মোজাফফরের বিষয়টি সেনাবাহিনী খতিয়ে দেখছে: স্বরাষ্ট্রমন্ত্রী
প্রকাশিত হয়েছে : ১৭ জুলাই ২০২৬
দেশ ডেস্ক, ১৭ জুলাই ২০২৬:: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকারী মোজাফফরকে সেনা হেফাজতে দেয়া হয়েছে। যে আইনে শহীদ রাষ্ট্রপতি হত্যার বিচার করা হয়েছিল সে আইনেই তার বিচার করা যায়। বিষয়টি সেনাবাহিনী খতিয়ে দেখছে।
শুক্রবার (১৭ জুলাই) বিকেলে কক্সবাজারের চকরিয়ার লক্ষ্যারচর শিকলঘাটায় বন্যাদূর্গতদের মাঝে বিজিবির উদ্যোগে ত্রাণ বিতরণ কার্যক্রমে অংশ নিয়ে তিনি একথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলায় সরকার সব উদ্যোগ নিচ্ছে। বৃক্ষরোপণের পাশাপাশি মৎস্য এবং কৃষি উৎপাদন বাড়াতে গুরুত্ব দিচ্ছে সরকার।
এসময় বর্ডারগার্ড বাংলাদেশের মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী, কক্সবাজার রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আখসার খান, সেক্টর কমান্ডার কর্ণেল মহিউদ্দিন উপস্থিত ছিলেন।
এর আগে বন্যায় ক্ষতিগ্রস্ত চকরিয়ার ফাসিয়াখালীতে ত্রাণ বিতরণ কাজে অংশ নেন স্বরাষ্ট্রমন্ত্রী। এসময় পরিদর্শন করেছেন ভাঙন কবলিত এলাকা। আজ সকালে ২ দিনের সফরে কক্সবাজার যান স্বরাষ্ট্রমন্ত্রী। আগামীকাল পেকুয়ায় ত্রাণ বিতরণ করার কথা রয়েছে তার।

