আনজুমানে আল ইসলাহ ইউকে মিডল্যান্ডস ডিভিশনের কাউন্সিল সম্পন্ন
প্রকাশিত হয়েছে : ১১ সেপ্টেম্বর ২০২৬
আনজুমানে আল ইসলাহ ইউকে মিডল্যান্ডস ডিভিশনের ২০২৬-২০২৯ সেশনের কাউন্সিল সম্পন্ন হয়েছে। বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে বার্মিংহামের লতিফিয়া ফুলতলী কমপ্লেক্সের দ্য লজ কনভেনশন হলে এ কাউন্সিল অনুষ্ঠিত হয়।
কাউন্সিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ আনজুমানে আল ইসলাহর মুহতারাম সভাপতি হযরত মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী।
নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন আনজুমানে আল ইসলাহ ইউকে সেন্ট্রাল কাউন্সিলের সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মদ হাসান চৌধুরী ফুলতলী। সহকারী নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন সেন্ট্রাল কাউন্সিলের ভাইস প্রেসিডেন্ট হাফিজ মাওলানা কয়েছুজ্জামান ও জয়েন্ট সেক্রেটারি মাওলানা ফরিদ আহমদ চৌধুরী। অবজারভার হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা সদস্য আলহাজ্ব এমদাদ হোসাইন।
বিদায়ী প্রেসিডেন্ট প্রিন্সিপাল মাওলানা এম এ কাদির আল হাসানের সভাপতিত্বে এবং সেক্রেটারি মাওলানা মো. হুসাম উদ্দিন আল-হুমাইদীর উপস্থাপনায় কাউন্সিল অনুষ্ঠিত হয়। এতে ডিভিশনের বিপুলসংখ্যক ডেলিগেট সদস্য উপস্থিত ছিলেন।
কাউন্সিলে সর্বসম্মতিক্রমে মোহাম্মদ খুরশিদ-উল হককে প্রেসিডেন্ট এবং মাওলানা মো. হুসাম উদ্দিন আল হুমায়দীকে জেনারেল সেক্রেটারি মনোনীত করা হয়। একই সঙ্গে ১৭ সদস্যবিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্য দায়িত্বশীলরা হলেন-ভাইস প্রেসিডেন্ট মাওলানা রফিক আহমদ, আলহাজ্ব জসিম উদ্দিন ও মাওলানা গুলজার আহমদ; জয়েন্ট সেক্রেটারি মাওলানা আখতার হোসাইন জাহেদ; ট্রেজারার নাফিজুর রহমান; অর্গানাইজিং সেক্রেটারি মাওলানা দুলাল আহমদ; প্রেস অ্যান্ড পাবলিসিটি সেক্রেটারি হাফিজ শামিম আল মামুন রুমেল; এডুকেশন অ্যান্ড কালচারাল সেক্রেটারি মাওলানা নুরুল আমীন; ট্রেনিং অ্যান্ড এমপ্লয়মেন্ট সেক্রেটারি মাওলানা বদরুল হক খান; ওয়েলফেয়ার সেক্রেটারি জয়নাল আবেদীন; মেম্বারশিপ সেক্রেটারি মাওলানা আব্দুল মুমিন এবং এক্সিকিউটিভ মেম্বার হিসেবে মোহাম্মদ ওয়াহিদুল কবির, কারি আহমদ আলী, কারি আবুল খায়ের ও মাওলানা মোস্তফা কামাল। সংবাদ বিজ্ঞপ্তি


