|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ
  3. জাবেদকে দেউলিয়া ঘোষণা করতে লন্ডনে আদালতে আবেদন

জাবেদকে দেউলিয়া ঘোষণা করতে লন্ডনে আদালতে আবেদন


প্রকাশিত হয়েছে : ১১ সেপ্টেম্বর ২০২৬

দেশ ডেস্ক, ১১ সেপ্টেম্বর ২০২৬:: লন্ডনের হাইকোর্টে বাংলাদেশের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের বিরুদ্ধে দেউলিয়া ঘোষণার আবেদন করেছে বাংলাদেশের সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স (এসবিএসি) ব্যাংক। যুক্তরাজ্যের জাতীয় অপরাধ সংস্থা (এনসিএ) সাইফুজ্জামানের ১৮ কোটি ৫০ লাখ পাউন্ডের সম্পত্তি জব্দের পর এসবিএসি ব্যাংক খেলাপি ঋণ আদায়ের উদ্দেশ্যে আদালতে এ আবেদন করল।

ব্লুমবার্গের এক খবরে বলা হয়, গত সপ্তাহের শেষভাগে আদালতে দাখিল করা নথির বরাতে জানা গেছে, বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত সাইফুজ্জামান চৌধুরীকে দেউলিয়া ঘোষণার জন্য আবেদন করেছে ঢাকাভিত্তিক এসবিএসি ব্যাংক। এর আগে গত বছর সাইফুজ্জামান চৌধুরী ও তাঁর পরিবারের সঙ্গে সংশ্লিষ্ট ৩৪২টি সম্পত্তি জব্দ করে যুক্তরাজ্যের এনসিএ। পাশাপাশি সাবেক এই মন্ত্রীর বিরুদ্ধে বাংলাদেশেও অর্থ পাচার ও দুর্নীতির তদন্ত চলছে।

সমকালের পক্ষ থেকে এসবিএসি ব্যাংকে যোগাযোগ করা হলে ব্যাংকটির একজন দায়িত্বশীল কর্মকর্তা জানিয়েছেন, সাইফুজ্জামান চৌধুরী জাবেদের মালিকানাধীন আরামিট সিমেন্ট এসবিএসি ব্যাংকে ৬৬ কোটি টাকার ঋণখেলাপি। এই ঋণের বিপরীতে সাইফুজ্জামান চৌধুরী জাবেদের ব্যক্তিগত গ্যারান্টি রয়েছে। যে কারণে পাচার হওয়া অর্থ ফেরত আনার যৌথ উদ্যোগের অংশ হিসেবে সাউথ বাংলা ব্যাংক জাবেদকে দেউলিয়া ঘোষণার আবেদন জানিয়েছে। ব্যাংকটির পক্ষে আন্তর্জাতিক একটি ল ফার্ম এ আবেদন জানিয়েছে।

ব্লুমবার্গের খবরে বলা হয়, যুক্তরাজ্যের আবাসন খাতে স্বল্পমেয়াদি ঋণদাতা প্রতিষ্ঠান হিসেবে পরিচিত এবং বর্তমানে বিলুপ্ত প্রতিষ্ঠান ‘এমএফএস’ সাইফুজ্জামান চৌধুরীর ১৭৫টির বেশি রিয়েল এস্টেট চুক্তির বিপরীতে ঋণের ব্যবস্থা করে দিয়েছিল। সাইফুজ্জামান চৌধুরীর এসব সম্পত্তির মূল তদারককারী হোল্ডিং কোম্পানি ‘জেডটিএস প্রপার্টিজ’ বর্তমানে আদালতের অধীনে প্রশাসনিক ব্যবস্থাপনার (অ্যাডমিনিস্ট্রেশন প্রসিডিংস) মধ্যে রয়েছে।

শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের অধীনে ২০২৪ সালের জানুয়ারি পর্যন্ত টানা পাঁচ বছর ভূমিমন্ত্রীর দায়িত্বে ছিলেন সাইফুজ্জামান চৌধুরী। টানা ১৫ বছর দেশ শাসনের পর তীব্র গণআন্দোলনের মুখে ২০২৪ সালের আগস্টে প্রধানমন্ত্রীর পদ ছেড়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। তাঁর ও তাঁর পরিবারের বেশ কয়েকজন সদস্যের বিরুদ্ধেও বর্তমানে দুর্নীতির নানা অভিযোগ রয়েছে।
সাইফুজ্জামান চৌধুরীর বিরুদ্ধে যুক্তরাজ্যের পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্রেও অবৈধ সম্পদ গড়ে তোলার অভিযোগে তদন্ত চলছে। দুদক সম্প্রতি জানিয়েছে, সাইফুজ্জামান চৌধুরী ও তাঁর স্ত্রী রুকমীলা জামানের যুক্তরাষ্ট্রে থাকা সম্পদ, ব্যাংক হিসাব ও ব্যবসার রেকর্ড-সংক্রান্ত তথ্য তাদের পাঠিয়েছে যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই)। দুদকের পক্ষ থেকে এ বিষয়ে যুক্তরাষ্ট্রে পারস্পরিক আইনি সহায়তার অনুরোধ পাঠানো হয়েছিল।

প্রচ্ছদ এর আরও খবর
শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার

শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার

বিএনপি নেতার বিরুদ্ধে স্ত্রীর প্রতারণা-একাধিক বিয়ের অভিযোগ

বিএনপি নেতার বিরুদ্ধে স্ত্রীর প্রতারণা-একাধিক বিয়ের অভিযোগ

এবার ব্রাহ্মণবাড়িয়া কলেজের কনসার্ট বন্ধের দাবি কওমি শিক্ষার্থীদের

এবার ব্রাহ্মণবাড়িয়া কলেজের কনসার্ট বন্ধের দাবি কওমি শিক্ষার্থীদের

আমরা দেশকে পুনর্গঠন করতে চাইলে কেউ ঠেকিয়ে রাখতে পারবে না : প্রধানমন্ত্রী

আমরা দেশকে পুনর্গঠন করতে চাইলে কেউ ঠেকিয়ে রাখতে পারবে না : প্রধানমন্ত্রী

এআই দিয়ে আ.লীগপন্থি ভুয়া সংবাদ তৈরি, ২৯ অ্যাকাউন্ট বন্ধ করল অ্যানথ্রপিক

এআই দিয়ে আ.লীগপন্থি ভুয়া সংবাদ তৈরি, ২৯ অ্যাকাউন্ট বন্ধ করল অ্যানথ্রপিক

আনজুমানে আল ইসলাহ ইউকে মিডল্যান্ডস ডিভিশনের কাউন্সিল সম্পন্ন

আনজুমানে আল ইসলাহ ইউকে মিডল্যান্ডস ডিভিশনের কাউন্সিল সম্পন্ন

এমসিএর পপলার শাখায় সিরাত কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

এমসিএর পপলার শাখায় সিরাত কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

নৌকাবোঝাই পাটসহ বিএসএফের হাতে আটক ৫ বাংলাদেশি

নৌকাবোঝাই পাটসহ বিএসএফের হাতে আটক ৫ বাংলাদেশি

চট্টগ্রামে ৬৩ বিদেশি গ্রেফতার, পাসপোর্ট-ভিসা নেই কারও

চট্টগ্রামে ৬৩ বিদেশি গ্রেফতার, পাসপোর্ট-ভিসা নেই কারও

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top