|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. ইউকে
  3. ওসমানী বিমানবন্দরকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে রূপান্তরের দাবিতে যুক্তরাজ্যে বিশেষ সভা

ওসমানী বিমানবন্দরকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে রূপান্তরের দাবিতে যুক্তরাজ্যে বিশেষ সভা

প্রকাশিত হয়েছে : ১১ আগস্ট ২০২৬

দেশ ডেস্ক, ১১ আগস্ট ২০২৬:: সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরকে দ্রুত পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে বাস্তবায়নের দাবিতে যুক্তরাজ্যে বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। গত ৫ আগস্ট হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ ইউকে শাখার উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য সফররত সিলেট-৫ আসনের এমপি মুফতি আবুল হাসান। এতে সভাপতিত্ব করেন সংগঠনের ভাইস প্রেসিডেন্ট ও বিশিষ্ট কমিউনিটি নেতা শাহ মুনিম। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের প্রেসিডেন্ট ও প্রবীণ সাংবাদিক মো. রহমত আলী। সভা পরিচালনা করেন জেনারেল সেক্রেটারি ও সাবেক স্পিকার মে. আয়াস মিয়া। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন জয়েন্ট সেক্রেটারি আবুল হোসেন।

সভায় বক্তব্য রাখেন সাবেক স্পিকার ও সংগঠনের ভাইস প্রেসিডেন্ট আহবাব হোসেন, বার্কিং ও ডেগেনহাম কাউন্সিলের সাবেক মেয়র ফারুক চৌধুরী, ব্রিটিশ-বাংলাদেশ এডুকেশন ট্রাস্টের সভাপতি মো. মুজিবুর রহমান, বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদের সাবেক সেক্রেটারি আহবাব হোসেন, কমিউনিটি নেতা নাজমুল হুদা, বর্ণবাদবিরোধী আন্দোলনের নেতা আব্দুল মুকিত, সাবেক কাউন্সিলর মো. ওসমান গনি, প্রফেসর আব্দুল হাই, ড. কামরুল হাসান, সৈয়দ জহুরুল হক, মাওলানা রফিক আহমদ, ফারুক মিয়া, হেনা বেগম, আব্দুল আজিজ, আব্দুল হান্নান, ইমদাদুন খান, আব্দুস সাত্তার, দিলরুবা ইয়াসমীন রুহি, মাহবুব খান, অ্যাডভোকেট আমিরুল ইসলাম, মো. এনাম উদ্দিন, ফজলুল হক চৌধুরী, শরিফ উদ্দিন প্রমুখ।

বক্তারা অবিলম্বে সিলেট ওসমানী বিমানবন্দরকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে বাস্তবায়নের দাবি জানান। তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, সিলেট ওসমানী বিমানবন্দরকে শুধু নামেই আন্তর্জাতিক বিমানবন্দর বলা হয়। বাস্তবে এটি অভ্যন্তরীণ বিমানবন্দর হিসেবেই পরিচালিত হচ্ছে, যেখানে শুধুমাত্র দেশের বিমানই চলাচল করে। তাই বিষয়টি এক ধরনের প্রহসনের সামিল।

বক্তারা আরও বলেন, সিলেট ওসমানী বিমানবন্দরকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে বাস্তবায়নের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ বিষয়টি পুনরায় জাতীয় সংসদে উপস্থাপনের জন্য প্রধান অতিথি এমপি মুফতি আবুল হাসানের কাছে জোর দাবি জানান তারা।

ইউকে এর আরও খবর
লন্ডনে জলবায়ু পরিবর্তন সচেতনতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

লন্ডনে জলবায়ু পরিবর্তন সচেতনতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

শিশুর কাছে নিকোটিনযুক্ত ভ্যাপ বিক্রির দায়ে টাওয়ার হ্যামলেটসে দোকানকে জরিমানা

শিশুর কাছে নিকোটিনযুক্ত ভ্যাপ বিক্রির দায়ে টাওয়ার হ্যামলেটসে দোকানকে জরিমানা

ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকে’র সফল বার্ষিক চ্যারিটি ডিনার অনুষ্ঠিত

ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকে’র সফল বার্ষিক চ্যারিটি ডিনার অনুষ্ঠিত

সাউন্ডটেক ক্যারাম ক্লাবের গোল্ড কাপ টুর্নামেন্টের পুরস্কার বিতরণ সম্পন্ন

সাউন্ডটেক ক্যারাম ক্লাবের গোল্ড কাপ টুর্নামেন্টের পুরস্কার বিতরণ সম্পন্ন

ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যের ৯০ বছর: পূর্ব লন্ডনে স্মরণ করা হলো ঐতিহাসিক ‘ব্যাটল অব ক্যাবল স্ট্রিট’

ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যের ৯০ বছর: পূর্ব লন্ডনে স্মরণ করা হলো ঐতিহাসিক ‘ব্যাটল অব ক্যাবল স্ট্রিট’

লন্ডনে পাঞ্জেরী প্রকাশিত তিন গ্রন্থ ও অনলাইন বুকশপের উদ্বোধন

লন্ডনে পাঞ্জেরী প্রকাশিত তিন গ্রন্থ ও অনলাইন বুকশপের উদ্বোধন

যুক্তরাজ্যে নৌকায় আসা প্রায় সব নারীই ধর্ষণের শিকার: শাবানা মাহমুদ

যুক্তরাজ্যে নৌকায় আসা প্রায় সব নারীই ধর্ষণের শিকার: শাবানা মাহমুদ

আকাশে ফের আতঙ্ক : ফ্লাই দুবাইয়ের পর ২৮ হাজার ফুট নিচে নামল ব্রিটিশ এয়ারওয়েজের বিমান

আকাশে ফের আতঙ্ক : ফ্লাই দুবাইয়ের পর ২৮ হাজার ফুট নিচে নামল ব্রিটিশ এয়ারওয়েজের বিমান

বাংলাদেশের ৯২ শতাংশ পণ্যে শুল্কমুক্ত সুবিধা দে‌বে যুক্তরাজ্য

বাংলাদেশের ৯২ শতাংশ পণ্যে শুল্কমুক্ত সুবিধা দে‌বে যুক্তরাজ্য

লন্ডনে এমপি সরোয়ার আলমগীরকে ফটিকছড়ি কমিউনিটি ইউকের গণসংবর্ধনা

লন্ডনে এমপি সরোয়ার আলমগীরকে ফটিকছড়ি কমিউনিটি ইউকের গণসংবর্ধনা

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top