|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. ইউকে
  3. যুক্তরাজ্যে দুই মাসের তাপপ্রবাহে প্রায় ৩০০০ প্রাণহানি

যুক্তরাজ্যে দুই মাসের তাপপ্রবাহে প্রায় ৩০০০ প্রাণহানি

প্রকাশিত হয়েছে : ০১ আগস্ট ২০২৬

দেশ ডেস্ক, ০১ আগস্ট ২০২৬:: চলতি ২০২৬ সালের মে এবং জুন- দু’মাসে যে তাপপ্রবাহ বয়ে গেছে যুক্তরাজ্যের ওপর দিয়ে, তাতে প্রাণ হারিয়েছেন ৩ হাজার মানুষ। দেশটির সরকারি স্বাস্থ্য নিরাপত্তা সংস্থা ইউকে হেলথ সিকিউরিটি এজেন্সি (ইউএকএইচএসএ) থেকে গতকাল বৃহস্পতিবার প্রদান করা বিবৃতিতে বলা হয়েছে, গত মে এবং জুন মাসে তাপপ্রবাহজনিত শারীরিক অসুস্থতার কারণে মৃত্যু হয়েছে ২ হাজার ৮৭৭ জনের।

যুক্তরাজ্যের ইতিহাসে তাপপ্রবাহজনিত কারণে এখন পর্যন্ত এটি দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। সর্বোচ্চ মৃত্যুর রেকর্ডটি হয়েছিল ২০২২ সালে। সে বছর মে-জুন মাসের তাপপ্রবাহে দেশটিতে ২ হাজার ৯৮৫ জনের প্রাণহানি হয়েছিল।

তবে শীতল আবহাওয়ার দেশ যুক্তরাজ্যে চলতি বছর গরম ও তাপপ্রবাহজনিত কারণে মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা জানিয়েছেন জলবায়ু বিশেষজ্ঞরা। কারণ সাধারণভাবে আগস্ট মাস যুক্তরাজ্যে উষ্ণতম মাস হিসেবে পরিচিত।

এপ্রিল-মে মাসে সাধারণত বসন্তকাল থাকে যুক্তরাজ্যে; এবারের মে মাস ছিল ব্যতিক্রম। চলতি বছরের মে মাসে টানা তাপপ্রবাহ বয়ে গেছে দেশটির ওপর দিয়ে। এ সময় তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যাওয়ায় বহু এলাকায় গরমজনিত সতর্কতা জারি করেছিল যুক্তরাজ্যের আবহাওয়া দপ্তর।

২০২৬ সালের মে-জুন মাসের তাপপ্রবাহে যাদের মৃত্যু হয়েছে, তাদের বেশিরভাগই বৃদ্ধ বয়সের ছিলেন। এছাড়া বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছিলেন এবং গরমের কারণে সেসব সমস্যা বেড়ে যাওয়া মারা গেছেন— এমনও আছেন অনেকে।

ব্রিটেনের বিশেষজ্ঞরা আবহাওয়ার এই অস্বাভাবিক অবস্থার জন্য জলবায়ু পরিবর্তনকে দায়ী করেছেন। সেই সঙ্গে প্রচুর পরিমাণে পানি পান এবং দিনের উষ্ণতম সময়ে শ্রমসাধ্য কাজ করা থেকে বিরত থাকার আহ্বানও জানিয়েছেন তারা।

সূত্র : ডেইলি মেট্রো, এনডিটিভি

ইউকে এর আরও খবর
ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যের ৯০ বছর: পূর্ব লন্ডনে স্মরণ করা হলো ঐতিহাসিক ‘ব্যাটল অব ক্যাবল স্ট্রিট’

ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যের ৯০ বছর: পূর্ব লন্ডনে স্মরণ করা হলো ঐতিহাসিক ‘ব্যাটল অব ক্যাবল স্ট্রিট’

লন্ডনে পাঞ্জেরী প্রকাশিত তিন গ্রন্থ ও অনলাইন বুকশপের উদ্বোধন

লন্ডনে পাঞ্জেরী প্রকাশিত তিন গ্রন্থ ও অনলাইন বুকশপের উদ্বোধন

যুক্তরাজ্যে নৌকায় আসা প্রায় সব নারীই ধর্ষণের শিকার: শাবানা মাহমুদ

যুক্তরাজ্যে নৌকায় আসা প্রায় সব নারীই ধর্ষণের শিকার: শাবানা মাহমুদ

আকাশে ফের আতঙ্ক : ফ্লাই দুবাইয়ের পর ২৮ হাজার ফুট নিচে নামল ব্রিটিশ এয়ারওয়েজের বিমান

আকাশে ফের আতঙ্ক : ফ্লাই দুবাইয়ের পর ২৮ হাজার ফুট নিচে নামল ব্রিটিশ এয়ারওয়েজের বিমান

বাংলাদেশের ৯২ শতাংশ পণ্যে শুল্কমুক্ত সুবিধা দে‌বে যুক্তরাজ্য

বাংলাদেশের ৯২ শতাংশ পণ্যে শুল্কমুক্ত সুবিধা দে‌বে যুক্তরাজ্য

লন্ডনে এমপি সরোয়ার আলমগীরকে ফটিকছড়ি কমিউনিটি ইউকের গণসংবর্ধনা

লন্ডনে এমপি সরোয়ার আলমগীরকে ফটিকছড়ি কমিউনিটি ইউকের গণসংবর্ধনা

কাউন্সিলর সাদিকুর রহমান বাবলুকে এভারগ্রীন ক্লাব ইউকের সংবর্ধনা

কাউন্সিলর সাদিকুর রহমান বাবলুকে এভারগ্রীন ক্লাব ইউকের সংবর্ধনা

বিনিয়োগ, বাণিজ্য ও সাংস্কৃতিক সহযোগিতা জোরদারে মালয়েশিয়ার প্রতিনিধিদলকে স্বাগত টাওয়ার হ্যামলেটসে

বিনিয়োগ, বাণিজ্য ও সাংস্কৃতিক সহযোগিতা জোরদারে মালয়েশিয়ার প্রতিনিধিদলকে স্বাগত টাওয়ার হ্যামলেটসে

সেপ্টেম্বরে এলো ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয়

সেপ্টেম্বরে এলো ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয়

সকালে বিমানের চার কর্মকর্তাকে বদলি, বিকেলে স্থগিত

সকালে বিমানের চার কর্মকর্তাকে বদলি, বিকেলে স্থগিত

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top