|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ
  3. বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

প্রকাশিত হয়েছে : ২৮ জুলাই ২০২৬

দেশ ডেস্ক, ২৮ জুলাই ২০২৬:: ভালোবাসা যে ভৌগোলিক সীমানা বা কাঁটাতারের বাঁধন মানে না সেই সত্যকে আবারও মনে করিয়ে দিলেন পাকিস্তানের জনপ্রিয় নারী ভ্লগার রুবিনা মারুফ। সীমান্তের বিভেদ ভুলে এক বাংলাদেশি যুবকের সঙ্গে জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন তিনি। সম্প্রতি জমকালো আয়োজনে তাদের শুভ পরিণয় সম্পন্ন হয়েছে। বিয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বর-কনের একাধিক ছবি পোস্ট করে ভক্তদের এই আনন্দের খবরটি নিজেই নিশ্চিত করেছেন রুবিনা।

রুবিনা এক আবেগঘন বার্তায় লেখেন, ‘একজন বাংলাদেশিকে বিয়ে করলাম। পুরো প্রক্রিয়াটির ওপর ভরসা রাখা সবসময় সহজ ছিল না, তবে আমার জীবনের পথ যেদিকে যাওয়ার কথা ছিল তা মেনে নেওয়া আমাকে এমন এক আনন্দ দিয়েছে যা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়।’

নিজের জীবনের সবচেয়ে সেরা মুহূর্তের অনুভূতি প্রকাশ করে তিনি আরও লেখেন, ‘নিকাহর দিনে বাবা-মায়ের মুখে গর্ব ও আনন্দের হাসি দেখতে পাওয়াটাই আমার জন্য সবথেকে বড় আশ্বাস ছিল।’

তার কথায়, ‘সীমান্তের গণ্ডি পেরিয়ে যাওয়া এই ভালোবাসা, নতুন সূচনা এবং একজন বাংলাদেশি জীবনসঙ্গী পাওয়ার জন্য আলহামদুলিল্লাহ। আমার হৃদয় আজ পরিপূর্ণ, আমার বাবা-মা অত্যন্ত আনন্দিত এবং জীবনের বাকি দিনগুলোর জন্য আমি ভীষণ রোমাঞ্চিত।’

রুবিনার এই সুন্দর পরিণয়ের নেপথ্যে লুকিয়ে আছে এক ঐতিহাসিক ও পারিবারিক টান। তিনি পাকিস্তানি ভ্লগার হিসেবে পরিচিতি পেলেও জন্মসূত্রে বাংলাদেশের সঙ্গে তার সম্পর্ক বেশ গভীর। ১৯৬৮ সালে রুবিনার বাবা যশোর ছেড়ে পাকিস্তানের পাঞ্জাবে পাড়ি জমান এবং সেখানেই পরবর্তীতে স্থায়ী হয়ে সংসার শুরু করেন। বহু বছর পর বাবার সেই স্মৃতিবিজড়িত প্রিয় মাতৃভূমির এক যুবকের সঙ্গেই বিয়ের বন্ধনে আবদ্ধ হলেন এই তরুণী।

প্রচ্ছদ এর আরও খবর
আইডিয়া স্টোর লার্নিং লার্নার অ্যাওয়ার্ডসে অনুপ্রেরণার জয়

আইডিয়া স্টোর লার্নিং লার্নার অ্যাওয়ার্ডসে অনুপ্রেরণার জয়

সিলেট শাহজালাল হাউজিং এস্টেটস (উপশহর) প্রবাসী অ্যাসোসিয়েশনের গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত

সিলেট শাহজালাল হাউজিং এস্টেটস (উপশহর) প্রবাসী অ্যাসোসিয়েশনের গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত

লন্ডনে দ্য ওয়ান পাউন্ড হসপিটালের উদ্যোগে ব্রাইটনে মতবিনিময় ও নেটওয়ার্কিং সভা অনুষ্ঠিত

লন্ডনে দ্য ওয়ান পাউন্ড হসপিটালের উদ্যোগে ব্রাইটনে মতবিনিময় ও নেটওয়ার্কিং সভা অনুষ্ঠিত

অফিসে বসেই মদ কেনার টাকা দিচ্ছে অতিরিক্ত জেলা প্রশাসক, ভিডিও ভাইরাল

অফিসে বসেই মদ কেনার টাকা দিচ্ছে অতিরিক্ত জেলা প্রশাসক, ভিডিও ভাইরাল

জুলাই শহীদদের ত্যাগ জাতিকে স্মরণ রাখতে হবে: মির্জা ফখরুল

জুলাই শহীদদের ত্যাগ জাতিকে স্মরণ রাখতে হবে: মির্জা ফখরুল

গোলাপগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসের গাড়ি ভাঙচুর

গোলাপগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসের গাড়ি ভাঙচুর

ভারতীয় আধার কার্ডে ‘সন্ত্রাসী’ ইমনের নাম আজহার খান, ব্যবহার করতেন বিদেশি সিম

ভারতীয় আধার কার্ডে ‘সন্ত্রাসী’ ইমনের নাম আজহার খান, ব্যবহার করতেন বিদেশি সিম

গণভোটের গণরায় এই বাংলার জমিনে বাস্তবায়ন হবে: শফিকুর রহমান

গণভোটের গণরায় এই বাংলার জমিনে বাস্তবায়ন হবে: শফিকুর রহমান

শেখ হাসিনা দেশে এসে আত্মসমর্পণ করতে চাইলে হয়তো আগেই গ্রেপ্তার করা হবে: আইনমন্ত্রী

শেখ হাসিনা দেশে এসে আত্মসমর্পণ করতে চাইলে হয়তো আগেই গ্রেপ্তার করা হবে: আইনমন্ত্রী

বিয়ের আসরে হাজির প্রেমিকা, বিয়ে পণ্ড হওয়ায় লজ্জায় বরের বাবার আত্মহত্যা

বিয়ের আসরে হাজির প্রেমিকা, বিয়ে পণ্ড হওয়ায় লজ্জায় বরের বাবার আত্মহত্যা

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: [email protected] (News)
Email: [email protected] (Advertisement)
Email: [email protected] (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top