|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ
  3. জুলাই হত্যা মামলা : শেখ হাসিনাসহ ৫০ জনের বিরুদ্ধে অভিযোগপত্র, ৪৯ জনকে অব্যাহতির সুপারিশ

জুলাই হত্যা মামলা : শেখ হাসিনাসহ ৫০ জনের বিরুদ্ধে অভিযোগপত্র, ৪৯ জনকে অব্যাহতির সুপারিশ

প্রকাশিত হয়েছে : ০১ আগস্ট ২০২৬

দেশ ডেস্ক, ০১ আগস্ট ২০২৬:: বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে রাজধানীর মিরপুর-১০ নম্বর গোলচত্বর এলাকায় রাকিবুল হোসেন (২৯) নামের এক যুবককে গুলি করে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৫০ জনের বিরুদ্ধে চার্জশিট জমা দিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। অন্যদিকে, এ ঘটনায় ৪৯ জনকে মামলা থেকে অব্যাহতির সুপারিশ করা হয়েছে।

গত ১৩ জুলাই মামলার তদন্তকারী কর্মকর্তা ও পিবিআই-এর পরিদর্শক মো. মমিনুল ইসলাম আদালতে এই চার্জশিট দাখিল করেন। তদন্ত প্রতিবেদনে তিনি উল্লেখ করেন, সার্বিক তদন্ত ও সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনায় ৫০ জন আসামির বিরুদ্ধে অপরাধের প্রাথমিক সত্যতা মিললেও বাকি ৪৯ জন ঘটনার সময় স্থানটিতে অনুপস্থিত থাকায় তাদের রেহাই দেওয়ার সুপারিশ করা হয়েছে।

অভিযোগপত্রে শেখ হাসিনা ছাড়াও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, সাবেক ডিবি প্রধান হারুন অর রশীদ, পুলিশের সাবেক অতিরিক্ত যুগ্ম কমিশনার বিপ্লব কুমার, সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান এবং সাবেক সংসদ সদস্য মাইনুল হোসেন খান নিখিল, কামাল আহমেদ মজুমদার ও ইলিয়াস মোল্লাসহ শীর্ষ রাজনীতিবিদ ও উর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের নাম রয়েছে।

অন্যদিকে, সাবেক এমপি আনোয়ার হোসেন খান, কামরুল আরেফিন ও গালিবুর রহমান শরিফসহ ৪৯ জন এ মামলার দায় থেকে মুক্তির সুপারিশ পেয়েছেন।

অভিযোগপত্রের বিবরণ অনুযায়ী, ২০২৪ সালের জুনে কোটা প্রথা পুনর্বহালের পর শিক্ষার্থীরা যে শান্তিপূর্ণ আন্দোলন শুরু করেছিল, তৎকালীন সরকার তা দমন করতে ছাত্র-জনতার ওপর চরম উসকানিমূলক বক্তব্য দিতে থাকে। পরবর্তীকালে শীর্ষ নেতা ও পুলিশ কর্তাদের এক গোপন বৈঠকে সারা দেশে আন্দোলন সহিংসভাবে রোখার ষড়যন্ত্র করা হয়, যা এই আন্দোলনকে এক গণবিপ্লবে রূপ দেয়।

ঘটনার বিবরণীতে জানা যায়, ২০২৪ সালের ১৭ জুলাই রাত ৯টার দিকে আন্দোলনকারীদের একটি মিছিল মিরপুর-১০ নম্বর গোলচত্বরে পৌঁছালে আসামিদের নির্দেশে ও উপস্থিতিতে অস্ত্রধারীরা নির্বিচারে গুলিবর্ষণ শুরু করে। এতে রাকিবুল হোসেন গলার বাম পাশে গুলিবিদ্ধ হন এবং হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় গত ২০ সেপ্টেম্বর নিহত রাকিবুলের বাবা মো. আবু বক্কর সিদ্দিক বাদী হয়ে মিরপুর মডেল থানায় হত্যা মামলা দায়ের করেছিলেন।

প্রচ্ছদ এর আরও খবর
রোমের বিমানবন্দরে আটকা আড়াই শতাধিক যাত্রী, চরম ভোগান্তি

রোমের বিমানবন্দরে আটকা আড়াই শতাধিক যাত্রী, চরম ভোগান্তি

হাসিনাকে ফেরাতে ৪০৪ শিক্ষকের গোপন তৎপরতা, ব্যবস্থা নেওয়ার দাবি

হাসিনাকে ফেরাতে ৪০৪ শিক্ষকের গোপন তৎপরতা, ব্যবস্থা নেওয়ার দাবি

সাবেক মন্ত্রী মাহবুব আলী খানের মৃত্যুবার্ষিকীতে লন্ডনে স্মরণসভা ও দোয়া মাহফিল

সাবেক মন্ত্রী মাহবুব আলী খানের মৃত্যুবার্ষিকীতে লন্ডনে স্মরণসভা ও দোয়া মাহফিল

পঞ্চগড়ে বাংলাদেশিকে ধরে নিয়ে গেল বিএসএফ, প্রতিবাদে ভারতীয়কে ধরে আনলো গ্রামবাসী

পঞ্চগড়ে বাংলাদেশিকে ধরে নিয়ে গেল বিএসএফ, প্রতিবাদে ভারতীয়কে ধরে আনলো গ্রামবাসী

৪র্থ ব্রিটিশ বাংলাদেশি বিজনেস অ্যাওয়ার্ডস ২০২৬-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু

৪র্থ ব্রিটিশ বাংলাদেশি বিজনেস অ্যাওয়ার্ডস ২০২৬-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু

দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করুন : ইউএনওদের প্রধানমন্ত্রী

দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করুন : ইউএনওদের প্রধানমন্ত্রী

নারীর ঘরে বস্ত্রহীন অবস্থায় যুবদল নেতা আটক, ভিডিও ভাইরাল

নারীর ঘরে বস্ত্রহীন অবস্থায় যুবদল নেতা আটক, ভিডিও ভাইরাল

রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াতে ইসলামী

রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াতে ইসলামী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিনকে গুম : শেখ হাসিনাসহ আসামি হচ্ছেন ৭ জন

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিনকে গুম : শেখ হাসিনাসহ আসামি হচ্ছেন ৭ জন

পুলিশের পোশাকে অভিযানে বাদী, ছাদ থেকে ফেলে ছাত্রদল নেতাকে হত্যার অভিযোগ

পুলিশের পোশাকে অভিযানে বাদী, ছাদ থেকে ফেলে ছাত্রদল নেতাকে হত্যার অভিযোগ

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: [email protected] (News)
Email: [email protected] (Advertisement)
Email: [email protected] (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top