|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. ইউকে
  3. সহকারী অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট ফজলুল হক সেলিমের বার-অ্যাট-ল ডিগ্রি অর্জন

সহকারী অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট ফজলুল হক সেলিমের বার-অ্যাট-ল ডিগ্রি অর্জন

প্রকাশিত হয়েছে : ২৪ জুলাই ২০২৬

দেশ ডেস্ক, ২৫ জুলাই ২০২৬: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার কৃতি সন্তান, সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক দুইবারের নির্বাচিত সাধারণ সম্পাদক এবং বাংলাদেশের সুপ্রিম কোর্টের সহকারী অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট ফজলুল হক সেলিম যুক্তরাজ্যের ঐতিহ্যবাহী দ্য অনারেবল সোসাইটি অব লিংকনস ইন থেকে বার-অ্যাট-ল ডিগ্রি অর্জন করেছেন।

গত ২৩ জুলাই লন্ডনে দ্য অনারেবল সোসাইটি অব লিংকনস ইন-এ আয়োজিত এক আনুষ্ঠানিক অনুষ্ঠানে তাঁকে বার-অ্যাট-ল হিসেবে স্বীকৃতি দেওয়া হয়।

লিংকনস ইন কর্তৃপক্ষের প্রদত্ত সার্টিফিকেট অব কল অনুযায়ী, তিনি ২৪ নভেম্বর ২০২৫ তারিখে প্রতিষ্ঠানটির সদস্য (মেম্বার অব লিংকনস ইন) হিসেবে অন্তর্ভুক্ত হন। পরে ২৩ জুলাই ২০২৬ তারিখে আনুষ্ঠানিকভাবে কলড টু দ্য বার হন।

অ্যাডভোকেট ফজলুল হক সেলিম কমলগঞ্জ উপজেলার শংকরপুর (বড়বাড়ী) গ্রামের বিশিষ্ট চিকিৎসক ডা. শামসুল হকের পুত্র। পাঁচ ভাই ও তিন বোনের মধ্যে তিনি পঞ্চম। তিনি ১৯৯৬ সালে সিলেট ল কলেজ থেকে এলএলবি ডিগ্রি অর্জন করেন। পরে ঢাকার একটি স্বনামধন্য বিশ্ববিদ্যালয় থেকে এলএলএম সম্পন্ন করেন।

পেশাগত জীবনে তিনি সিলেট জেলা আইনজীবী সমিতির দুইবারের নির্বাচিত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি বাংলাদেশের সুপ্রিম কোর্টের সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে কর্মরত।

বার-অ্যাট-ল ডিগ্রি অর্জনের প্রতিক্রিয়ায় অ্যাডভোকেট ফজলুল হক সেলিম বলেন, লিংকনস ইন থেকে বার-অ্যাট-ল ডিগ্রি অর্জন আমার জীবনের একটি গৌরবময় মাইলফলক। মহান আল্লাহর অশেষ রহমত, আমার বাবা-মা, শিক্ষক, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের দোয়া ও সহযোগিতার ফলেই এ অর্জন সম্ভব হয়েছে। আমি সবার কাছে দোয়া ও সহযোগিতা কামনা করছি, যেন আইন পেশায় সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে পারি।-সংবাদ বিজ্ঞপ্তি

ইউকে এর আরও খবর
ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যের ৯০ বছর: পূর্ব লন্ডনে স্মরণ করা হলো ঐতিহাসিক ‘ব্যাটল অব ক্যাবল স্ট্রিট’

ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যের ৯০ বছর: পূর্ব লন্ডনে স্মরণ করা হলো ঐতিহাসিক ‘ব্যাটল অব ক্যাবল স্ট্রিট’

লন্ডনে পাঞ্জেরী প্রকাশিত তিন গ্রন্থ ও অনলাইন বুকশপের উদ্বোধন

লন্ডনে পাঞ্জেরী প্রকাশিত তিন গ্রন্থ ও অনলাইন বুকশপের উদ্বোধন

যুক্তরাজ্যে নৌকায় আসা প্রায় সব নারীই ধর্ষণের শিকার: শাবানা মাহমুদ

যুক্তরাজ্যে নৌকায় আসা প্রায় সব নারীই ধর্ষণের শিকার: শাবানা মাহমুদ

আকাশে ফের আতঙ্ক : ফ্লাই দুবাইয়ের পর ২৮ হাজার ফুট নিচে নামল ব্রিটিশ এয়ারওয়েজের বিমান

আকাশে ফের আতঙ্ক : ফ্লাই দুবাইয়ের পর ২৮ হাজার ফুট নিচে নামল ব্রিটিশ এয়ারওয়েজের বিমান

বাংলাদেশের ৯২ শতাংশ পণ্যে শুল্কমুক্ত সুবিধা দে‌বে যুক্তরাজ্য

বাংলাদেশের ৯২ শতাংশ পণ্যে শুল্কমুক্ত সুবিধা দে‌বে যুক্তরাজ্য

লন্ডনে এমপি সরোয়ার আলমগীরকে ফটিকছড়ি কমিউনিটি ইউকের গণসংবর্ধনা

লন্ডনে এমপি সরোয়ার আলমগীরকে ফটিকছড়ি কমিউনিটি ইউকের গণসংবর্ধনা

কাউন্সিলর সাদিকুর রহমান বাবলুকে এভারগ্রীন ক্লাব ইউকের সংবর্ধনা

কাউন্সিলর সাদিকুর রহমান বাবলুকে এভারগ্রীন ক্লাব ইউকের সংবর্ধনা

বিনিয়োগ, বাণিজ্য ও সাংস্কৃতিক সহযোগিতা জোরদারে মালয়েশিয়ার প্রতিনিধিদলকে স্বাগত টাওয়ার হ্যামলেটসে

বিনিয়োগ, বাণিজ্য ও সাংস্কৃতিক সহযোগিতা জোরদারে মালয়েশিয়ার প্রতিনিধিদলকে স্বাগত টাওয়ার হ্যামলেটসে

সেপ্টেম্বরে এলো ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয়

সেপ্টেম্বরে এলো ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয়

সকালে বিমানের চার কর্মকর্তাকে বদলি, বিকেলে স্থগিত

সকালে বিমানের চার কর্মকর্তাকে বদলি, বিকেলে স্থগিত

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top