|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. ইউকে
  3. লন্ডনের ডেফোডিল প্রিপারেটরি স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণ

লন্ডনের ডেফোডিল প্রিপারেটরি স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণ

প্রকাশিত হয়েছে : ২১ জুলাই ২০২৬

খালেদ মাসুদ রনি:: উৎসবমুখর পরিবেশে লন্ডনের ডেফোডিল প্রিপারেটরি স্কুল (ইন্ডিপেন্ডেন্ট ইসলামী)-এর বার্ষিক পুরস্কার বিতরণী ও সাফল্য উদ্‌যাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থীদের কৃতিত্বকে স্বীকৃতি জানাতে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষক, অভিভাবক ও অতিথিদের প্রাণবন্ত উপস্থিতিতে পুরো আয়োজন উৎসবমুখর হয়ে ওঠে।

গত বৃহস্পতিবার দুপুরে লন্ডনের কমার্শিয়াল রোডে অবস্থিত স্কুলের হলরুমে অনুষ্ঠিত হয় এ বার্ষিক পুরস্কার বিতরণী ও সাফল্য উদ্‌যাপন অনুষ্ঠান।

বছরজুড়ে লেখাপড়া, নৈতিক শিক্ষা এবং বিভিন্ন সহশিক্ষা কার্যক্রমে কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের হাতে সম্মাননা ও পুরস্কার তুলে দেওয়া হয়। এ সময় শিক্ষার্থীদের উচ্ছ্বাস এবং অভিভাবকদের আনন্দঘন উপস্থিতিতে অনুষ্ঠানস্থল মুখরিত হয়ে ওঠে।

প্রতিষ্ঠানের ডিরেক্টর আনিসুজ্জামানের সভাপতিত্বে এবং উপ-প্রধান শিক্ষক নেয়া চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইস্ট লন্ডন মসজিদের ইমাম আবুল হোসাইন।

এ ছাড়া বক্তব্য দেন স্কুলের প্রধান শিক্ষক স্টিফেন মন্টফোর্ড, আরবি বিভাগের প্রধান মাওলানা আশরাফুল ইসলাম এবং কুরআন বিভাগের প্রধান মাওলানা এরশাদ উল্লাহ প্রমুখ।

অতিথিরা তাঁদের বক্তব্যে শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধ, ইসলামী শিক্ষা ও আধুনিক শিক্ষার সমন্বয়ে গড়ে ওঠার আহ্বান জানান। তাঁরা বলেন, ভবিষ্যতের যোগ্য, আদর্শ ও সুনাগরিক হিসেবে নিজেদের গড়ে তুলতে ইসলামী পরিবেশে শিক্ষালাভের কোনো বিকল্প নেই।

ইউকে এর আরও খবর
ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যের ৯০ বছর: পূর্ব লন্ডনে স্মরণ করা হলো ঐতিহাসিক ‘ব্যাটল অব ক্যাবল স্ট্রিট’

ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যের ৯০ বছর: পূর্ব লন্ডনে স্মরণ করা হলো ঐতিহাসিক ‘ব্যাটল অব ক্যাবল স্ট্রিট’

লন্ডনে পাঞ্জেরী প্রকাশিত তিন গ্রন্থ ও অনলাইন বুকশপের উদ্বোধন

লন্ডনে পাঞ্জেরী প্রকাশিত তিন গ্রন্থ ও অনলাইন বুকশপের উদ্বোধন

যুক্তরাজ্যে নৌকায় আসা প্রায় সব নারীই ধর্ষণের শিকার: শাবানা মাহমুদ

যুক্তরাজ্যে নৌকায় আসা প্রায় সব নারীই ধর্ষণের শিকার: শাবানা মাহমুদ

আকাশে ফের আতঙ্ক : ফ্লাই দুবাইয়ের পর ২৮ হাজার ফুট নিচে নামল ব্রিটিশ এয়ারওয়েজের বিমান

আকাশে ফের আতঙ্ক : ফ্লাই দুবাইয়ের পর ২৮ হাজার ফুট নিচে নামল ব্রিটিশ এয়ারওয়েজের বিমান

বাংলাদেশের ৯২ শতাংশ পণ্যে শুল্কমুক্ত সুবিধা দে‌বে যুক্তরাজ্য

বাংলাদেশের ৯২ শতাংশ পণ্যে শুল্কমুক্ত সুবিধা দে‌বে যুক্তরাজ্য

লন্ডনে এমপি সরোয়ার আলমগীরকে ফটিকছড়ি কমিউনিটি ইউকের গণসংবর্ধনা

লন্ডনে এমপি সরোয়ার আলমগীরকে ফটিকছড়ি কমিউনিটি ইউকের গণসংবর্ধনা

কাউন্সিলর সাদিকুর রহমান বাবলুকে এভারগ্রীন ক্লাব ইউকের সংবর্ধনা

কাউন্সিলর সাদিকুর রহমান বাবলুকে এভারগ্রীন ক্লাব ইউকের সংবর্ধনা

বিনিয়োগ, বাণিজ্য ও সাংস্কৃতিক সহযোগিতা জোরদারে মালয়েশিয়ার প্রতিনিধিদলকে স্বাগত টাওয়ার হ্যামলেটসে

বিনিয়োগ, বাণিজ্য ও সাংস্কৃতিক সহযোগিতা জোরদারে মালয়েশিয়ার প্রতিনিধিদলকে স্বাগত টাওয়ার হ্যামলেটসে

সেপ্টেম্বরে এলো ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয়

সেপ্টেম্বরে এলো ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয়

সকালে বিমানের চার কর্মকর্তাকে বদলি, বিকেলে স্থগিত

সকালে বিমানের চার কর্মকর্তাকে বদলি, বিকেলে স্থগিত

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top