|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ
  3. বড়লেখায় মাত্র ৯০ টাকার জন্য প্রাণ গেল দর্জির

বড়লেখায় মাত্র ৯০ টাকার জন্য প্রাণ গেল দর্জির


প্রকাশিত হয়েছে : ২৭ অক্টোবর ২০২৬

সিলেট প্রতিনিধি, ২৭ অক্টোবর, ২০২৬:: মাত্র ৯০ টাকা পাওনা নিয়ে কথা-কাটাকাটির জেরে রডের আঘাতে আলিফ আহমদ (৫৫) নামে এক দর্জিকে প্রাণ দিতে হল।

মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেলে চারটার দিকে মৌলভীবাজারের বড়লেখা উপজেলার সায়পুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আলিফ উপজেলার আতুয়া গ্রামের মৃত ওয়াছির আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সায়পুর এলাকায় আলিফের একটি টেইলার্সের দোকান রয়েছে। আলিফের পাশের দোকানদার ইমাম উদ্দিন আলিফের কাছে ৯০ টাকা পান। ওই টাকা নিয়ে মঙ্গলবার বিকেলে দুজনের মধ্যে কথা-কাটাকাটি হয়। পরে আলিফ টাকা দিয়ে ফেরার সময় ইমাম তাঁকে রড দিয়ে আঘাত করেন। এতে আলিফ মাটিতে পড়ে যান। পরে প্রত্যেক্ষদর্শীরা তাঁকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে সংশ্লিষ্ট চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শাহবাজপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (পুলিশ পরিদর্শক) ইসকান্দার হাবিবুর রহমান মঙ্গলবার রাত আটটায় বলেন, পাওনা টাকা নিয়ে কথা কাটাকাটির জেরে এক দোকানদারের রডের আঘাতে এক দর্জি নিহত হয়েছেন। লাশ উদ্ধার করা হয়েছে । ঘটনার পর অভিযুক্ত দোকানদার পালিয়ে গেছেন। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

বড়লেখা থানার ওসি মনিরুজ্জামান খান বলেন, নিহতের পরিবার কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রচ্ছদ এর আরও খবর
খুলনায় ২৪ ঘণ্টায় তিন এলাকায় তিনজনকে গুলি

খুলনায় ২৪ ঘণ্টায় তিন এলাকায় তিনজনকে গুলি

আমলাতান্ত্রিক জটিলতায় জুলাই যোদ্ধাদের চিকিৎসায় গাফিলতি নয়: নাহিদ

আমলাতান্ত্রিক জটিলতায় জুলাই যোদ্ধাদের চিকিৎসায় গাফিলতি নয়: নাহিদ

কম্বোডিয়ায় ৫ হাজার ডলারে বিক্রি হওয়া দুই তরুণের মামলায় গ্রেপ্তার দুই

কম্বোডিয়ায় ৫ হাজার ডলারে বিক্রি হওয়া দুই তরুণের মামলায় গ্রেপ্তার দুই

৬৩০ কোটি ডলার জাপানি বিনিয়োগ নিয়ে আলোচনা, ২ লাখ কর্মসংস্থানের সম্ভাবনা: প্রধানমন্ত্রী

৬৩০ কোটি ডলার জাপানি বিনিয়োগ নিয়ে আলোচনা, ২ লাখ কর্মসংস্থানের সম্ভাবনা: প্রধানমন্ত্রী

বাংলাদেশে টেক সিটি গড়তে আগ্রহী জাপান : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বাংলাদেশে টেক সিটি গড়তে আগ্রহী জাপান : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্য ঠিক হয়নি : স্বরাষ্ট্রমন্ত্রী

‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্য ঠিক হয়নি : স্বরাষ্ট্রমন্ত্রী

জাতিসংঘের প্রতিবেদন: বাংলাদেশসহ ২৯ দেশের নাগরিকদের জোরপূর্বক যুদ্ধে পাঠিয়েছে রাশিয়া

জাতিসংঘের প্রতিবেদন: বাংলাদেশসহ ২৯ দেশের নাগরিকদের জোরপূর্বক যুদ্ধে পাঠিয়েছে রাশিয়া

ঢাকা-রিয়াদ ফ্লাইট ফের চালু হতে পারে বুধবার থেকে

ঢাকা-রিয়াদ ফ্লাইট ফের চালু হতে পারে বুধবার থেকে

আওয়ামী লীগ রাজনৈতিক দল নয়, ফ্যাসিস্টদের ক্লাব: জামায়াত আমির

আওয়ামী লীগ রাজনৈতিক দল নয়, ফ্যাসিস্টদের ক্লাব: জামায়াত আমির

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top