|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ
  3. লংমার্চ ও মহাসমাবেশের ঘোষণা জামায়াত নেতৃত্বাধীন ১১ দলের

লংমার্চ ও মহাসমাবেশের ঘোষণা জামায়াত নেতৃত্বাধীন ১১ দলের

প্রকাশিত হয়েছে : ০৬ আগস্ট ২০২৬

দেশ ডেস্ক, ০৬ আগস্ট ২০২৬:: জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য সরকারবিরোধী কর্মসূচির অংশ হিসেবে আগামী সেপ্টেম্বর, অক্টোবর ও নভেম্বরে ধারাবাহিক লংমার্চ এবং মহাসমাবেশের ঘোষণা দিয়েছে।

বৃহস্পতিবার রাজধানীর মুক্তাঙ্গনে জ্বালানি তেল ও গ্যাস সংকট, বিদ্যুতের ভূতুড়ে বিল, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে আয়োজিত অবস্থান কর্মসূচি থেকে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এ কর্মসূচির সময়সূচি ঘোষণা করেন।

ঘোষণা অনুযায়ী, আগামী ৫ সেপ্টেম্বর ঢাকা থেকে চট্টগ্রাম, ১৯ সেপ্টেম্বর ঢাকা থেকে রংপুর এবং ১০ অক্টোবর ঢাকা থেকে খুলনা অভিমুখে সড়কপথে লংমার্চ অনুষ্ঠিত হবে। এছাড়া ২৪ অক্টোবর ঢাকা থেকে সিলেট অভিমুখে রেল লংমার্চ কর্মসূচি পালন করা হবে। আগামী ১৪ নভেম্বর ঢাকায় অনুষ্ঠিত হবে ১১ দলীয় ঐক্যের মহাসমাবেশ।

সমাবেশে ডা. শফিকুর রহমান বলেন, বৈষম্য দূরীকরণ, তেল, গ্যাস ও বিদ্যুতের দাম কমানো, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণ এবং জনগণকে দুর্ভোগ থেকে মুক্তি দেওয়ার দাবিতে তাদের আন্দোলন চলছে। একইসঙ্গে হত্যা, লুটপাট ও বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িতদের বিচার নিশ্চিত করার দাবিও এ আন্দোলনের অংশ।

তিনি বলেন, যারা দেশের মানুষের ওপর গুলি চালিয়েছে, হত্যা ও নির্যাতন করেছে, তারা যেন বাংলাদেশে কোনো আশ্রয়-প্রশ্রয় না পায়, সে বিষয়ে তাদের অবস্থান স্পষ্ট।

সরকারের উদ্দেশে তিনি বলেন, ঘোষিত লংমার্চ জনগণের দাবি আদায়ের কর্মসূচি। অতীতের মতো এ কর্মসূচিতে কোনো বাধা না দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, বাধা এলেও লংমার্চ নির্ধারিত গন্তব্যে পৌঁছাবে।

দলীয় নেতাকর্মীদের উদ্দেশে ডা. শফিকুর রহমান বলেন, আগামী ১৪ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে দেশের প্রতিটি গ্রাম, পাড়া ও মহল্লা থেকে মানুষের অংশগ্রহণ নিশ্চিত করার প্রস্তুতি এখন থেকেই নিতে হবে।

প্রচ্ছদ এর আরও খবর
ইস্ট লন্ডন মসজিদের জুমার খুতবা : “কুরআন হোক জীবন দেখার লেন্স”

ইস্ট লন্ডন মসজিদের জুমার খুতবা : “কুরআন হোক জীবন দেখার লেন্স”

নিরাপত্তা পেলে দেশে ফিরে বিচারের মুখোমুখি হতে প্রস্তুত সাকিব

নিরাপত্তা পেলে দেশে ফিরে বিচারের মুখোমুখি হতে প্রস্তুত সাকিব

সৌদি আরবে তিন যুবককে অপহরণ, স্বজনদের ফোন করে মুক্তিপণ দাবি

সৌদি আরবে তিন যুবককে অপহরণ, স্বজনদের ফোন করে মুক্তিপণ দাবি

ঘুষের টাকা ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে গোপনে কর্মস্থল ছাড়লেন বন কর্মকর্তা

ঘুষের টাকা ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে গোপনে কর্মস্থল ছাড়লেন বন কর্মকর্তা

শেষ গান গেয়েই শেষযাত্রা, বাড়ি ফেরা হলো না বাউলশিল্পী পেহেলি ভৈরবীর

শেষ গান গেয়েই শেষযাত্রা, বাড়ি ফেরা হলো না বাউলশিল্পী পেহেলি ভৈরবীর

ধর্ষণ মামলায় গ্রেফতার আলোচিত কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়া

ধর্ষণ মামলায় গ্রেফতার আলোচিত কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়া

দিল্লিতে শেখ হাসিনার বক্তব্যে ভারতের সমর্থন নেই : জয়সওয়াল

দিল্লিতে শেখ হাসিনার বক্তব্যে ভারতের সমর্থন নেই : জয়সওয়াল

সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত বেড়ে ৯

সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত বেড়ে ৯

বগুড়ায় ৭ শ্রমিকের মৃত্যু : স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে হাসপাতাল

বগুড়ায় ৭ শ্রমিকের মৃত্যু : স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে হাসপাতাল

‘কীসের হাসিনা, কোথায় বক্তব্য দিয়েছে, তার চেহারা কি দেখা গেছে?’

‘কীসের হাসিনা, কোথায় বক্তব্য দিয়েছে, তার চেহারা কি দেখা গেছে?’

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: [email protected] (News)
Email: [email protected] (Advertisement)
Email: [email protected] (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top