|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ
  3. প্রবাসী আয়ের ৬০ শতাংশ আসছে পাঁচ দেশ থেকে

প্রবাসী আয়ের ৬০ শতাংশ আসছে পাঁচ দেশ থেকে


প্রকাশিত হয়েছে : ১৩ অক্টোবর ২০২৬

দেশ ডেস্ক, ১৩ অক্টোবর ২০২৬:: বাংলাদেশ থেকে কাজের সন্ধানে বিশ্বের বিভিন্ন দেশে যাচ্ছে মানুষ। তবে ঘুরেফিরে রেমিট্যান্সের বড় অংশ আসছে নির্দিষ্ট কয়েকটি দেশ থেকে। চলতি বছরের প্রথম প্রান্তিকে প্রবাসীরা মোট ৮৫৯ কোটি ডলার সমপরিমাণ বৈদেশিক মুদ্রা দেশে পাঠিয়েছেন। এর মধ্যে শীর্ষ পাঁচ দেশ থেকে এসেছে ৫০৯ কোটি ডলার। মোট রেমিট্যান্সের যা প্রায় ৬০ শতাংশ।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরের প্রথম প্রান্তিকে প্রবাসীরা ৭৫৮ কোটি ডলার দেশে পাঠান। সে বিবেচনায় প্রথম তিন মাসে রেমিট্যান্স বেড়েছে প্রায় ১০১ কোটি ডলার; যা ১৩ দশমিক ২৮ শতাংশ বেশি। চলতি মাসেও রেমিট্যান্স বাড়ার এই ধারা বজায় আছে। চলতি অক্টোবর মাসের ১১ দিনে প্রবাসীরা আরও ১১৭ কোটি ডলার দেশে পাঠিয়েছেন। আগের বছরের অক্টোবরের একই সময়ে যা ছিল ৯৯ কোটি ডলার। এ কয়েকদিনে রেমিট্যান্স বেড়েছে আরও ১৮ শতাংশের বেশি। এর আগের দুই অর্থবছর প্রবাসী আয়ে উচ্চ প্রবৃদ্ধির পর এভাবে রেমিট্যান্স বৃদ্ধি বৈদেশিক মুদ্রাবাজারে স্বস্তি দিচ্ছে।

বাংলাদেশের সবচেয়ে বেশি শ্রমিক থাকেন সৌদি আরব। চলতি বছরের প্রথম তিন মাসে দেশটি থেকে মোট ১৬৫ কোটি ডলার রেমিট্যান্স এসেছে। রেমিট্যান্স আহরণে দ্বিতীয় অবস্থানে থাকা যুক্তরাজ্য থেকে এসেছে ১২২ কোটি ডলার। তৃতীয় অবস্থানে থাকা সংযুক্ত আরব আমিরাত থেকে এসেছে ৭৭ কোটি ৭৬ লাখ ডলার। এর পরের অবস্থানে থাকা যুক্তরাষ্ট্র থেকে এসেছে ৭৭ কোটি ৪৮ লাখ ডলার। পঞ্চম অবস্থানে থাকা মালয়েশিয়া থেকে এসেছে প্রায় ৬৭ কোটি ডলার। নতুন করে আলোচনায় এসেছে মালয়েশিয়ার শ্রমবাজার। এ নিয়ে দুই দেশের সরকারের মধ্যে এরই মধ্যে সমঝোতা স্মারক সই হয়েছে।

সংশ্লিষ্টরা বলছেন, আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে হুন্ডি ঠেকাতে কঠোর অবস্থান নেয় সরকার। এ বিষয়ে অন্তর্বর্তী সরকারের নীতিগত ধারাবাহিকতা এখনও বজায় আছে। এর ফলে রেমিট্যান্স বাড়ছে। ২০২৫-২৬ অর্থবছর প্রবাসীরা ব্যাংকিং চ্যানেলে ৩৫ দশমিক ৫৯ বিলিয়ন ডলার দেশে পাঠান, যা আগের অর্থবছরের তুলনায় ১৭ দশমিক ৩৪ শতাংশ বেশি। এর আগে ২০২৪-২৫ অর্থবছরে রেমিট্যান্স বেড়েছিল ৬৪২ কোটি ডলার বা ২৬ দশমিক ৮৩ শতাংশ। রেমিট্যান্সের এই উচ্চ প্রবৃদ্ধি ডলারের দর দীর্ঘদিন ধরে ১২৩ টাকায় রয়েছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের প্রথম দু্ই মাসে আমদানি ১২ দশমিক ২০ শতাংশ বেড়েছে। একই সময়ে যেখানে রপ্তানি বেড়েছে ৮ দশমিক ৩৮ শতাংশ। এর মধ্যেও রেমিট্যান্সে ভালো প্রবৃদ্ধি থাকায় বৈদেশিক মুদ্রার রিজার্ভ এখনও ৩৬ বিলিয়ন ডলারের ওপরে রয়েছে। গত ১১ অক্টোবর গ্রস রিজার্ভ ছিল ৩৬ দশমিক ২১ বিলিয়ন ডলার। আর বিপিএম৬ অনুযায়ী ৩১ দশমিক ৪০ বিলিয়ন ডলার। গত জুনে অবশ্য গ্রস ৩৭ দশমিক ৫৮ এবং বিপিএম৬ অনুযায়ী ৩২ দশমিক ৯৩ বিলিয়ন ডলার হয়েছিল। আওয়ামী লীগ সরকারের পতনের সময় গ্রস ২৫ দশমিক ৯২ এবং বিপিএম৬ অনুযায়ী ২০ দশমিক ৪৮ বিলিয়ন ডলারে নেমেছিল। এর আগে বৈদেশিক মুদ্রার রিজার্ভ প্রথমবারের মতো ৪৮ বিলিয়ন ডলারের ঘর অতিক্রম করে ২০২১ সালের আগস্টে। তবে পরে তা কমে ওই পর্যায়ে নেমে যায়।

প্রচ্ছদ এর আরও খবর
আ. লীগ নেতার মামলার তথ্য গোপন : রংপুরের ওসিকে বদলি

আ. লীগ নেতার মামলার তথ্য গোপন : রংপুরের ওসিকে বদলি

সৌদিতে হামলায় আহতদের চিকিৎসা চলছে : প্রবাসীকল্যাণমন্ত্রী

সৌদিতে হামলায় আহতদের চিকিৎসা চলছে : প্রবাসীকল্যাণমন্ত্রী

ওমানের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমাতে চায় বাংলাদেশ

ওমানের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমাতে চায় বাংলাদেশ

চকবাজারে আগুনে সর্বস্ব হারানোর শঙ্কায় ব্যবসায়ীরা

চকবাজারে আগুনে সর্বস্ব হারানোর শঙ্কায় ব্যবসায়ীরা

বাংলাদেশের প্রবৃদ্ধি ৩.৬ শতাংশের পূর্বাভাস আইএমএফের

বাংলাদেশের প্রবৃদ্ধি ৩.৬ শতাংশের পূর্বাভাস আইএমএফের

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

প্লট দুর্নীতির মামলায় রাজউকের সাবেক চেয়ারম্যানসহ ৮ জনের কারাদণ্ড

প্লট দুর্নীতির মামলায় রাজউকের সাবেক চেয়ারম্যানসহ ৮ জনের কারাদণ্ড

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার

প্রবাসী‌দের জন্য বি‌শেষ ট্রাইব্যুনাল কর‌ছে সরকার : আইনমন্ত্রী

প্রবাসী‌দের জন্য বি‌শেষ ট্রাইব্যুনাল কর‌ছে সরকার : আইনমন্ত্রী

বিমানবন্দরে হামলা: ঢাকা থেকে রিয়াদের ৬১ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ৯ হাজার যাত্রী

বিমানবন্দরে হামলা: ঢাকা থেকে রিয়াদের ৬১ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ৯ হাজার যাত্রী

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top