|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ
  3. সিলেটে চিরুনি অভিযান, ৫ ঘণ্টায় পুলিশের জালে ৬০

সিলেটে চিরুনি অভিযান, ৫ ঘণ্টায় পুলিশের জালে ৬০

প্রকাশিত হয়েছে : ২৩ আগস্ট ২০২৬

দেশ ডেস্ক, ২৩ আগস্ট ২০২৬:: আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণ এবং নাগরিক নিরাপত্তা নিশ্চিত করতে সিলেট মহানগরীর বিভিন্ন এলাকায় পাঁচ ঘণ্টাব্যাপী বিশেষ চিরুনি অভিযান চালিয়ে ৬০ জনকে গ্রেফতার করেছে সিলেট মহানগর পুলিশ। অভিযানের সময় শাহপরাণ (রহ.) থানা এলাকা থেকে ৩৫ পিস ইয়াবা বড়ি উদ্ধার করা হয়।

শনিবার (২২ আগস্ট) বিকেল ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত মহানগরীর বিভিন্ন থানা এলাকায় এই অভিযান চালায় পুলিশ।

পুলিশ জানায়, অপরাধ নিয়ন্ত্রণের পাশাপাশি ছিনতাইকারী ও কিশোর গ্যাং দমন এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণে আনতে মহানগরীর বিভিন্ন এলাকায় একযোগে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সন্দেহভাজন বিভিন্ন ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ ও যাচাই-বাছাইয়ের পর ৬০ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারদের মধ্যে- এয়ারপোর্ট থানায় ১৯ জন, জালালাবাদ থানা থেকে ১২ জন, দক্ষিণ সুরমা থানায় ১০ জন, কোতোয়ালী থানায় ৮ জন, শাহপরাণ (রহ.) থানায় ৮ জন এবং মোগলাবাজার থানা থেকে ৩ জনকে গ্রেফতার করা হয়। এই অভিযানের সময় শাহপরাণ (রহ.) থানা এলাকায় ৩৫ পিস ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। উদ্ধার করা মাদকদ্রব্যের বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম জানান, ‘গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। মহানগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।’

প্রচ্ছদ এর আরও খবর
দুই পররাষ্ট্র প্রতিমন্ত্রীর কার্যবণ্টন, কে কোন দা‌য়িত্ব পেলেন

দুই পররাষ্ট্র প্রতিমন্ত্রীর কার্যবণ্টন, কে কোন দা‌য়িত্ব পেলেন

মৌলভীবাজারে ৩ কোটি টাকা মূল্যের ভারতীয় কসমেটিকস ও শাড়ি জব্দ

মৌলভীবাজারে ৩ কোটি টাকা মূল্যের ভারতীয় কসমেটিকস ও শাড়ি জব্দ

মামলা পরিচালনা করতে গিয়ে কোটি টাকাসহ প্রবাসীর স্ত্রীকে নিয়ে পালালেন আইনজীবী

মামলা পরিচালনা করতে গিয়ে কোটি টাকাসহ প্রবাসীর স্ত্রীকে নিয়ে পালালেন আইনজীবী

গুম-খুনের শিকার ব্যক্তিদের জন্য হচ্ছে নতুন অধিদপ্তর

গুম-খুনের শিকার ব্যক্তিদের জন্য হচ্ছে নতুন অধিদপ্তর

তরুণ নারীদের নেতৃত্বে আনতে রাজনৈতিক দলগুলোর নীতি বদলের আহ্বান ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী এমপির

তরুণ নারীদের নেতৃত্বে আনতে রাজনৈতিক দলগুলোর নীতি বদলের আহ্বান ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী এমপির

বাড়ির ছাদে ইয়াবা সেবনে বাধা দেওয়ায় স্কুলশিক্ষকসহ চারজনকে হত্যা

বাড়ির ছাদে ইয়াবা সেবনে বাধা দেওয়ায় স্কুলশিক্ষকসহ চারজনকে হত্যা

১৫ আগস্ট ঘিরে নাশকতার পরিকল্পনা : আরও ১৫ জন রিমান্ডে

১৫ আগস্ট ঘিরে নাশকতার পরিকল্পনা : আরও ১৫ জন রিমান্ডে

২০২৪ ছিল চূড়ান্ত লড়াইয়ের মহড়া: জামায়াত আমির

২০২৪ ছিল চূড়ান্ত লড়াইয়ের মহড়া: জামায়াত আমির

বাংলাদেশিসহ ২৪ ক্রু নিয়ে বঙ্গোপসাগরে সিঙ্গাপুরগামী জাহাজডুবি

বাংলাদেশিসহ ২৪ ক্রু নিয়ে বঙ্গোপসাগরে সিঙ্গাপুরগামী জাহাজডুবি

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: [email protected] (News)
Email: [email protected] (Advertisement)
Email: [email protected] (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top