|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ
  3. নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি

নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি


প্রকাশিত হয়েছে : ২৭ নভেম্বর ২০২৬

দেশ ডেস্ক, ২৭ নভেম্বর ২০২৬:: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অপতৎপরতা মোকাবিলায় তৃণমূল পর্যায়ে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি। এ লক্ষ্যে পাঁচ সদস্যের বিশেষ টিম গঠন করা হয়েছে। ওই টিমের সদস্যরা এরই মধ্যে কার্যক্রম শুরু করেছেন। শুধু সম্ভাব্য নাশকতা মোকাবিলা নয়, রাজনৈতিক অস্থিরতার মধ্যে তৃণমূলের সাংগঠনিক নিয়ন্ত্রণ ও দলীয় শৃঙ্খলা ধরে রাখতেও কাজ করছেন তারা। পাশাপাশি দিচ্ছেন প্রয়োজনীয় নির্দেশনা।

দলীয় সূত্রে জানা গেছে, বিশেষ টিমে রয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, দলের প্রচার সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকু, বিএনপির কেন্দ্রীয় বিশেষ সম্পাদক বেলায়েত হোসেন মৃধা, ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল ও জাতীয় সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন অপু। তাদের সার্বিক সহযোগিতা করছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী ও স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ।

জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, ডিসেম্বর সামনে রেখে রাজনৈতিক অস্থিরতার শঙ্কায় সতর্ক রয়েছে বিএনপি। এ কারণে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও সক্রিয় রাখার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। কোনো পক্ষ যাতে পরিস্থিতির সুযোগ নিয়ে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে তৃণমূল নেতাদের সতর্ক করা হচ্ছে। কোনো ধরনের উস্কানিতে পা না দেওয়া এবং আইন নিজের হাতে তুলে না নেওয়ার নির্দেশনাও রয়েছে দলটির।

এরই মধ্যে খুলনা ও ফরিদপুর সাংগঠনিক বিভাগের বিভিন্ন জেলা-উপজেলার নেতাদের সঙ্গে ধারাবাহিক বৈঠক করেছেন বিশেষ টিমের সদস্যরা। এসব বৈঠকে স্থানীয় পর্যায়ে দলের সাংগঠনিক শক্তি, নেতাকর্মীদের সক্রিয়তা, অভ্যন্তরীণ বিরোধ এবং রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। পাশাপাশি সাংগঠনিক দুর্বলতা চিহ্নিত করে তা কাটিয়ে ওঠার নির্দেশনা দেওয়া হয়েছে।

গত বুধবার রাতে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে খুলনা বিভাগের নেতাদের সঙ্গে বৈঠক করেন দায়িত্বশীল নেতারা। গতকাল বৃহস্পতিবার দুপুরে ফরিদপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ, শরীয়তপুর ও মাদারীপুরের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেন কেন্দ্রীয় নেতারা। সেখানে রুহুল কবির রিজভী বলেন, সাংগঠনিক বিভাগের নেতা এবং সংসদ সদস্যদের সঙ্গে সাংগঠনিক ও রাজনৈতিক বিষয়ে মতবিনিময় করা হয়েছে। এটা চলমান থাকবে। বিশেষ টিমের দায়িত্বে থাকা এক নেতার দাবি, তৃণমূলের সাংগঠনিক দুর্বলতা ও স্থানীয় পর্যায়ের সমস্যাগুলো চিহ্নিত করা হবে। একই সঙ্গে কেন্দ্রের সঙ্গে জেলা-উপজেলা নেতৃত্বের যোগাযোগ বাড়ানো হবে।

প্রচ্ছদ এর আরও খবর
ইস্ট লন্ডন মজিদের জুমার খুতবা : হারাম উপার্জন থেকে দান করে হারামকে হালাল করা যায় না

ইস্ট লন্ডন মজিদের জুমার খুতবা : হারাম উপার্জন থেকে দান করে হারামকে হালাল করা যায় না

বিএনপি লালন করায় ফ্যাসিবাদীরা ফেরার পাঁয়তারা করছে: জামায়াত আমির

বিএনপি লালন করায় ফ্যাসিবাদীরা ফেরার পাঁয়তারা করছে: জামায়াত আমির

ফ্যাসিস্টরা আমাদের ৭০০ সহযোদ্ধাকে গুম করেছে : আইনমন্ত্রী

ফ্যাসিস্টরা আমাদের ৭০০ সহযোদ্ধাকে গুম করেছে : আইনমন্ত্রী

জলবায়ু বিভ্রান্তি মোকাবিলায় টাওয়ার হ্যামলেটসে সফলভাবে পালিত হলো গ্রীন উইক ২০২৬

জলবায়ু বিভ্রান্তি মোকাবিলায় টাওয়ার হ্যামলেটসে সফলভাবে পালিত হলো গ্রীন উইক ২০২৬

বিদেশে কর্মী পাঠাতে অনিয়ম হলে এজেন্সির লাইসেন্স বাতিল: মন্ত্রী আরিফ

বিদেশে কর্মী পাঠাতে অনিয়ম হলে এজেন্সির লাইসেন্স বাতিল: মন্ত্রী আরিফ

Issue 29. Year 13. 27 Nov.-03 Dec. 2026

Issue 29. Year 13. 27 Nov.-03 Dec. 2026

পতিত স্বৈরাচার আর কখনও ফিরে আসতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

পতিত স্বৈরাচার আর কখনও ফিরে আসতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

আইজিপিসহ ৮ জনকে আদালত অবমাননার নোটিশ

আইজিপিসহ ৮ জনকে আদালত অবমাননার নোটিশ

আইসিজের রায়ের পর নিজ দেশে ফেরার বিষয়ে কী ভাবছেন রোহিঙ্গারা

আইসিজের রায়ের পর নিজ দেশে ফেরার বিষয়ে কী ভাবছেন রোহিঙ্গারা

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top