর্ডিনেটর আলেয়া খান।

অনুষ্ঠানের শুরুতে দেশ ফাউন্ডেশন ইউকে কমিটির নেতৃবৃন্দকে পরিচয় করিয়ে দেন ফারহানা মৌ।

আরো বক্তব্য রাখেন সাংবাদিক সৈয়দ নাহাস পাশা, সাংবাদিক নবাব উদ্দিন, সাংবাদিক তাইসির মাহমুদ, সাংবাদিক রহমত আলী, বৃটিশ বাংলাদেশ চেম্বারের সাবেক প্রেসিডেন্ট রফিক হায়দার, সাবেক প্রেসিডেন্ট বশির আহমদ এবং ডাইরেক্টর ড. শাহানুর খান।

বক্তারা ব্রিটিশ বাংলাদেশি ব্যবসায়ী ও পেশাজীবীদের সাফল্য ও অবদানকে স্বীকৃতি দেওয়ার ক্ষেত্রে এ ধরনের আয়োজনের গুরুত্ব তুলে ধরেন। তাঁরা বলেন, ব্রিটিশ বাংলাদেশিদের অর্জনকে বৃহত্তর পরিসরে তুলে ধরার পাশাপাশি নতুন প্রজন্মকে ব্যবসা ও পেশাগত ক্ষেত্রে এগিয়ে যেতে উৎসাহিত করতে এই অ্যাওয়ার্ডস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আয়োজকেরা জানান, এবারের অনুষ্ঠানে প্রায় এক হাজার অতিথির উপস্থিতি প্রত্যাশা করা হচ্ছে। যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে ব্যবসায়ী, উদ্যোক্তা, পেশাজীবী, কমিউনিটি নেতা এবং গণমাধ্যমকর্মীরা এতে অংশ নেবেন।

ইউকে এর আরও খবর
ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যের ৯০ বছর: পূর্ব লন্ডনে স্মরণ করা হলো ঐতিহাসিক ‘ব্যাটল অব ক্যাবল স্ট্রিট’

ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যের ৯০ বছর: পূর্ব লন্ডনে স্মরণ করা হলো ঐতিহাসিক ‘ব্যাটল অব ক্যাবল স্ট্রিট’

লন্ডনে পাঞ্জেরী প্রকাশিত তিন গ্রন্থ ও অনলাইন বুকশপের উদ্বোধন

লন্ডনে পাঞ্জেরী প্রকাশিত তিন গ্রন্থ ও অনলাইন বুকশপের উদ্বোধন

যুক্তরাজ্যে নৌকায় আসা প্রায় সব নারীই ধর্ষণের শিকার: শাবানা মাহমুদ

যুক্তরাজ্যে নৌকায় আসা প্রায় সব নারীই ধর্ষণের শিকার: শাবানা মাহমুদ

আকাশে ফের আতঙ্ক : ফ্লাই দুবাইয়ের পর ২৮ হাজার ফুট নিচে নামল ব্রিটিশ এয়ারওয়েজের বিমান

আকাশে ফের আতঙ্ক : ফ্লাই দুবাইয়ের পর ২৮ হাজার ফুট নিচে নামল ব্রিটিশ এয়ারওয়েজের বিমান

বাংলাদেশের ৯২ শতাংশ পণ্যে শুল্কমুক্ত সুবিধা দে‌বে যুক্তরাজ্য

বাংলাদেশের ৯২ শতাংশ পণ্যে শুল্কমুক্ত সুবিধা দে‌বে যুক্তরাজ্য

লন্ডনে এমপি সরোয়ার আলমগীরকে ফটিকছড়ি কমিউনিটি ইউকের গণসংবর্ধনা

লন্ডনে এমপি সরোয়ার আলমগীরকে ফটিকছড়ি কমিউনিটি ইউকের গণসংবর্ধনা

কাউন্সিলর সাদিকুর রহমান বাবলুকে এভারগ্রীন ক্লাব ইউকের সংবর্ধনা

কাউন্সিলর সাদিকুর রহমান বাবলুকে এভারগ্রীন ক্লাব ইউকের সংবর্ধনা

বিনিয়োগ, বাণিজ্য ও সাংস্কৃতিক সহযোগিতা জোরদারে মালয়েশিয়ার প্রতিনিধিদলকে স্বাগত টাওয়ার হ্যামলেটসে

বিনিয়োগ, বাণিজ্য ও সাংস্কৃতিক সহযোগিতা জোরদারে মালয়েশিয়ার প্রতিনিধিদলকে স্বাগত টাওয়ার হ্যামলেটসে

সেপ্টেম্বরে এলো ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয়

সেপ্টেম্বরে এলো ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয়

সকালে বিমানের চার কর্মকর্তাকে বদলি, বিকেলে স্থগিত

সকালে বিমানের চার কর্মকর্তাকে বদলি, বিকেলে স্থগিত

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top