|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ
  3. ভূমধ্যসাগরে উদ্ধার ১৫ জনের মধ্যে ১১ জনই সিলেটের

ভূমধ্যসাগরে উদ্ধার ১৫ জনের মধ্যে ১১ জনই সিলেটের


প্রকাশিত হয়েছে : ১২ আগস্ট ২০২৬

দেশ ডেস্ক, ১২ আগস্ট ২০২৬:: লিবিয়া থেকে অবৈধপথে ইউরোপে যাওয়ার চেষ্টায় ভূমধ্যসাগরে দিকভ্রান্ত হয়ে ভাসতে থাকা অবস্থায় উদ্ধার হওয়া ১৫ বাংলাদেশির মধ্যে ১১ জনই সিলেট বিভাগের বাসিন্দা।

জানা গেছে, উদ্ধার হওয়াদের মধ্যে সুনামগঞ্জ ও হবিগঞ্জ জেলার বাসিন্দাই সবচেয়ে বেশি। মিসরীয় নাগরিকসহ মোট ৪৭ জনকে গত মাসে উদ্ধার করে ডেনমার্কের বাণিজ্যিক জাহাজ ‘মায়েরস্ক’ এবং পরবর্তীতে তাদের হস্তান্তর করা হয় মিসরীয় নৌবাহিনীর কাছে।

জানা গেছে, ২০২২ থেকে ২০২৬ সালের মধ্যে বিভিন্ন সময়ে এই বাংলাদেশিরা পৃথকভাবে লিবিয়ায় পাড়ি জমান।

মানবপাচারকারীদের মৌখিক চুক্তিতে জনপ্রতি ১০-২৫ লাখ টাকা পর্যন্ত পরিশোধ করে জমিজমা বিক্রি করেও তারা এই সমুদ্রযাত্রার সিদ্ধান্ত নেন। গত ১০ জুলাই দিবাগত রাতে মিসরীয় নাগরিকসহ মোট ৪৭ জন একটি রাবারের নৌকায় করে লিবিয়ার তবরুক থেকে গ্রিসের উদ্দেশে রওনা দেন। স্পিডবোটের ইঞ্জিনচালিত এই নৌকায় কোনো নেভিগেশন ব্যবস্থা না থাকায় এবং জ্বালানি ফুরিয়ে যাওয়ায় প্রায় দুই দিন তিন রাত পর্যাপ্ত খাবার ও পানি ছাড়াই সাগরে অলৌকিকভাবে ভেসে থাকেন তারা।

কায়রোর বাংলাদেশ দূতাবাসের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত গৌতম কুমার দে ও প্রথম সচিব (শ্রম) মো. জাকির হোসেন পোর্ট সাঈদে গিয়ে ভুক্তভোগীদের সঙ্গে সাক্ষাৎ করেন ও সুয়েজ ক্যানাল কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করেন।

পোর্ট সাঈদ সিকিউরিটি সেন্টারে হেফাজতে থাকা ১৫ বাংলাদেশির মধ্যে সুনামগঞ্জের মো. সাজুর আহমেদ, সুলেমান মিয়া, মো. সেলিম হোসেন, মো. মেহেদী হাসান ও মো. মাসুম মিয়া, হবিগঞ্জের মো. সবুজ আহমেদ, মো. সারওয়ার হোসেন, জয় শেখ, আব্দুল আওয়াল চৌধুরী ও মো. শিহাব উদ্দিন এবং সিলেট জেলার জয়নাল উদ্দিনসহ বাকিরা মুন্সীগঞ্জ, ফরিদপুর ও কিশোরগঞ্জের বাসিন্দা।

এ বিষয়ে দূতাবাসের প্রথম সচিব (শ্রম) মো. জাকির হোসেন জানান, মিসরের আইনি প্রক্রিয়া শেষ হওয়ার পর যত দ্রুত সম্ভব তাদের দেশে ফেরানোর ব্যবস্থা করা হচ্ছে এবং যাদের বৈধ পাসপোর্ট নেই, তাদের জন্য ট্রাভেল পারমিট ইস্যু করা হচ্ছে।

অন্যদিকে ভুক্তভোগীরা দীর্ঘ সময় প্রতিকূল পরিবেশে অসুস্থ হয়ে পড়লেও বর্তমানে দ্রুত দেশে ফেরার আকুতি জানিয়েছেন।

তবে এ বিষয়ে হবিগঞ্জের জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ ও সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক মো. মতিউর রহমান জানান, তাদের কাছে এখনও এমন কোনো আনুষ্ঠানিক তথ্য নেই। এছাড়া উদ্ভূত পরিস্থিতিতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরীর সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।

প্রচ্ছদ এর আরও খবর
ফের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছাড়াল ৩৭ বিলিয়ন ডলার

ফের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছাড়াল ৩৭ বিলিয়ন ডলার

রাত ৮টার মধ্যে দোকানপাট বন্ধের নির্দেশ

রাত ৮টার মধ্যে দোকানপাট বন্ধের নির্দেশ

বিপ্লব-রুহানীসহ ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত

বিপ্লব-রুহানীসহ ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত

স্বামীর জানাজার আগে স্ত্রীর মৃত্যু, পাশাপাশি দাফন

স্বামীর জানাজার আগে স্ত্রীর মৃত্যু, পাশাপাশি দাফন

বালুর ঘাটে ইজারাদারের কর্মীকে ইউএনওর থাপ্পড়, ভিডিও ভাইরাল

বালুর ঘাটে ইজারাদারের কর্মীকে ইউএনওর থাপ্পড়, ভিডিও ভাইরাল

দুই শিশুসন্তানকে ঘুমের ওষুধ খাইয়ে হাওরে ফেলে নিখোঁজের নাটক সাজান বাবা

দুই শিশুসন্তানকে ঘুমের ওষুধ খাইয়ে হাওরে ফেলে নিখোঁজের নাটক সাজান বাবা

সিলেটে ট্রিপল মার্ডার: তিনজনকেই কুপিয়ে হত্যা করেন কাজের মেয়ের প্রেমিক

সিলেটে ট্রিপল মার্ডার: তিনজনকেই কুপিয়ে হত্যা করেন কাজের মেয়ের প্রেমিক

দ্বৈত নাগরিক প্রবাসীদের স্থানীয় নির্বাচনে অংশগ্রহণে নিষেধাজ্ঞার সুপারিশের প্রতিবাদে লন্ডনে সভা

দ্বৈত নাগরিক প্রবাসীদের স্থানীয় নির্বাচনে অংশগ্রহণে নিষেধাজ্ঞার সুপারিশের প্রতিবাদে লন্ডনে সভা

মুসলিম কমিউনিটির মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন সাংবাদিক এহসানুল ইসলাম চৌধুরী শামীম

মুসলিম কমিউনিটির মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন সাংবাদিক এহসানুল ইসলাম চৌধুরী শামীম

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: [email protected] (News)
Email: [email protected] (Advertisement)
Email: [email protected] (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top