|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. ইউকে
  3. ব্রাজিলে গুলিতে কিশোর নিহত, ৫ পুলিশ গ্রেপ্তার

ব্রাজিলে গুলিতে কিশোর নিহত, ৫ পুলিশ গ্রেপ্তার

প্রকাশিত হয়েছে : ০১ অক্টোবর ২০১৫

1398
ব্রাজিলে পুলিশের গুলিতে এক কিশোরের মৃত্যুর ঘটনায় পাঁচ পুলিশ কর্মকর্তাকে গ্রেফতার করা হয়েছে। এক পুলিশ কর্মকর্তা নিহত কিশোরের হাতে একটি আগ্নেয়াস্ত্র রাখছেন—মোবাইল ফোনের ভিডিও ফুটেজে এমনটা দেখা যাওয়ার পর তাদের গ্রেফতার করা হলো। খবর বিবিসির।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে-পড়া ওই ফুটেজে ১৭ বছর বয়সী এদুয়ার্দো ভিক্টরের রক্তাক্ত দেহের পাশে পুলিশ সদস্যদের দাঁড়িয়ে থাকতে দেখা যায়। এদের মধ্যে একজন কর্মকর্তা নিহত কিশোরের হাতে একটি অস্ত্র রাখছেন বলে মনে হয়। পুলিশ বলছে, তারা আক্রমণের শিকার হয়েছিলেন এবং আত্মরক্ষার্থে কাজ করেছেন।

তবে কিশোরের পরিবারের দাবি, তাকে ঠান্ডা মাথায় খুন করা হয়েছে।

ব্রাজিলের রাজধানী রিও ডি জেনিরো থেকে বিবিসির এক সাংবাদিক জানিয়েছেন, শহরটিতে যাদের অপরাধী হিসেবে বিবেচনা করা হয়, পুলিশের বিরুদ্ধে তাদের প্রতি প্রায়ই বিচার-বহির্ভূত ব্যবস্থা গ্রহণের অভিযোগ রয়েছে।

ঘটনার একজন প্রত্যাক্ষদর্শী ব্রাজিলের গ্লোব টিভি নেটওয়ার্ককে জানান—ওই কিশোর আত্মসমর্পণ করেছিল। তিনি বলেন, ‘সে সশস্ত্র থাকলেও আত্মসমর্পন করে। সে তার হাত উঠানোর পর, তারা তাকে গুলি করে।’

বিবিসির প্রতিনিধি জানান, স্থানীয় এক অধিবাসীর ধারণ করা ভিডিওতে একজন পুলিশকে ফাঁকা গুলি ছুঁড়তেও দেখা যায়। ওই কিশোর গুলি ছুঁড়েছে—সম্ভবত এ রকমটা বোঝাতে এটা করা হয়।

তবে পুলিশ কর্মকর্তাদের এক আইনজীবী বলেন, তারা অগ্নেয়াস্ত্রটি নিরাপদ করতে তা খালি করছিল।

এ ঘটনায় পুলিশের বক্তব্য হলো, ওই কিশোর অপরাধী একটি চক্রের সদস্য যারা টহল পুলিশের ওপর হামলা করে।

এদিকে হত্যাকাণ্ডের সমালোচনা করে এবং ‘দৃষ্টান্তমূলক শাস্তির’ প্রতিশ্রুতি দিয়ে রিও ডি জেনিরোর প্রাদেশিক নিরাপত্তা সচিব হোসে মারিয়ানো বেলট্রামে একটি বিবৃতি দিয়েছেন। বুধবার ওই কিশোরের অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠিত হয় এবং শোক অনুষ্ঠানে যোগ দেয়া কিছু মানুষ হত্যাকাণ্ডের প্রতিবাদে ব্যানার বহন করে।

ইউকে এর আরও খবর
সাবেক মন্ত্রী মাহবুব আলী খানের মৃত্যুবার্ষিকীতে লন্ডনে স্মরণসভা ও দোয়া মাহফিল

সাবেক মন্ত্রী মাহবুব আলী খানের মৃত্যুবার্ষিকীতে লন্ডনে স্মরণসভা ও দোয়া মাহফিল

৪র্থ ব্রিটিশ বাংলাদেশি বিজনেস অ্যাওয়ার্ডস ২০২৬-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু

৪র্থ ব্রিটিশ বাংলাদেশি বিজনেস অ্যাওয়ার্ডস ২০২৬-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু

জুলাই বিপ্লবের শহীদদের স্মরণে জমিয়তে উলামায়ে ইসলাম ইউকের দোয়া ও আলোচনা

জুলাই বিপ্লবের শহীদদের স্মরণে জমিয়তে উলামায়ে ইসলাম ইউকের দোয়া ও আলোচনা

সাবেক বিএনপি নেতা মাহিদুর রহমানকে মন্ত্রী করার দাবি  যুক্তরাজ্যে বসবাসরত জাতীয়তাবাদী কুলাউড়াবাসীর

সাবেক বিএনপি নেতা মাহিদুর রহমানকে মন্ত্রী করার দাবি যুক্তরাজ্যে বসবাসরত জাতীয়তাবাদী কুলাউড়াবাসীর

টাওয়ার হ্যামলেটসের নতুন কমিউনিটি গ্র্যান্টস কর্মসূচি গঠনে মতামত আহ্বান

টাওয়ার হ্যামলেটসের নতুন কমিউনিটি গ্র্যান্টস কর্মসূচি গঠনে মতামত আহ্বান

টাওয়ার হ্যামলেটসে চালু হলো ‘ইয়াং হেলথ হাব‘: শিশু ও তরুণদের জন্য সমন্বিত স্বাস্থ্য সহায়তার নতুন উদ্যোগ

টাওয়ার হ্যামলেটসে চালু হলো ‘ইয়াং হেলথ হাব‘: শিশু ও তরুণদের জন্য সমন্বিত স্বাস্থ্য সহায়তার নতুন উদ্যোগ

৩’শর অধিক বাসিন্দাকে সহায়তা: সফল প্রথম বছর উদযাপন করলো ‘কানেক্ট টু ওয়ার্ক’

৩’শর অধিক বাসিন্দাকে সহায়তা: সফল প্রথম বছর উদযাপন করলো ‘কানেক্ট টু ওয়ার্ক’

যুক্তরাজ্যে লক্ষাধিক পুলিশ কর্মকর্তার তথ্য ফাঁস

যুক্তরাজ্যে লক্ষাধিক পুলিশ কর্মকর্তার তথ্য ফাঁস

যুক্তরাজ্যে দুই মাসের তাপপ্রবাহে প্রায় ৩০০০ প্রাণহানি

যুক্তরাজ্যে দুই মাসের তাপপ্রবাহে প্রায় ৩০০০ প্রাণহানি

প্রতিষ্ঠার ৫০ বছর পূর্ণ করছে ব্রিকলেইন জামে মসজিদ : সেপ্টেম্বরে দু’দিনব্যাপী আয়োজন

প্রতিষ্ঠার ৫০ বছর পূর্ণ করছে ব্রিকলেইন জামে মসজিদ : সেপ্টেম্বরে দু’দিনব্যাপী আয়োজন

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: [email protected] (News)
Email: [email protected] (Advertisement)
Email: [email protected] (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top