|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. ইউকে
  3. টাওয়ার হ্যামলেটসে নতুন বাড়ি নির্মাণে ১৪৩ মিলিয়ন অনুমোদন

টাওয়ার হ্যামলেটসে নতুন বাড়ি নির্মাণে ১৪৩ মিলিয়ন অনুমোদন


প্রকাশিত হয়েছে : ২৯ জুলাই ২০২৬

দেশ ডেস্ক, ২৯ জুলাই ২০২৬:: টাওয়ার হ্যামলেটসের মেয়রের হাজার হাজার নতুন আবাসন নির্মাণের উচ্চাকাঙ্ক্ষী পরিকল্পনা একটি গুরুত্বপূর্ণ মাইলফলক অতিক্রম করেছে। ১৫ জুলাই অনুষ্ঠিত ক্যাবিনেট সভায় মেয়রের অ্যাক্সিলারেটেড হাউজিং প্রোগ্রাম সংক্ষেপে এমএএইচপি-এর প্রথম ১০টি সাইটের অগ্রগতি নিশ্চিত করতে প্রয়োজনীয় বাজেট অনুমোদন করা হয়েছে।

এই সিদ্ধান্তের ফলে কাউন্সিল প্রথম ধাপে ৩৫১টি নতুন বাড়ি নির্মাণের কাজ এগিয়ে নিতে পারবে। এটি বৃহত্তর পরিকল্পনার অংশ, যার আওতায় বারাজুড়ে কাউন্সিলের মালিকানাধীন ৪২টি সাইটে সর্বোচ্চ ৩ হাজার ৩০০টি নতুন বাড়ি নির্মাণ করা হবে, যার অন্তত ৫১ শতাংশ হবে সাশ্রয়ী মূল্যের (এফোর্ডেবল) আবাসন।

মেয়রের অ্যাক্সিলারেটেড হাউজিং প্রোগ্রাম যুক্তরাজ্যের অন্যতম বৃহৎ কাউন্সিল-নেতৃত্বাধীন আবাসন উদ্যোগ। এর লক্ষ্য হলো উচ্চমানের, প্রকৃত অর্থে সাশ্রয়ী আবাসন (সামর্থাধীন ভাড়ার বাড়ি-ঘর) সরবরাহ করার পাশাপাশি স্থানীয় এলাকায় বিনিয়োগ বৃদ্ধি এবং এমন সব কমিউনিটি গড়ে তোলা, যেখানে মানুষ দীর্ঘমেয়াদে উন্নত জীবনযাপন করতে পারে।

টাওয়ার হ্যামলেটসের এক্সিকিউটিভ মেয়র লুৎফুর রহমান বলেন, “এটি আমাদের বাসিন্দাদের প্রয়োজনীয় প্রকৃত অর্থে সাশ্রয়ী এবং পরিবার-বান্ধব আবাসন সরবরাহের প্রতিশ্রুতি বাস্তবায়নের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। অনেক পরিবার এখনও নিরাপদ ও উচ্চমানের আবাসনের অপেক্ষায় রয়েছে এবং মেয়রের অ্যাক্সিলারেটেড হাউজিং প্রোগ্রাম সেই চ্যালেঞ্জের একটি সাহসী জবাব।”

তিনি বলেন, “এই প্রথম ১০টি সাইটের জন্য অর্থায়ন অনুমোদনের মাধ্যমে আমরা আমাদের পরিকল্পনাকে বাস্তবে রূপ দিচ্ছি। আমরা শুধু বাড়ি নির্মাণ করছি না; আমরা স্থানীয় এলাকায় বিনিয়োগ করছি, উন্মুক্ত জনপরিসর উন্নত করছি এবং এমন টেকসই কমিউনিটি গড়ে তুলছি, যা আগামী প্রজন্মের বাসিন্দাদের উপকারে আসবে।”

মেয়র আরও বলেন, “এই কর্মসূচির কেন্দ্রে রয়েছে কমিউনিটির অংশগ্রহণ। যারা তাদের মতামত ভাগ করে নেওয়ার জন্য সময় দিয়েছেন, আমি তাদের সবাইকে ধন্যবাদ জানাই। তাদের মতামত এমন পরিকল্পনা তৈরি করতে সহায়তা করছে, যা স্থানীয় চাহিদা ও অগ্রাধিকারকে প্রতিফলিত করে এবং একই সঙ্গে আমাদের বোরোর জরুরি আবাসন প্রয়োজন পূরণে সহায়তা করে।”

ক্যাবিনেট £১৪৩ মিলিয়ন বাজেট অনুমোদন করেছে। এই অর্থের একটি বড় অংশ গ্রেটার লন্ডন অথরিটি (জিএলএ)-এর অনুদানের মাধ্যমে সমন্বয় করা হবে, যার পরিমাণ £৭০ মিলিয়ন পাউন্ড, যা লন্ডনের মেয়রের এফোর্ডেবল হোমস্ প্রোগ্রাম (এএইপি) থেকে অনুদান নিশ্চিত করার ওপর নির্ভরশীল। এছাড়া রাইট টু বাই রিসিপটস্ থেকে £৩০.৬ মিলিয়ন পাউন্ড অর্থায়ন করা হবে।

একই সভায় বেথনাল গ্রীণ পিডিসি সাইটে একটি নতুন আইডিয়া স্টোর এবং ওয়ান স্টপ শপ নির্মাণের জন্য অতিরিক্ত £৫.৭ মিলিয়ন পাউন্ড বাজেটও অনুমোদন করা হয়েছে। এমএএইচপি-এর এই সাইটে ৪৪টি নতুন বাড়ি নির্মাণ করা হবে।

ক্যাবিনেট সভায় উল্লেখ করা হয়েছে যে, কর্মসূচি চালুর পর থেকে বাসিন্দা, ব্যবসায়ী এবং স্থানীয় অংশীজনদের সঙ্গে ব্যাপক পরামর্শ ও সম্পৃক্ততা কার্যক্রম পরিচালিত হয়েছে, যাতে প্রতিটি সাইটের পরিকল্পনা স্থানীয় চাহিদা ও অগ্রাধিকারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয়। কমিউনিটি কনভারসেশন অর্থাৎ কমিউনিটির সাথে আলোচনা এবং অনলাইন পরামর্শ কার্যক্রম থেকে প্রাপ্ত মতামত পরিকল্পনার নকশা ও উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

পরিকল্পনা অনুমোদনের আবেদন জমা দেওয়ার আগে আরও পরামর্শ কার্যক্রম পরিচালিত হবে, যাতে বাসিন্দা ও স্থানীয় সংগঠনগুলো প্রস্তাবিত পরিকল্পনা পর্যালোচনা করতে পারে এবং প্রতিটি সাইটের ভবিষ্যৎ উন্নয়নে মতামত দেওয়ার সুযোগ পায়। বাসিন্দারা নিয়মিত হালনাগাদ তথ্য পাওয়ার জন্য রেজিস্ট্রেশনও করতে পারবেন।

মেয়রের অ্যাক্সিলারেটেড হাউজিং প্রোগ্রাম-এর লক্ষ্য হলো বারাজুড়ে সর্বোচ্চ ৩,৩০০টি নতুন বাড়ি নির্মাণ করা, যার অন্তত ৫১ শতাংশ সাশ্রয়ী মূল্যের আবাসন হবে। এর মধ্যে উল্লেখযোগ্য অংশ থাকবে সামাজিক ভাড়াভিত্তিক (সোশ্যাল রেন্ট) বাড়ি। পাশাপাশি জনপরিসর উন্নয়ন, জীববৈচিত্র্য বৃদ্ধি, যোগাযোগ ব্যবস্থা উন্নতকরণ এবং কমিউনিটি অবকাঠামোতে বিনিয়োগের পরিকল্পনাও রয়েছে।

ইউকে এর আরও খবর
ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যের ৯০ বছর: পূর্ব লন্ডনে স্মরণ করা হলো ঐতিহাসিক ‘ব্যাটল অব ক্যাবল স্ট্রিট’

ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যের ৯০ বছর: পূর্ব লন্ডনে স্মরণ করা হলো ঐতিহাসিক ‘ব্যাটল অব ক্যাবল স্ট্রিট’

লন্ডনে পাঞ্জেরী প্রকাশিত তিন গ্রন্থ ও অনলাইন বুকশপের উদ্বোধন

লন্ডনে পাঞ্জেরী প্রকাশিত তিন গ্রন্থ ও অনলাইন বুকশপের উদ্বোধন

যুক্তরাজ্যে নৌকায় আসা প্রায় সব নারীই ধর্ষণের শিকার: শাবানা মাহমুদ

যুক্তরাজ্যে নৌকায় আসা প্রায় সব নারীই ধর্ষণের শিকার: শাবানা মাহমুদ

আকাশে ফের আতঙ্ক : ফ্লাই দুবাইয়ের পর ২৮ হাজার ফুট নিচে নামল ব্রিটিশ এয়ারওয়েজের বিমান

আকাশে ফের আতঙ্ক : ফ্লাই দুবাইয়ের পর ২৮ হাজার ফুট নিচে নামল ব্রিটিশ এয়ারওয়েজের বিমান

বাংলাদেশের ৯২ শতাংশ পণ্যে শুল্কমুক্ত সুবিধা দে‌বে যুক্তরাজ্য

বাংলাদেশের ৯২ শতাংশ পণ্যে শুল্কমুক্ত সুবিধা দে‌বে যুক্তরাজ্য

লন্ডনে এমপি সরোয়ার আলমগীরকে ফটিকছড়ি কমিউনিটি ইউকের গণসংবর্ধনা

লন্ডনে এমপি সরোয়ার আলমগীরকে ফটিকছড়ি কমিউনিটি ইউকের গণসংবর্ধনা

কাউন্সিলর সাদিকুর রহমান বাবলুকে এভারগ্রীন ক্লাব ইউকের সংবর্ধনা

কাউন্সিলর সাদিকুর রহমান বাবলুকে এভারগ্রীন ক্লাব ইউকের সংবর্ধনা

বিনিয়োগ, বাণিজ্য ও সাংস্কৃতিক সহযোগিতা জোরদারে মালয়েশিয়ার প্রতিনিধিদলকে স্বাগত টাওয়ার হ্যামলেটসে

বিনিয়োগ, বাণিজ্য ও সাংস্কৃতিক সহযোগিতা জোরদারে মালয়েশিয়ার প্রতিনিধিদলকে স্বাগত টাওয়ার হ্যামলেটসে

সেপ্টেম্বরে এলো ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয়

সেপ্টেম্বরে এলো ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয়

সকালে বিমানের চার কর্মকর্তাকে বদলি, বিকেলে স্থগিত

সকালে বিমানের চার কর্মকর্তাকে বদলি, বিকেলে স্থগিত

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top