|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ
  3. সাভারে একটি বাড়ি ঘিরে পুলিশের অভিযান, বোমা ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার

সাভারে একটি বাড়ি ঘিরে পুলিশের অভিযান, বোমা ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার


প্রকাশিত হয়েছে : ১১ আগস্ট ২০২৬


দেশ ডেস্ক, ১১ আগস্ট ২০২৬:: ঢাকার সাভারের দক্ষিণ শ্যামপুর এলাকায় তিন তলা একটি বাড়ি ঘিরে অভিযান চালাচ্ছে ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। পাশাপাশি সাভার থানার পুলিশ সদস্যরাও অভিযানে রয়েছে।

মঙ্গলবার রাতে অভিযানে ইতিমধ্যে বোমাসহ এক ব্যক্তিকে গ্রেপ্তারের পাশাপাশি বোমা তৈরির সরঞ্জাম উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ।

হেমায়েতপুরের দক্ষিণ শ্যামপুর এলাকায় আবদুল জলিলের বাড়িতে এই অভিযান চলছে। রাত পৌনে ১১টার দিকে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম সেখানে উপস্থিত সাংবাদিকদের বলেন, ডিএমপির সিটিটিসির একটি দল গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে, এখানে জেএমবির সদস্যরা অবস্থান করছে এবং তাদের কাছে বিস্ফোরক দ্রব্য আছে। এর পরিপ্রেক্ষিতে হেমায়েতপুর এলাকা থেকে একজনকে আটক করা হয়। তাঁর কাছ থেকে বোমাসহ বিস্ফোরণ জাতীয় দ্রব্য উদ্ধার করা হয়। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে এই বাড়িতে অভিযান চালানো হচ্ছে।

আটক ওই ব্যক্তি গত ১ আগস্ট এখানে বাসা ভাড়া নিয়েছিলেন উল্লেখ করে ওসি সাইফুল আলম বলেন, বাড়িটি থানা-পুলিশসহ বোম ডিসপোজাল ইউনিট চারদিকে সুরক্ষার জন্য ঘিরে রেখেছে। আটক ব্যক্তিকে নিয়ে উদ্ধার অভিযান চলছে।

উদ্ধার হওয়া বিস্ফোরকগুলোর বিষয়ে ওসি সাইফুল আলম রাতে বলেন, আটকের সময় ওই ব্যক্তির কাছে থাকা ব্যাগ থেকে বিশেষ কায়দায় তৈরি শক্তিশালী পাঁচটি পাইপ বোমা উদ্ধার করা হয়। এরপর তাঁর দেওয়া তথ্যে ভিত্তিতে বাসার নিচ তলার কক্ষটি থেকে ইতিমধ্যে আরও একই জাতীয় বেশকিছু বোমা এবং বোমা তৈরির বিপুল সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

বাড়ির মালিক আবদুল জলিলের মেয়ে ইলমা সাংবাদিকদের বলেন, ‘আব্বাস আলী নামের একজনসহ আরও একজন বাসা ভাড়া নিতে আসার পর গত ২ তারিখে (২ আগস্ট) ভাড়া দেওয়া হইছিল। ওনারা সম্ভবত ৩ তারিখ রাত থেকে থাকা শুরু করছে। তারা বলছিল স্বামী-স্ত্রী থাকবে। পাশের একটি স্কুলে বাচ্চাদের পড়াবে। ফ্যামিলি ভাইবা আমরা ভাড়া দিছি। ভেতরে যে এতো কিছু লুকাইয়া রাখছে এটা তো আমরা জানি না। তাঁরা বলছিলো তাঁরা গাড়ি চালায় ড্রাইভার।’

এর আগে গত ৩০ জুলাই সাভারের আশুলিয়ায় একটি মুদিদোকানে ফেলে যাওয়া ভ্রমণব্যাগ থেকে বিশেষ কায়দায় তৈরি একটি বোমা উদ্ধার করে পুলিশ। পরে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের বোমা নিষ্ক্রিয়কারী দল সেটি নিরাপদে নিষ্ক্রিয় করে।

প্রচ্ছদ এর আরও খবর
৬৯ কারাগারে শতাধিক আ.লীগ মন্ত্রী-এমপি

৬৯ কারাগারে শতাধিক আ.লীগ মন্ত্রী-এমপি

মির্জা ফখরুলের বক্তব্যের প্রতিবাদে রংপুরে জামায়াতের ১১ এমপির সংবাদ সম্মেলন

মির্জা ফখরুলের বক্তব্যের প্রতিবাদে রংপুরে জামায়াতের ১১ এমপির সংবাদ সম্মেলন

চট্টগ্রামে ৫০ লাখ টাকা চাঁদা না পেয়ে প্রবাসী ব্যবসায়ীর ভবনের গেটে গুলি

চট্টগ্রামে ৫০ লাখ টাকা চাঁদা না পেয়ে প্রবাসী ব্যবসায়ীর ভবনের গেটে গুলি

‘গুলি করি, মরে একটা’ জুলাইয়ের ভাইরাল সেই পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত

‘গুলি করি, মরে একটা’ জুলাইয়ের ভাইরাল সেই পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত

জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে : প্রধানমন্ত্রী

জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে : প্রধানমন্ত্রী

জুলাই অভ্যুত্থান দমনে ব্যবহৃত হয় ৩ লাখের বেশি গুলি

জুলাই অভ্যুত্থান দমনে ব্যবহৃত হয় ৩ লাখের বেশি গুলি

তারেক রহমানকে ভারত সফর ও ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানানো হয়েছে: জয়সোয়াল

তারেক রহমানকে ভারত সফর ও ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানানো হয়েছে: জয়সোয়াল

ওসমানী বিমানবন্দরকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে রূপান্তরের দাবিতে যুক্তরাজ্যে বিশেষ সভা

ওসমানী বিমানবন্দরকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে রূপান্তরের দাবিতে যুক্তরাজ্যে বিশেষ সভা

‘র’ প্রধানের ঢাকা সফর নিয়ে যা বললেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

‘র’ প্রধানের ঢাকা সফর নিয়ে যা বললেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: [email protected] (News)
Email: [email protected] (Advertisement)
Email: [email protected] (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top