|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ
  3. বাংলাদেশে টেক সিটি গড়তে আগ্রহী জাপান : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বাংলাদেশে টেক সিটি গড়তে আগ্রহী জাপান : পররাষ্ট্র প্রতিমন্ত্রী


প্রকাশিত হয়েছে : ২৭ অক্টোবর ২০২৬

দেশ ডেস্ক, ২৭ অক্টোবর, ২০২৬:: বাংলাদেশে প্রযুক্তিনির্ভর নগরী বা ‘টেক সিটি’ গড়ে তুলতে জাপান আগ্রহ প্রকাশ করেছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফর ঘিরে দুই দেশের মধ্যে বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) টোকিওতে বাংলাদেশ দূতাবাসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান তিনি।

হুমায়ুন কবির বলেন, ‘জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক ফলপ্রসূ হয়েছে। বৈঠকে দুই দেশের সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার পাশাপাশি পারস্পরিক সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়েছে।’

তিনি বলেন, ‘বাংলাদেশে বিনিয়োগের আগ্রহ থেকেই জাপানের প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছিলেন। বাংলাদেশে টেক সিটি গড়ে তুলতেও আগ্রহী জাপান।’

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘দ্বিপক্ষীয় বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন। দেশে বিদেশি বিনিয়োগের নতুন সুযোগ তৈরি করাই ছিল তার সফরের অন্যতম প্রধান লক্ষ্য।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশে বিনিয়োগের বিষয়ে এখন অনেক পক্ষের আগ্রহ রয়েছে। এ আগ্রহ কাজে লাগিয়ে দেশের অর্থনৈতিক উন্নয়ন ও বিনিয়োগের পরিবেশ সম্প্রসারণে সরকার কাজ করছে।’

বাংলাদেশে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) টার্মিনাল স্থাপনের পরিকল্পনার কথাও তুলে হুমায়ুন কবির বলেন, ‘এলএনজি টার্মিনাল পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।’

জ্বালানি অবকাঠামো উন্নয়নের পাশাপাশি বিদেশি বিনিয়োগ আকর্ষণের বিষয়টিও প্রধানমন্ত্রীর জাপান সফরে গুরুত্ব পেয়েছে বলে জানান তিনি।

সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বলেন, ‘দেশের স্বার্থেই জাপান সফরে গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।’

তিনি বলেন, বিগত সময়ে দেশের বিভিন্ন প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। সেসব প্রতিষ্ঠান পুনর্গঠন ও কার্যকর করে তুলতে প্রধানমন্ত্রী কাজ করছেন।

প্রচ্ছদ এর আরও খবর
বড়লেখায় মাত্র ৯০ টাকার জন্য প্রাণ গেল দর্জির

বড়লেখায় মাত্র ৯০ টাকার জন্য প্রাণ গেল দর্জির

খুলনায় ২৪ ঘণ্টায় তিন এলাকায় তিনজনকে গুলি

খুলনায় ২৪ ঘণ্টায় তিন এলাকায় তিনজনকে গুলি

আমলাতান্ত্রিক জটিলতায় জুলাই যোদ্ধাদের চিকিৎসায় গাফিলতি নয়: নাহিদ

আমলাতান্ত্রিক জটিলতায় জুলাই যোদ্ধাদের চিকিৎসায় গাফিলতি নয়: নাহিদ

কম্বোডিয়ায় ৫ হাজার ডলারে বিক্রি হওয়া দুই তরুণের মামলায় গ্রেপ্তার দুই

কম্বোডিয়ায় ৫ হাজার ডলারে বিক্রি হওয়া দুই তরুণের মামলায় গ্রেপ্তার দুই

৬৩০ কোটি ডলার জাপানি বিনিয়োগ নিয়ে আলোচনা, ২ লাখ কর্মসংস্থানের সম্ভাবনা: প্রধানমন্ত্রী

৬৩০ কোটি ডলার জাপানি বিনিয়োগ নিয়ে আলোচনা, ২ লাখ কর্মসংস্থানের সম্ভাবনা: প্রধানমন্ত্রী

‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্য ঠিক হয়নি : স্বরাষ্ট্রমন্ত্রী

‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্য ঠিক হয়নি : স্বরাষ্ট্রমন্ত্রী

জাতিসংঘের প্রতিবেদন: বাংলাদেশসহ ২৯ দেশের নাগরিকদের জোরপূর্বক যুদ্ধে পাঠিয়েছে রাশিয়া

জাতিসংঘের প্রতিবেদন: বাংলাদেশসহ ২৯ দেশের নাগরিকদের জোরপূর্বক যুদ্ধে পাঠিয়েছে রাশিয়া

ঢাকা-রিয়াদ ফ্লাইট ফের চালু হতে পারে বুধবার থেকে

ঢাকা-রিয়াদ ফ্লাইট ফের চালু হতে পারে বুধবার থেকে

আওয়ামী লীগ রাজনৈতিক দল নয়, ফ্যাসিস্টদের ক্লাব: জামায়াত আমির

আওয়ামী লীগ রাজনৈতিক দল নয়, ফ্যাসিস্টদের ক্লাব: জামায়াত আমির

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top