|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. ইউকে
  3. দ্বৈত নাগরিক প্রবাসীদের স্থানীয় নির্বাচনে অংশগ্রহণে নিষেধাজ্ঞার সুপারিশের প্রতিবাদে লন্ডনে সভা

দ্বৈত নাগরিক প্রবাসীদের স্থানীয় নির্বাচনে অংশগ্রহণে নিষেধাজ্ঞার সুপারিশের প্রতিবাদে লন্ডনে সভা


প্রকাশিত হয়েছে : ১২ আগস্ট ২০২৬

দেশ ডেস্ক, ১২ আগস্ট ২০২৬:: দ্বৈত নাগরিকত্বের অধিকারী প্রবাসী বাংলাদেশিদের বাংলাদেশের স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ না করার জন্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে সরকারের কাছে পেশ করা সুপারিশের প্রতিবাদে লন্ডনে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

ভয়েস ফর জাস্টিজ ইউকের উদ্যোগে মঙ্গলবার (১১ আগস্ট) পূর্ব লন্ডনের উডহ্যাম সেন্টারে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সদস্যসচিব কে এম আবু তাহের চৌধুরী। সভা পরিচালনা করেন সলিসিটর এম ইয়াওর উদ্দিন। পবিত্র কোরআন তেলাওয়াত করেন লেখক মাওলানা শেখ মুনাওয়ার হোসেন।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সাবেক কাউন্সিলর, ডেপুটি চেয়ার, সংবিধান বিশেষজ্ঞ ও বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার নাজির আহমদ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সাবেক সিভিক মেয়র সলিসিটর আলহাজ শফিকুল হক, কাউন্সিলর বদরুল হক চৌধুরী, ব্যারিস্টার আব্দুল আউয়াল তালুকদার, ব্যারিস্টার আমিন চৌধুরী, ব্যারিস্টার আলিমূল হক লিটন ও ব্যারিস্টার সেলিম খান।

কমিউনিটির অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য দেন বর্ণবাদবিরোধী আন্দোলনের নেতা মোহাম্মদ রফিক উল্লাহ রফিক, শায়েখ মাওলানা আতাউর রহমান, ওসমানী বিমানবন্দর ক্যাম্পেইন কমিটির সদস্যসচিব এম এ রব, কমিউনিটি নেতা মোহাম্মদ নূর বকস, সাংবাদিক আমিনুর রশিদ, বাংলাদেশ জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক খান জামাল নূরুল ইসলাম, সংগঠনের অর্থসচিব মোহাম্মদ আফছর মিয়া , আলহাজ বুলু মিয়া প্রমুখ।

এ ছাড়া সভায় উপস্থিত ছিলেন ইসমাইল ভূঁইয়া, মোহাম্মদ নূরুল হক, আখলাকুর রহমান, আলহাজ মতছিন আলীসহ আরও অনেকে।

সভায় বক্তারা দ্বৈত নাগরিকত্বের অধিকারী প্রবাসী বাংলাদেশিদের বাংলাদেশের স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ না করার বিষয়ে নির্বাচন কমিশনের করা সুপারিশের তীব্র প্রতিবাদ জানান। তারা অবিলম্বে এ সুপারিশ প্রত্যাহারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

বক্তারা বলেন, প্রবাসী বাংলাদেশিরা দীর্ঘদিন ধরে বাংলাদেশের অর্থনীতি, সমাজ ও উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন। তাই দ্বৈত নাগরিকত্বের অধিকারী প্রবাসী বাংলাদেশিদের নির্বাচনী অধিকার সীমিত করার যেকোনো উদ্যোগ পুনর্বিবেচনা করা প্রয়োজন।

সভা থেকে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান, প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি দেওয়ার পরামর্শ দেওয়া হয়। এ ছাড়া প্রয়োজনে এ বিষয়টি নিয়ে বাংলাদেশে একটি প্রতিনিধিদল পাঠানোর প্রস্তাবও করা হয়।

বক্তারা আশা প্রকাশ করেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রবাসী বাংলাদেশিদের অধিকার ও স্বার্থের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন।

প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার নাজির আহমদ বলেন, কানাডার প্রধানমন্ত্রী তিন দেশের নাগরিক। বাংলাদেশে বৃটিশ বাংলাদেশী বহু বিচারক রয়েছেন । কিন্তু প্রবাসী বৃটিশ বাংলাদেশীরা কেন স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে পারবে না। সরকার এ সিদ্ধান্ত নিলে প্রবাসীদের জনরোষে পড়বে ।

সভাপতির বক্তব্যে কে এম আবু তাহের চৌধুরী বলেন, নির্বাচন কমিশনের এ সুপারিশ প্রত্যাহার না করলে দেশে-বিদেশে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে। সংবাদ বিজ্ঞপ্তি

ইউকে এর আরও খবর
আপসানা বেগমের নেতৃত্বে ব্রিটিশ পার্লামেন্টারি প্রতিনিধিদল বাংলাদেশে

আপসানা বেগমের নেতৃত্বে ব্রিটিশ পার্লামেন্টারি প্রতিনিধিদল বাংলাদেশে

লন্ডনে জলবায়ু পরিবর্তন সচেতনতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

লন্ডনে জলবায়ু পরিবর্তন সচেতনতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

শিশুর কাছে নিকোটিনযুক্ত ভ্যাপ বিক্রির দায়ে টাওয়ার হ্যামলেটসে দোকানকে জরিমানা

শিশুর কাছে নিকোটিনযুক্ত ভ্যাপ বিক্রির দায়ে টাওয়ার হ্যামলেটসে দোকানকে জরিমানা

ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকে’র সফল বার্ষিক চ্যারিটি ডিনার অনুষ্ঠিত

ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকে’র সফল বার্ষিক চ্যারিটি ডিনার অনুষ্ঠিত

সাউন্ডটেক ক্যারাম ক্লাবের গোল্ড কাপ টুর্নামেন্টের পুরস্কার বিতরণ সম্পন্ন

সাউন্ডটেক ক্যারাম ক্লাবের গোল্ড কাপ টুর্নামেন্টের পুরস্কার বিতরণ সম্পন্ন

ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যের ৯০ বছর: পূর্ব লন্ডনে স্মরণ করা হলো ঐতিহাসিক ‘ব্যাটল অব ক্যাবল স্ট্রিট’

ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যের ৯০ বছর: পূর্ব লন্ডনে স্মরণ করা হলো ঐতিহাসিক ‘ব্যাটল অব ক্যাবল স্ট্রিট’

লন্ডনে পাঞ্জেরী প্রকাশিত তিন গ্রন্থ ও অনলাইন বুকশপের উদ্বোধন

লন্ডনে পাঞ্জেরী প্রকাশিত তিন গ্রন্থ ও অনলাইন বুকশপের উদ্বোধন

যুক্তরাজ্যে নৌকায় আসা প্রায় সব নারীই ধর্ষণের শিকার: শাবানা মাহমুদ

যুক্তরাজ্যে নৌকায় আসা প্রায় সব নারীই ধর্ষণের শিকার: শাবানা মাহমুদ

আকাশে ফের আতঙ্ক : ফ্লাই দুবাইয়ের পর ২৮ হাজার ফুট নিচে নামল ব্রিটিশ এয়ারওয়েজের বিমান

আকাশে ফের আতঙ্ক : ফ্লাই দুবাইয়ের পর ২৮ হাজার ফুট নিচে নামল ব্রিটিশ এয়ারওয়েজের বিমান

বাংলাদেশের ৯২ শতাংশ পণ্যে শুল্কমুক্ত সুবিধা দে‌বে যুক্তরাজ্য

বাংলাদেশের ৯২ শতাংশ পণ্যে শুল্কমুক্ত সুবিধা দে‌বে যুক্তরাজ্য

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top