|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ
  3. বিশ্বকাপ দেখানোর নামে ২০২২ সালে ১৪০ কোটি টাকার দুর্নীতি হয়েছে: তথ্যমন্ত্রী

বিশ্বকাপ দেখানোর নামে ২০২২ সালে ১৪০ কোটি টাকার দুর্নীতি হয়েছে: তথ্যমন্ত্রী


প্রকাশিত হয়েছে : ১৯ জুলাই ২০২৬

দেশ ডেস্ক:: বিশ্বকাপ ফুটবল খেলা দেখানোর নামে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে বড় অঙ্কের অর্থ লুটপাট হয়েছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, ২০২২ সালের বিশ্বকাপে খেলা দেখানোর নামে সরকার প্রায় ১৪০ কোটি টাকা লুটপাট করেছে। ওই সময় রাষ্ট্রের এই বিপুল পরিমাণ টাকা লেনদেন হয়েছে তমা কনস্ট্রাকশনের নামে। আর এবার আমরা সেই একই কাজ মাত্র ৪ থেকে ৫ কোটি টাকার মধ্যে সম্পন্ন করেছি। সেটা আরও কমিয়ে আনার জন্য আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে দেনদরবার করছি। আশা করছি, এতে সরকারের কোনো বাড়তি ব্যয়ই হবে না।

তিনি আরও বলেন, ২০২২ সালে মধ্যস্বত্বভোগীদের মাধ্যমে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব কিনতে সরকারের ৯৮ কোটি টাকা খরচ হয়েছিল। এবার ফিফার কাছ থেকে সরাসরি স্বত্ব কিনে প্রায় পুরো অর্থই সাব-লাইসেন্সিংয়ের মাধ্যমে তুলে নেওয়া হয়েছে। ফলে সরকারের জন্য এবার আনুমানিক মাত্র ৪ থেকে ৫ কোটি টাকা ব্যয় হয়েছে।

রোববার সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, ফিফার কাছ থেকে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব কিনে বাংলাদেশে তা বিভিন্ন মাধ্যমের কাছে সাব-লাইসেন্সিং করার মাধ্যমে প্রায় পুরো খরচই তুলে নেওয়া হয়েছে। ফলে নামমাত্র খরচে এবার দেশের মানুষকে বিশ্বকাপ দেখানোর ব্যবস্থা করা সম্ভব হয়েছে। আমরা ৩ দশমিক ৮৫ মিলিয়ন ডলারে ফিফার কাছ থেকে মিডিয়া রাইট (সম্প্রচার স্বত্ব) নিয়েছিলাম। এরপর বাংলাদেশের চারটি মাধ্যমের কাছে তা সাব-লাইসেন্সিং করেছি। সেখান থেকে প্রায় বেশির ভাগ টাকাই আমরা তুলে নিয়েছি। এমনকি সরকারের প্রদেয় ট্যাক্সও সরকারি কোষাগারেই জমা হয়েছে।

তথ্যমন্ত্রী আরও বলেন, নগদ টাকা সংগ্রহের পর আমাদের মাত্র চার-পাঁচ কোটি টাকার মতো ঘাটতি থাকে। এইটুকুই এখন আমাদের খরচ বা বোঝা। আমরা যদি আরও আগে থেকে এই প্রক্রিয়া শুরু করতে পারতাম এবং আরও কিছু দর-কষাকষি করার সুযোগ পেতাম, তাহলে হয়তো এই ঘাটতির টাকাটাও শূন্যে নামিয়ে আনতে পারতাম। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সময়ের অভাবে তা পারিনি। ফলে এই সামান্য টাকাটা আমাদের খরচ করতে হচ্ছে।

২০২২ সালের কাতার বিশ্বকাপের সঙ্গে এবারের সম্প্রচার ব্যয়ের তুলনা করে তথ্যমন্ত্রী বলেন, ২০২২ সালের বিশ্বকাপে আপনারা সবাই জানেন, ফিফার কাছ থেকে ৩ দশমিক ২ মিলিয়ন ডলারে স্বত্ব কেনা হয়েছিল। তবে ফিফার কাছ থেকে সরাসরি না কিনে শ্রীলঙ্কা ও সিঙ্গাপুরের একটি যৌথ কোম্পানি প্রথমে সেই স্বত্ব কেনে। পরে বাংলাদেশের ‘তমা কনস্ট্রাকশন’ নামে একটি বেসরকারি ঠিকাদারি কোম্পানি ওই বিদেশী কোম্পানির কাছ থেকে স্বত্বটি কিনে আনে।

তিনি বলেন, বাংলাদেশ সরকার তমা কনস্ট্রাকশনের কাছ থেকে ৯৮ কোটি টাকা দিয়ে বিটিভির (বাংলাদেশ টেলিভিশন) জন্য সেই স্বত্ব কিনেছিল। এরপর বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘টি স্পোর্টস’-এর কাছে স্যাটেলাইট মিডিয়া রাইট ২২ কোটি টাকায় এবং ডিজিটাল প্ল্যাটফর্ম ‘টফি’-র কাছে ডিজিটাল মিডিয়া রাইট ১৭ কোটি টাকায় বিক্রি করা হয়। হিসাবে কিছুটা কমবেশি হতে পারে, তবে সব মিলিয়ে তমা কনস্ট্রাকশনের মাধ্যমে সেবার প্রায় ১৪০ কোটি টাকার সন্দেহজনক লেনদেন হয়েছিল।

জহির উদ্দিন স্বপন দাবি করেন, তমা কনস্ট্রাকশন সিঙ্গাপুরের ওই কোম্পানিকে মূলত ৩ দশমিক ২ মিলিয়ন ডলার দিয়েছিল। বাকি অর্থের একটি বড় অংশ মধ্যস্বত্বভোগীদের পকেটে ও লুটপাটে গেছে।

তিনি বলেন, ২০২২ সালের বিশ্বকাপের খরচের সঙ্গে ২০২৬ সালের বিশ্বকাপের খরচ তুলনা করতে হবে। তুলনা করলেই দেশের আপামর জনগণ বুঝতে পারবে যে, শেখ হাসিনার আমলে বিশ্বকাপ দেখানোর নামে কীভাবে দুর্নীতি হয়েছে, রাষ্ট্রের টাকা লোপাট হয়েছে এবং কীভাবে মধ্যস্বত্বভোগীদের ব্যবহার করা হয়েছে।

তথ্যমন্ত্রী বলেন, এই সরকারের আমলে আমাদের নেতা তারেক রহমানের স্পষ্ট নির্দেশ ছিল—জনগণকে খেলা দেখাতে হবে, কিন্তু দেশের বর্তমান করুণ অর্থনৈতিক অবস্থার মধ্যে সরকারের তহবিল থেকে কোনো বাড়তি টাকা খরচ করা যাবে না। তাঁরই নির্দেশনায় আমরা ফিফার সঙ্গে লাগাতার দর-কষাকষি করেছি।

তিনি জানান, এই প্রক্রিয়ায় সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী, প্রধানমন্ত্রীর তথ্য-বিষয়ক উপদেষ্টা, ফিফা কর্তৃপক্ষ এবং স্পোর্টস রিপোর্টারসহ যাঁদের সহযোগিতা প্রয়োজন হয়েছে, তাঁদের সবারই সহযোগিতা নেওয়া হয়েছে। শেষ পর্যন্ত বিটিভি সরাসরি ফিফার কাছ থেকে ৩ দশমিক ৮৫ মিলিয়ন ডলারে এই সম্প্রচার স্বত্ব কিনতে সক্ষম হয়।

তথ্যমন্ত্রী সংবাদ সম্মেলনে বলেন, গতবার এই প্রক্রিয়ায় দুজন মধ্যস্বত্বভোগী ছিল; একজন সিঙ্গাপুরে, আরেকজন দেশের ভেতরের তমা কনস্ট্রাকশন। এরপর জনগণের ট্যাক্সের ৯৮ কোটি টাকা সেই মধ্যস্বত্বভোগীকে পাইয়ে দেওয়া হয়েছিল, যদিও বেসরকারিভাবে ২২ কোটি ও ১৭ কোটি টাকা আদায় করা হয়েছিল। সেই তুলনায় এবার আমাদের খরচ নামমাত্র, যা মাত্র চার-পাঁচ কোটি টাকার মতো।

প্রচ্ছদ এর আরও খবর
রোমের বিমানবন্দরে আটকা আড়াই শতাধিক যাত্রী, চরম ভোগান্তি

রোমের বিমানবন্দরে আটকা আড়াই শতাধিক যাত্রী, চরম ভোগান্তি

হাসিনাকে ফেরাতে ৪০৪ শিক্ষকের গোপন তৎপরতা, ব্যবস্থা নেওয়ার দাবি

হাসিনাকে ফেরাতে ৪০৪ শিক্ষকের গোপন তৎপরতা, ব্যবস্থা নেওয়ার দাবি

সাবেক মন্ত্রী মাহবুব আলী খানের মৃত্যুবার্ষিকীতে লন্ডনে স্মরণসভা ও দোয়া মাহফিল

সাবেক মন্ত্রী মাহবুব আলী খানের মৃত্যুবার্ষিকীতে লন্ডনে স্মরণসভা ও দোয়া মাহফিল

পঞ্চগড়ে বাংলাদেশিকে ধরে নিয়ে গেল বিএসএফ, প্রতিবাদে ভারতীয়কে ধরে আনলো গ্রামবাসী

পঞ্চগড়ে বাংলাদেশিকে ধরে নিয়ে গেল বিএসএফ, প্রতিবাদে ভারতীয়কে ধরে আনলো গ্রামবাসী

৪র্থ ব্রিটিশ বাংলাদেশি বিজনেস অ্যাওয়ার্ডস ২০২৬-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু

৪র্থ ব্রিটিশ বাংলাদেশি বিজনেস অ্যাওয়ার্ডস ২০২৬-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু

দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করুন : ইউএনওদের প্রধানমন্ত্রী

দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করুন : ইউএনওদের প্রধানমন্ত্রী

নারীর ঘরে বস্ত্রহীন অবস্থায় যুবদল নেতা আটক, ভিডিও ভাইরাল

নারীর ঘরে বস্ত্রহীন অবস্থায় যুবদল নেতা আটক, ভিডিও ভাইরাল

রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াতে ইসলামী

রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াতে ইসলামী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিনকে গুম : শেখ হাসিনাসহ আসামি হচ্ছেন ৭ জন

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিনকে গুম : শেখ হাসিনাসহ আসামি হচ্ছেন ৭ জন

পুলিশের পোশাকে অভিযানে বাদী, ছাদ থেকে ফেলে ছাত্রদল নেতাকে হত্যার অভিযোগ

পুলিশের পোশাকে অভিযানে বাদী, ছাদ থেকে ফেলে ছাত্রদল নেতাকে হত্যার অভিযোগ

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: [email protected] (News)
Email: [email protected] (Advertisement)
Email: [email protected] (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top