|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ
  3. ফ্যাসিস্টরা আমাদের ৭০০ সহযোদ্ধাকে গুম করেছে : আইনমন্ত্রী

ফ্যাসিস্টরা আমাদের ৭০০ সহযোদ্ধাকে গুম করেছে : আইনমন্ত্রী


প্রকাশিত হয়েছে : ২৭ নভেম্বর ২০২৬

দেশ ডেস্ক, ২৭ নভেম্বর ২০২৬:: আইন, বিচার ও সংসদবিষয়কমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, আওয়ামী লীগ এ দেশে বিচারবহির্ভূত অনেক মানুষ হত্যা করেছে। তারা ১৭ বছরে আমাদের ৭০০ সহযোদ্ধাকে গুম করেছে। জুলাই আন্দোলনে এক হাজার ৪০০ মানুষকে হত্যা ও ৩০ হাজার মানুষকে পঙ্গু করেছে।

মন্ত্রী শুক্রবার ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার চাপালি গ্রামে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি আরও বলেন, পলাতক আওয়ামী লীগ এখন গোপালগঞ্জের সন্ত্রাসীদের দিয়ে সন্ত্রাস-নাশকতা চালাচ্ছে।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশে মন্ত্রী বলেন, ‘১৭ বছর ক্ষমতায় থেকে যেসব হত্যা করেছেন, সেই দিবাস্বপ্ন এখন আর দেখার চেষ্টা করবেন না। মোটরসাইকেলে এসে একটা বোমা মেরে দৌড়ে পালিয়ে গেলেন আর বিএনপির নেতাকর্মী, প্রশাসন ও বিরোধী দল চুপচাপ বসে থাকবে, এটা মনে করার কোনো কারণ নেই।’

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘আমাদের নেতাকর্মীরাও আপনাদের বাড়িঘর চেনেন। তাদেরও মোটরসাইকেল, গাড়িঘোড়া আছে, তারা জবাব দেবেন।’

মো. আসাদুজ্জামান আগুন সন্ত্রাসের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। তিনি বলেন, ফ্যাসিস্টদের আর ফিরে আসার সুযোগ নেই।

টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক এস এম শামসুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান, ঝিনাইদহ জেলা প্রশাসক নোমান হোসেন, আইনমন্ত্রীর একান্ত সচিব সাজ্জাদুর রহমান, ঝিনাইদহ পুলিশ সুপার মিয়া মো. আশিস বিন্ হাছান, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি এম এ মজিদ, কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা নাহিদ, ঝিনাইদহ প্রেস ক্লাবের সভাপতি আসিফ ইকবাল মাখন, কালীগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হামিদুল ইসলাম হামিদ ও বিশিষ্ট সমাজসেবক আব্দুস সামাদ।

চাপালি যুব সংঘের আয়োজনে ফাইনাল খেলায় হরিণাকুণ্ডু ক্রীড়াকল্যাণ একাডেমি ১-০ গোলে ঝিনাইদহ হামদহ একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্য সচিব সাংবাদিক আজাদ রহমানের পরিচালনায় খেলা শেষে বিজয়ী হরিণাকুণ্ডু দলের হাতে পুরস্কার তুলে দেন আইনমন্ত্রীসহ অতিথিরা।

চাঁদাবাজদের বিএনপির রাজনীতি করার অধিকার নেই
শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি জানান, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, যারা বিএনপির নাম করে চাঁদাবাজি করছে, তাদের রাজনীতি করার অধিকার নেই। দু-একজন চাঁদাবাজের কারণে আমি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে নস্যাৎ করতে দিতে পারি না।

শুক্রবার ঝিনাইদহের শৈলকুপা উপজেলা পরিষদে সামাজিক, ধর্মীয় ও শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়নের জন্য জেলা পরিষদের দেওয়া চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, ‘যারা চাঁদাবাজি করে, তাদের এ সমাজে টিকে থাকার অধিকার নেই। আমি প্রশাসনকে বলব, যাদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ আসবে, আপনারা চোখ-কান বুজে তাদের গ্রেপ্তার করবেন।’

তিনি বলেন, মাদক কারবারি, চাঁদাবাজ, সন্ত্রাসীরা বিএনপির জন্য জঞ্জাল। আওয়ামী লীগের অপকর্মকে মোকাবিলার সময় এরা পাশে থাকবে না। রাতের আঁধারে আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করে এই চাঁদাবাজরা টিকে থাকবে। এরা কখনও দলের সম্পদ না। এরা দলের জন্য আবর্জনা ও বোঝা।

অবকাঠামো উন্নয়নের চেকগ্রহীতাদের উদ্দেশে আইনমন্ত্রী বলেন, যাদের এই চেক দেওয়া হচ্ছে, যে উদ্দেশ্যে দেওয়া হচ্ছে, সে কাজ যেন সঠিকভাবে হয়, আপনারা তা তদারক করবেন।

এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক নোমান হোসেন, জেলা পরিষদের প্রশাসক আব্দুল মজিদ, পুলিশ সুপার মিয়া মো. আশিস বিন্ হাছান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহফুজুর রহমান প্রমুখ।

প্রচ্ছদ এর আরও খবর
ইস্ট লন্ডন মজিদের জুমার খুতবা : হারাম উপার্জন থেকে দান করে হারামকে হালাল করা যায় না

ইস্ট লন্ডন মজিদের জুমার খুতবা : হারাম উপার্জন থেকে দান করে হারামকে হালাল করা যায় না

নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি

নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি

বিএনপি লালন করায় ফ্যাসিবাদীরা ফেরার পাঁয়তারা করছে: জামায়াত আমির

বিএনপি লালন করায় ফ্যাসিবাদীরা ফেরার পাঁয়তারা করছে: জামায়াত আমির

জলবায়ু বিভ্রান্তি মোকাবিলায় টাওয়ার হ্যামলেটসে সফলভাবে পালিত হলো গ্রীন উইক ২০২৬

জলবায়ু বিভ্রান্তি মোকাবিলায় টাওয়ার হ্যামলেটসে সফলভাবে পালিত হলো গ্রীন উইক ২০২৬

বিদেশে কর্মী পাঠাতে অনিয়ম হলে এজেন্সির লাইসেন্স বাতিল: মন্ত্রী আরিফ

বিদেশে কর্মী পাঠাতে অনিয়ম হলে এজেন্সির লাইসেন্স বাতিল: মন্ত্রী আরিফ

Issue 29. Year 13. 27 Nov.-03 Dec. 2026

Issue 29. Year 13. 27 Nov.-03 Dec. 2026

পতিত স্বৈরাচার আর কখনও ফিরে আসতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

পতিত স্বৈরাচার আর কখনও ফিরে আসতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

আইজিপিসহ ৮ জনকে আদালত অবমাননার নোটিশ

আইজিপিসহ ৮ জনকে আদালত অবমাননার নোটিশ

আইসিজের রায়ের পর নিজ দেশে ফেরার বিষয়ে কী ভাবছেন রোহিঙ্গারা

আইসিজের রায়ের পর নিজ দেশে ফেরার বিষয়ে কী ভাবছেন রোহিঙ্গারা

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top