|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ
  3. মৌলভীবাজারে প্রতিবেশীকে ফাঁসাতে নিজের মেয়েকে হত্যা, বাবার মৃত্যুদণ্ড

মৌলভীবাজারে প্রতিবেশীকে ফাঁসাতে নিজের মেয়েকে হত্যা, বাবার মৃত্যুদণ্ড

প্রকাশিত হয়েছে : ২৪ আগস্ট ২০২৬

দেশ ডেস্ক, ২৫ আগস্ট ২০২৬:: মৌলভীবাজারের কমলগঞ্জে প্রতিবেশীকে হত্যা মামলায় ফাঁসাতে নিজের সাড়ে তিন বছরের মেয়েকে গলা কেটে হত্যার দায়ে বাবা শরীফ আলীকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (২৪ আগস্ট) মৌলভীবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ২য় আদালতের বিচারক মো. আনোয়ারুল হক এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত শরীফ আলী কমলগঞ্জ উপজেলার পূর্ব ভানুবিল গ্রামের আরিফ মিয়ার ছেলে।

আদালত সূত্র জানায়, ২০১৪ সালের ১০ ফেব্রুয়ারি রাতে পূর্ব ভানুবিল গ্রামে নিজেদের বসতঘরে ঘুমন্ত অবস্থায় সাড়ে তিন বছরের মেয়ে রুনা বেগমকে ধারালো দা দিয়ে কুপিয়ে হত্যা করেন শরীফ আলী। পরে নিহত শিশুর মা ও শরীফের স্ত্রী নেকজান বিবি বাদী হয়ে মামলা করেন।

মামলাটি তদন্ত করতে গিয়ে পুলিশ হত্যাকাণ্ডের পেছনের কারণ জানতে পারে। তদন্তে উঠে আসে, স্থানীয় সালেক মিয়াকে হত্যার ঘটনায় ফাঁসানোর পরিকল্পনা থেকেই শরীফ আলী নিজের মেয়েকে হত্যা করেছিলেন। পরে পুলিশ তাকে আটক করলে তিনি আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

দীর্ঘ ১২ বছর ধরে মামলাটির শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে আদালত শরীফ আলীর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে মৃত্যুদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেন।

প্রচ্ছদ এর আরও খবর
হুমায়ুন কবিরকে বিদেশি নাগরিকত্ব নিয়ে ‘হ্যাঁ-না’ জবাব দিতে বললেন হাসনাত

হুমায়ুন কবিরকে বিদেশি নাগরিকত্ব নিয়ে ‘হ্যাঁ-না’ জবাব দিতে বললেন হাসনাত

ব্রিটিশ নাগরিকত্বের প্রশ্নে প্রতিমন্ত্রী বললেন, ‘কার এত জ্বালা’

ব্রিটিশ নাগরিকত্বের প্রশ্নে প্রতিমন্ত্রী বললেন, ‘কার এত জ্বালা’

রংপুরে চার খুন : ময়নাতদন্তে চার জনকেই শ্বাসরোধে হত্যার আলামত

রংপুরে চার খুন : ময়নাতদন্তে চার জনকেই শ্বাসরোধে হত্যার আলামত

রাষ্ট্রপতির সঙ্গে প্রধান বিচারপতির সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতির সঙ্গে প্রধান বিচারপতির সৌজন্য সাক্ষাৎ

ধর্ষণে ১২ বছরের মাদরাসাছাত্রী অন্তঃসত্ত্বা : অবশেষে ডিএনএ টেস্টে মিলল জন্ম নেওয়া শিশুর পিতৃত্বের প্রমাণ

ধর্ষণে ১২ বছরের মাদরাসাছাত্রী অন্তঃসত্ত্বা : অবশেষে ডিএনএ টেস্টে মিলল জন্ম নেওয়া শিশুর পিতৃত্বের প্রমাণ

নুসরাত হত্যা : হাইকোর্টে দুই আসামির মৃত্যুদণ্ড, ১০ জন খালাস

নুসরাত হত্যা : হাইকোর্টে দুই আসামির মৃত্যুদণ্ড, ১০ জন খালাস

লন্ডনে কাকরদিয়া তেরাদল উচ্চ বিদ্যালয়ের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

লন্ডনে কাকরদিয়া তেরাদল উচ্চ বিদ্যালয়ের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

সিলেটে নিজ বাসার সামনে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

সিলেটে নিজ বাসার সামনে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

ভৈরবে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা

ভৈরবে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: [email protected] (News)
Email: [email protected] (Advertisement)
Email: [email protected] (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top