|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ
  3. আ. লীগ নেতার মামলার তথ্য গোপন : রংপুরের ওসিকে বদলি

আ. লীগ নেতার মামলার তথ্য গোপন : রংপুরের ওসিকে বদলি

প্রকাশিত হয়েছে : ১৩ অক্টোবর ২০২৬

দেশ ডেস্ক, ১৩ অক্টোবর ২০২৬:: গ্রেপ্তারের মাত্র একদিনের মাথায় এক আওয়ামী লীগ নেতার রহস্যজনক জামিন পাওয়ার ঘটনায় অভিযুক্ত রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম নাজমুল কাদেরকে শাস্তিমূলক বদলি করা হয়েছে। জুলাই গণ-অভ্যুত্থানের দুটিসহ মোট তিনটি মামলার তথ্য আদালতের কাছে গোপন করার অভিযোগ প্রমাণিত হওয়ায় এ সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ।

মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে রংপুর মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (ডিবি) সনাতন চক্রবর্তী এই বদলির বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২২ সেপ্টেম্বর বিকেলে নগরীর নিসবেতগঞ্জ এলাকা থেকে রংপুর মহানগর আওয়ামী লীগের সদস্য রফিকুল ইসলাম দুলালকে গ্রেপ্তার করে কোতোয়ালি থানা পুলিশ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পর থেকেই তিনি পলাতক ছিলেন।

তবে গ্রেপ্তারের পর তার বিরুদ্ধে থাকা বৈষম্যবিরোধী আন্দোলনের একাধিক গুরুত্বপূর্ণ মামলার তথ্য গোপন করে পুলিশ।

তাকে কেবল একটি পুরনো বিদ্যুৎ আদালতের ওয়ারেন্টে সোপর্দ করা হলে তিনি পরদিনই আদালত থেকে জামিন পেয়ে যান এবং পুনরায় আত্মগোপনে চলে যান।

মামলার নথি অনুযায়ী, ২০২৪ সালের ১৯ জুলাই নগরীর সুপার মার্কেটের সামনে আন্দোলনকারীদের ওপর হামলা ও গুলিবর্ষণের ঘটনায় গত ১৪ মার্চ জয়নাল আবেদীন বাপ্পী বাদী হয়ে একটি মামলা করেন, যেখানে দুলাল ৪৪ নম্বর আসামি। এ ছাড়া একই দিন কৈলাশ রঞ্জন উচ্চ বিদ্যালয় মোড় এলাকায় হামলার অভিযোগে গত ৯ মে রমজান আলী বাদী আরেকটি মামলা করেন। পাশাপাশি, চলতি বছরের ২১ আগস্ট নগরীর কেল্লাবন্দ এলাকায় নাশকতার পরিকল্পনার অভিযোগে এসআই মজিবর রহমান বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে আরো একটি মামলা দায়ের করেন।

আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে থাকা মামলার তথ্য কোতোয়ালি থানা কর্তৃক গোপন করার বিষয়টি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হলে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়। বিষয়টি নিয়ে বিএনপি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় ছাত্র শক্তির স্থানীয় নেতারা তীব্র ক্ষোভ প্রকাশ করে ওসিসহ জড়িতদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

তীব্র সমালোচনার মুখে রংপুর মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে একটি তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। ওই তদন্ত কমিটির প্রতিবেদনের সত্যতার ভিত্তিতে ওসি এ কে এম নাজমুল কাদের রংপুর থেকে সিলেট রেঞ্জে বদলি করা হয়েছে। গত শনিবার (৩ অক্টোবর) তিনি রংপুর ছেড়ে যান বলে পুলিশ সূত্রে জানা গেছে।

প্রচ্ছদ এর আরও খবর
ইস্ট লন্ডন মসজিদে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হলো ‘কমিউনিটি কনভারসেশন’

ইস্ট লন্ডন মসজিদে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হলো ‘কমিউনিটি কনভারসেশন’

গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র জাতীয় সম্মেলনে প্রথম কমিটি ঘোষণা : মকিস মনসুর প্রেসিডেন্ট, আশরাফ মিয়া সেক্রেটারী, হেলেন ইসলাম ট্রেজারার

গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র জাতীয় সম্মেলনে প্রথম কমিটি ঘোষণা : মকিস মনসুর প্রেসিডেন্ট, আশরাফ মিয়া সেক্রেটারী, হেলেন ইসলাম ট্রেজারার

সিলেট উইমেন্স মেডিকেল কলেজের অধ্যক্ষ নিযুক্ত হলেন বড়লেখার কৃতী সন্তান ডা. তহুর আবদুল্লাহ চৌধুরী

সিলেট উইমেন্স মেডিকেল কলেজের অধ্যক্ষ নিযুক্ত হলেন বড়লেখার কৃতী সন্তান ডা. তহুর আবদুল্লাহ চৌধুরী

লন্ডনে গুলজার-কুদ্দুস-মনির প্যানেলের নির্বাচনী সভা অনুষ্ঠিত

লন্ডনে গুলজার-কুদ্দুস-মনির প্যানেলের নির্বাচনী সভা অনুষ্ঠিত

লন্ডনে পাইলগাঁও বিএন হাইস্কুলের শতবর্ষপূর্তি উদ্‌যাপন

লন্ডনে পাইলগাঁও বিএন হাইস্কুলের শতবর্ষপূর্তি উদ্‌যাপন

কুমিল্লা থেকে ‘নিখোঁজ’ চার স্কুলছাত্রী হবিগঞ্জে উদ্ধার নিয়ে যা জানাল পুলিশ

কুমিল্লা থেকে ‘নিখোঁজ’ চার স্কুলছাত্রী হবিগঞ্জে উদ্ধার নিয়ে যা জানাল পুলিশ

অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

চাকরির জন্য রাশিয়ায় নিয়ে নামানো হয় যুদ্ধে, প্রথম দিনেই প্রাণ হারান ১৭ বাংলাদেশি

চাকরির জন্য রাশিয়ায় নিয়ে নামানো হয় যুদ্ধে, প্রথম দিনেই প্রাণ হারান ১৭ বাংলাদেশি

প্রবাসীর স্ত্রীকে হত্যার পর ৬ টুকরো, যুবকের মৃত্যুদণ্ড

প্রবাসীর স্ত্রীকে হত্যার পর ৬ টুকরো, যুবকের মৃত্যুদণ্ড

হত্যাচেষ্টা মামলায় সাবেক এমপি সুলতান মনসুর গ্রেপ্তার

হত্যাচেষ্টা মামলায় সাবেক এমপি সুলতান মনসুর গ্রেপ্তার

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top