|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ
  3. বাংলাদেশিসহ ২৪ ক্রু নিয়ে বঙ্গোপসাগরে সিঙ্গাপুরগামী জাহাজডুবি

বাংলাদেশিসহ ২৪ ক্রু নিয়ে বঙ্গোপসাগরে সিঙ্গাপুরগামী জাহাজডুবি


প্রকাশিত হয়েছে : ২৩ আগস্ট ২০২৬

দেশ ডেস্ক, ২৩ আগস্ট ২০২৬:: ভারতের ওডিশা উপকূল থেকে প্রায় ২৪০ নটিক্যাল মাইল দূরে বঙ্গোপসাগরে ২৪ নাবিকসহ একটি কার্গো জাহাজ ডুবে গেছে। শনিবার ডুবে যাওয়া জাহাজটির নাম এমভি ওশান উইনার। জাহাজটির ২৪ নাবিকের মধ্যে ২০ জন চীনের, তিনজন মিয়ানমারের এবং একজন বাংলাদেশের নাগরিক। এ ঘটনায় এখন পর্যন্ত দুজনকে লাইফ র‍্যাফট থেকে উদ্ধার করা হয়েছে। নিখোঁজ অন্য নাবিকদের সন্ধানে ভারতীয় কোস্টগার্ড ও নৌবাহিনীর যৌথ অভিযান চলছে।

পানামার পতাকাবাহী জাহাজটি ওডিশার পারাদ্বীপ বন্দর থেকে লৌহ আকরিক নিয়ে সিঙ্গাপুরের উদ্দেশে যাচ্ছিল। ভারতীয় কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, জাহাজটিতে প্রায় ৭২ হাজার ১০০ টন লৌহ আকরিকের গুঁড়া ছিল। গত ২০ আগস্ট রাত ১০টা ৪২ মিনিটের দিকে জাহাজটি পারাদ্বীপ বন্দর ছেড়ে যায়।

ভারতীয় কোস্টগার্ডের তথ্য অনুযায়ী, ২২ আগস্ট সকাল ১১টা ৪৮ মিনিটে শ্রী বিজয়া পুরমের মেরিটাইম রেসকিউ কো-অর্ডিনেশন সেন্টার (এমআরসিসি) জাহাজটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার খবর পায়। জাহাজটির পরিচালনাকারী প্রতিষ্ঠান ভিক্টরি স্টার গ্রুপ কোং লিমিটেড থেকে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার বিষয়টি জানানো হয় এবং উদ্ধার অভিযানে সহায়তা চাওয়া হয়।

খবর পাওয়ার পর এমআরসিসি আশপাশে থাকা বাণিজ্যিক জাহাজগুলোকে সতর্ক করে। এমটি আইসোপোস নামের একটি জাহাজকে এমভি ওশান উইনার অথবা কোনো লাইফ র‍্যাফটের সন্ধানে পাঠানো হয়। পরে ওই জাহাজটি দুটি আলাদা লাইফ র‍্যাফট থেকে দুজন নাবিককে উদ্ধার করে।

এরপর ভারতীয় কোস্টগার্ড ও নৌবাহিনী বড় পরিসরে অনুসন্ধান ও উদ্ধার অভিযান শুরু করে। কোস্টগার্ডের বরদ ও অনমোল জাহাজকে অভিযানে পাঠানো হয়েছে। শ্রী বিজয়া পুরম থেকে বিজিত নামের আরও একটি কোস্টগার্ড জাহাজ উদ্ধার অভিযানে যুক্ত হয়েছে। আশপাশে থাকা অন্য জাহাজগুলোকেও নিখোঁজ নাবিকদের সন্ধানে সহযোগিতা করতে বলা হয়েছে।

জাহাজটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার পর কী কারণে এটি ডুবে গেল, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। দুর্ঘটনার আগে জাহাজটির অবস্থা কেমন ছিল এবং কোনো বিপৎসংকেত পাঠানো হয়েছিল কি না, সে বিষয়েও বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

দুজনকে উদ্ধারের পর বাকি ২২ নাবিকের সন্ধানে অভিযান অব্যাহত রয়েছে। তাদের মধ্যে একজন বাংলাদেশি নাগরিক রয়েছেন বলে ভারতীয় কোস্টগার্ড জানিয়েছে।

প্রচ্ছদ এর আরও খবর
দুই পররাষ্ট্র প্রতিমন্ত্রীর কার্যবণ্টন, কে কোন দা‌য়িত্ব পেলেন

দুই পররাষ্ট্র প্রতিমন্ত্রীর কার্যবণ্টন, কে কোন দা‌য়িত্ব পেলেন

মৌলভীবাজারে ৩ কোটি টাকা মূল্যের ভারতীয় কসমেটিকস ও শাড়ি জব্দ

মৌলভীবাজারে ৩ কোটি টাকা মূল্যের ভারতীয় কসমেটিকস ও শাড়ি জব্দ

সিলেটে চিরুনি অভিযান, ৫ ঘণ্টায় পুলিশের জালে ৬০

সিলেটে চিরুনি অভিযান, ৫ ঘণ্টায় পুলিশের জালে ৬০

মামলা পরিচালনা করতে গিয়ে কোটি টাকাসহ প্রবাসীর স্ত্রীকে নিয়ে পালালেন আইনজীবী

মামলা পরিচালনা করতে গিয়ে কোটি টাকাসহ প্রবাসীর স্ত্রীকে নিয়ে পালালেন আইনজীবী

গুম-খুনের শিকার ব্যক্তিদের জন্য হচ্ছে নতুন অধিদপ্তর

গুম-খুনের শিকার ব্যক্তিদের জন্য হচ্ছে নতুন অধিদপ্তর

তরুণ নারীদের নেতৃত্বে আনতে রাজনৈতিক দলগুলোর নীতি বদলের আহ্বান ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী এমপির

তরুণ নারীদের নেতৃত্বে আনতে রাজনৈতিক দলগুলোর নীতি বদলের আহ্বান ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী এমপির

বাড়ির ছাদে ইয়াবা সেবনে বাধা দেওয়ায় স্কুলশিক্ষকসহ চারজনকে হত্যা

বাড়ির ছাদে ইয়াবা সেবনে বাধা দেওয়ায় স্কুলশিক্ষকসহ চারজনকে হত্যা

১৫ আগস্ট ঘিরে নাশকতার পরিকল্পনা : আরও ১৫ জন রিমান্ডে

১৫ আগস্ট ঘিরে নাশকতার পরিকল্পনা : আরও ১৫ জন রিমান্ডে

২০২৪ ছিল চূড়ান্ত লড়াইয়ের মহড়া: জামায়াত আমির

২০২৪ ছিল চূড়ান্ত লড়াইয়ের মহড়া: জামায়াত আমির

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: [email protected] (News)
Email: [email protected] (Advertisement)
Email: [email protected] (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top