|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ
  3. রাতভর খুঁটিতে বাঁধা বাবাকে চা-রুটি খাওয়ালেন মেয়ে, ভিডিও ভাইরালের পর মিলল মুক্তি

রাতভর খুঁটিতে বাঁধা বাবাকে চা-রুটি খাওয়ালেন মেয়ে, ভিডিও ভাইরালের পর মিলল মুক্তি

প্রকাশিত হয়েছে : ২৬ সেপ্টেম্বর ২০২৬

দেশ ডেস্ক, ২৬ সেপ্টেম্বর ২০২৬:: বরিশালের উজিরপুরে চুরির চেষ্টার অভিযোগে অনিক সরদার নামের এক যুবককে মারধর করে বাজারের একটি খুঁটির সঙ্গে বেঁধে রাখার অভিযোগ উঠেছে স্থানীয় লোকজনের বিরুদ্ধে। রাতভর সেখানে আটকে থাকায় তিনি দুর্বল হয়ে পড়েন। শনিবার সকালে বাবার এই অবস্থার কথা শুনে ঘটনাস্থলে ছুটে আসে তার ছোট্ট শিশুসন্তান। সঙ্গে ছিল চা ও রুটি। খুঁটিতে বাঁধা বাবাকে নিজের হাতে রুটি খাইয়ে দেয় শিশুটি।

এই ঘটনার একটি ভিডিও শনিবার সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়। ভিডিওতে দেখা যায়, খুঁটিতে বাঁধা বাবার পাশে তার শিশুসন্তান। পরে শিশুটি সঙ্গে আনা রুটি বাবাকে খাইয়ে দেয়। এ সময় আশপাশে বেশ কয়েকজনকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।

স্থানীয় কয়েকজন জানান, অনিকের বাড়ি বাজারের অদূরে কালিহাতি গ্রামে। হতদরিদ্র এই ব্যক্তির ছিচকে চুরির অভ্যাস রয়েছে। শুক্রবার দিবাগত রাতে বাজারের একটি মুদি দোকানে চুরির চেষ্টাকালে হাতেনাতে আটক করা হয় অনিককে। এরপরে তাকে খুটির সঙ্গে বেঁধে রাতভর নির্যাতন করা হয়। সকালে এ খবর অনিকের বাড়িতে পৌঁছায়। এ সময় বাবাকে দেখতে ছুটে আসে তার ৯ বছরের মেয়ে। কান্নাজড়িত কণ্ঠে জানতে চান- ব্যথা পেয়েছে কিনা? পরে অনাহারী বাবাকে পাশের একটি দোকান থেকে চা ও বানরুটি কিনে নিজ হাতে বাবাকে খাইয়ে দেয়। তখনও অনিকের হাত-পা খুঁটির সঙ্গে বাঁধা ছিল।

ভিডিওটি ছড়িয়ে পড়ার পর অনেকে সামাজিকমাধ্যমে ঘটনাটির নিন্দা জানান। চুরির অভিযোগের সত্যতা যাচাই ও আইন নিজের হাতে তুলে নেওয়ার বিষয়ে প্রশ্ন তোলেন তারা। একই সঙ্গে খুঁটিতে বেঁধে নির্যাতনের সমালোচনা করেন অনেকে।

পুলিশের ভাষ্য অনুযায়ী, উজিরপুর উপজেলার বামরাইল বাজারে শুক্রবার গভীর রাতে একটি দোকানে চুরির চেষ্টা করার সময় অনিক সরদার জনতার হাতে ধরা পড়েন। পরে তাকে বাজারের একটি খুঁটির সঙ্গে বেঁধে রাখা হয়।

পুলিশ জানায়, তারা পৌঁছানোর আগেই স্থানীয়রা অনিককে ছেড়ে দেন।

উজিরপুর থানার পুলিশ পরিদর্শক ফারুক হোসেন বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে শনিবার সকালে পুলিশ পাঠানো হয়েছিল। তবে পুলিশ সেখানে পৌঁছানোর আগেই স্থানীয়রা তাকে মুক্ত করে দেন।’ ঘটনাটির বিস্তারিত জানতে আরও খোঁজখবর নেওয়া হচ্ছে বলে জানান তিনি।

প্রচ্ছদ এর আরও খবর
খাদ্য নিরাপত্তায় বাংলাদেশকে ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক

খাদ্য নিরাপত্তায় বাংলাদেশকে ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক

‘ঘুসের টাকা দিয়ে পোশাক লাগিয়েছি ঘুস খাওয়ার জন্যই’

‘ঘুসের টাকা দিয়ে পোশাক লাগিয়েছি ঘুস খাওয়ার জন্যই’

আকাশে ফের আতঙ্ক : ফ্লাই দুবাইয়ের পর ২৮ হাজার ফুট নিচে নামল ব্রিটিশ এয়ারওয়েজের বিমান

আকাশে ফের আতঙ্ক : ফ্লাই দুবাইয়ের পর ২৮ হাজার ফুট নিচে নামল ব্রিটিশ এয়ারওয়েজের বিমান

শিক্ষকতাকে মেধাবীদের প্রথম পছন্দের পেশা করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

শিক্ষকতাকে মেধাবীদের প্রথম পছন্দের পেশা করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

রাবি ছাত্রদলের ৩ নেতা বহিষ্কার, ৬ জনকে শোকজ

রাবি ছাত্রদলের ৩ নেতা বহিষ্কার, ৬ জনকে শোকজ

ছেলেকে হত্যার ৫০ দিনের মাথায় বাবাকেও গুলি করে হত্যা

ছেলেকে হত্যার ৫০ দিনের মাথায় বাবাকেও গুলি করে হত্যা

সরকারের ‘হস্তক্ষেপে’ আখতারুজ্জামানের জামিন হয়নি: গোলাম পরওয়ার

সরকারের ‘হস্তক্ষেপে’ আখতারুজ্জামানের জামিন হয়নি: গোলাম পরওয়ার

রাবিতে ছাত্রদলের হামলায় সমকাল-ডেইলি স্টার-বিডিনিউজের সাংবাদিকসহ আহত ১০

রাবিতে ছাত্রদলের হামলায় সমকাল-ডেইলি স্টার-বিডিনিউজের সাংবাদিকসহ আহত ১০

কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার অভিযোগ, গাড়ি ভাঙচুর

কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার অভিযোগ, গাড়ি ভাঙচুর

বাংলাদেশের ৯২ শতাংশ পণ্যে শুল্কমুক্ত সুবিধা দে‌বে যুক্তরাজ্য

বাংলাদেশের ৯২ শতাংশ পণ্যে শুল্কমুক্ত সুবিধা দে‌বে যুক্তরাজ্য

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top