|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. ইউকে
  3. বার্মিংহামের স্মল হিথ পার্কে ২৬ জুলাই বসছে নবম ‘সোনালী ক্রীড়া মেলা’

বার্মিংহামের স্মল হিথ পার্কে ২৬ জুলাই বসছে নবম ‘সোনালী ক্রীড়া মেলা’


প্রকাশিত হয়েছে : ২১ জুলাই ২০২৬

দেশ ডেস্ক, ২১ জুলাই ২০২৬:: ব্রিটেনে বেড়ে ওঠা নতুন প্রজন্মকে বাংলাদেশের ঐতিহ্যবাহী গ্রামীণ খেলাধুলা ও সংস্কৃতির সঙ্গে পরিচয় করিয়ে দিতে আগামী ২৬ জুলাই রবিবার বার্মিংহামের ঐতিহাসিক স্মল হিথ পার্কে অনুষ্ঠিত হবে নবম ‘সোনালী ক্রীড়া মেলা ২০২৬’। এ উপলক্ষে বাংলাদেশ ক্রীড়া পরিষদ ইউকে (সিআইসি) আয়োজিত এক সংবাদ সম্মেলনে মেলার বিভিন্ন দিক তুলে ধরা হয়।

সংবাদ সম্মেলনে বাংলাদেশ ক্রীড়া পরিষদ ইউকের (সিআইসি) সদস্য সচিব সাহিদুর রহমান সুহেল, সৈয়দা পারভিন লাভলী ও সৈয়দ মকসুদুল ইসলাম উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ২০১০ সালে প্রতিষ্ঠিত বাংলাদেশ ক্রীড়া পরিষদ ইউকে সিআইসি ‘দেহ-মনের সুস্থতা ক্রীড়া’ স্লোগানকে ধারণ করে দেশ-বিদেশে প্রবাসীদের স্বার্থ রক্ষায় কাজ করে যাচ্ছে। শুরু থেকে সিলেট বিভাগীয় ক্রিকেট স্টেডিয়ামকে আন্তর্জাতিককরণে সবচেয়ে বেশি ভূমিকা রাখে। মূলত আমাদের আন্দোলনসহ নানা কার্যক্রমে সফলতা এসেছে। এ সফলতায় ব্রিটেনের বাংলাদেশি কমিউনিটি, সাংবাদিক ও গণমাধ্যমের অবদান সফলতার অগ্রভাগে থাকবে আজীবন। বর্তমানে ওই স্টেডিয়ামে একটি গ্যালারির নাম ‘প্রবাসী গ্যালারি’ নামকরণের আন্দোলন আমাদের চলমান। এ আন্দোলনেও আপনাদের সহযোগিতা চাই।

‘অতীতে বার্মিংহামে একসঙ্গে নয়টি শহরের পারস্পরিক বন্ধুত্বের সেতুবন্ধনে টুর্নামেন্ট, বার্মিংহাম সংবাদকর্মী বনাম লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল ম্যাচ আয়োজনসহ দেশের ক্রীড়া এবং গৌরবের অর্জনে আনন্দসভা করে থাকে। এবারও আমাদের আয়োজনের অন্যতম আকর্ষণ বার্মিংহাম ইউনাইটেড কাবাডি ক্লাব বনাম ম্যানচেস্টার কাবাডি ক্লাবের অংশগ্রহণে জাতীয় খেলা হাডুডুর আয়োজন রয়েছে।’

এতে আরও জানানো হয়, ব্রিটেনের নতুন প্রজন্মকে বাংলাদেশের গ্রামীণ খেলাধুলার সঙ্গে পরিচয় করিয়ে দিতে বাংলাদেশ ক্রীড়া পরিষদ ইউকে সিআইসি আয়োজন করছে ক্রীড়া মেলা ২০২৬। আগামী ২৬ জুলাই ২০২৬, রবিবার ঐতিহাসিক স্মল হিথ পার্কে নবম বারের মতো ‘ক্রীড়া মেলা’ অনুষ্ঠিত হবে।

‘পরপর আটবার সফলভাবে আয়োজনের পর নবম সোনালী ক্রীড়া মেলা ২০২৬ আরও ব্যাপক পরিসরে ও সফলতার লক্ষ্যে বরাবরের মতো আপনাদের সহযোগিতা কামনায় সুদূর বার্মিংহাম থেকে আমাদের আসা। অতীতের আপনাদের সহযোগিতা এবং আজ আবারও কষ্ট করে আপনাদের উপস্থিতির জন্য আমাদের সংগঠনের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ। বাংলাদেশের ক্রীড়া ও সাংস্কৃতিক কার্যক্রমের বিলুপ্ত ও বিলুপ্তপ্রায় ঐতিহ্যের অনেক খেলাধুলা ও সাংস্কৃতিক কার্যক্রমের পুনঃপ্রচলন এবং সেসবের প্রতি আগ্রহ জাগানোই আমাদের লক্ষ্য। যে কোনো বয়সের যে কেউ নিজেদের পছন্দমতো এক বা একাধিক খেলায় অংশগ্রহণ করার সুযোগ রয়েছে।’

খেলাগুলোর মধ্যে রয়েছে: কাবাডি, কানামাছি, মোরগের লড়াই, বিস্কুট দৌড়, সুই-সুতা দৌড়, হাড়ি ভাঙা, চেয়ার দৌড়, দৌড়, বালিশ দৌড়, মার্বেল দৌড়, লুডু, দড়ি লাফ প্রভৃতি। সবগুলো খেলাতেই কোনো ধরনের এন্ট্রি ফি ছাড়া অংশগ্রহণের সুযোগ রয়েছে।

খাবারের স্টলসহ নানা রকমের স্টল থাকার পাশাপাশি শিশুদের জন্য বাউন্সি ক্যাসল, রাইডসহ সফট প্লের সুযোগ থাকবে। তাছাড়া খেলার ফাঁকে ফাঁকে ব্রিটেনের শিল্পীরা গান পরিবেশন করবেন। পাশাপাশি শৈশবের ছড়া ও কবিতা পাঠ করারও সবার সুযোগ রয়েছে।

প্রতিটি খেলায় বিজয়ীদের জন্য আকর্ষণীয় পুরস্কারের ব্যবস্থা রয়েছে। দিনব্যাপী অর্থাৎ দুপুর ১২:৩০ মিনিট থেকে বিকেল ৮:০০টা পর্যন্ত চলবে এ উৎসব।

এতে নিজেদের পছন্দমতো খেলাধুলায় অংশগ্রহণ, দিনব্যাপী আনন্দ-উৎসবে মেতে ওঠা এবং শৈশবের স্মৃতি ফিরে পাওয়ার সুযোগ মিলবে। দিনব্যাপী এ উৎসবটি বার্মিংহামে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত ঐতিহাসিক স্মল হিথ পার্কে অনুষ্ঠিত হবে। স্মলহিথ পার্কের ঠিকানা ই১০ ০খখ এবং স্টল বুকিং সহ যে কোন তথ্যের জন্য যোগাযোগের নাম্বার ০৭৯৮৫২৫৬৩৯৫।

ইউকে এর আরও খবর
সাবেক মন্ত্রী মাহবুব আলী খানের মৃত্যুবার্ষিকীতে লন্ডনে স্মরণসভা ও দোয়া মাহফিল

সাবেক মন্ত্রী মাহবুব আলী খানের মৃত্যুবার্ষিকীতে লন্ডনে স্মরণসভা ও দোয়া মাহফিল

৪র্থ ব্রিটিশ বাংলাদেশি বিজনেস অ্যাওয়ার্ডস ২০২৬-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু

৪র্থ ব্রিটিশ বাংলাদেশি বিজনেস অ্যাওয়ার্ডস ২০২৬-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু

জুলাই বিপ্লবের শহীদদের স্মরণে জমিয়তে উলামায়ে ইসলাম ইউকের দোয়া ও আলোচনা

জুলাই বিপ্লবের শহীদদের স্মরণে জমিয়তে উলামায়ে ইসলাম ইউকের দোয়া ও আলোচনা

সাবেক বিএনপি নেতা মাহিদুর রহমানকে মন্ত্রী করার দাবি  যুক্তরাজ্যে বসবাসরত জাতীয়তাবাদী কুলাউড়াবাসীর

সাবেক বিএনপি নেতা মাহিদুর রহমানকে মন্ত্রী করার দাবি যুক্তরাজ্যে বসবাসরত জাতীয়তাবাদী কুলাউড়াবাসীর

টাওয়ার হ্যামলেটসের নতুন কমিউনিটি গ্র্যান্টস কর্মসূচি গঠনে মতামত আহ্বান

টাওয়ার হ্যামলেটসের নতুন কমিউনিটি গ্র্যান্টস কর্মসূচি গঠনে মতামত আহ্বান

টাওয়ার হ্যামলেটসে চালু হলো ‘ইয়াং হেলথ হাব‘: শিশু ও তরুণদের জন্য সমন্বিত স্বাস্থ্য সহায়তার নতুন উদ্যোগ

টাওয়ার হ্যামলেটসে চালু হলো ‘ইয়াং হেলথ হাব‘: শিশু ও তরুণদের জন্য সমন্বিত স্বাস্থ্য সহায়তার নতুন উদ্যোগ

৩’শর অধিক বাসিন্দাকে সহায়তা: সফল প্রথম বছর উদযাপন করলো ‘কানেক্ট টু ওয়ার্ক’

৩’শর অধিক বাসিন্দাকে সহায়তা: সফল প্রথম বছর উদযাপন করলো ‘কানেক্ট টু ওয়ার্ক’

যুক্তরাজ্যে লক্ষাধিক পুলিশ কর্মকর্তার তথ্য ফাঁস

যুক্তরাজ্যে লক্ষাধিক পুলিশ কর্মকর্তার তথ্য ফাঁস

যুক্তরাজ্যে দুই মাসের তাপপ্রবাহে প্রায় ৩০০০ প্রাণহানি

যুক্তরাজ্যে দুই মাসের তাপপ্রবাহে প্রায় ৩০০০ প্রাণহানি

প্রতিষ্ঠার ৫০ বছর পূর্ণ করছে ব্রিকলেইন জামে মসজিদ : সেপ্টেম্বরে দু’দিনব্যাপী আয়োজন

প্রতিষ্ঠার ৫০ বছর পূর্ণ করছে ব্রিকলেইন জামে মসজিদ : সেপ্টেম্বরে দু’দিনব্যাপী আয়োজন

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: [email protected] (News)
Email: [email protected] (Advertisement)
Email: [email protected] (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top