|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ
  3. ‘জামায়াত-শিবির, বিএনপি বোমা মারছে’

‘জামায়াত-শিবির, বিএনপি বোমা মারছে’

প্রকাশিত হয়েছে : ২৫ অক্টোবর ২০১৫

2022
যারা আন্দোলনে ব্যর্থ হয়েছে তারাই বোমা হামলা করছে বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী এডভোকেট কামরুল ইসলাম। তিনি বলেছেন, স্পষ্ট করে বললে জামায়াত-শিবির এবং বিএনপি এ হামলা করেছে। সকালে হোসনি দালান এলাকায় বোমা হামলার স্থল নাজিম উদ্দিন রোডে যান খাদ্যমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এসময় কামরুল ইসলাম উপস্থিত সাংবাদিকদের বলেন, দুই বিদেশি হত্যা, গাবতলীতে পুলিশ হত্যা এবং শিয়াদের তাজিয়া মিছিলে বোমা মেরে হত্যায় একই গোষ্ঠী জড়িত। ঘটনাস্থল পরিদর্শনের পর ঢাকা মেডিকেলে আহতদের দেখতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাংবাদিকদের বলেন, দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের অংশ হিসেবে এই হামলা হয়েছে। আতঙ্ক তৈরি করতে এটা করা হয়েছে। তিনি বলেন, আমাদের কাছে অনেক তথ্য রয়েছে। শিগগির খুঁজে বের করে অপরাধীদের শাস্তির আওতায় আনা হবে।
এদিকে হামলায় নিহত এবং আহত পরিবারদের জন্য অর্থ বরাদ্দ করেছে ঢাকা জেলা প্রশাসন। জেলা প্রশাসকের পক্ষ থেকে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আবুল ফজল মীর ঘটনাস্থল পরিদর্শন শেষে টাকা বরাদ্দের কথা জানান। নিহতের পরিবারকে ২০ হাজার টাকা এবং আহতদের ৫ হাজার করে টাকা দেয়ার কথা জানান। এ বরাদ্দের টাকা দুপুরের পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পরিচালক মিজানুর রহমান হস্তান্তর করেন।

প্রচ্ছদ এর আরও খবর
‘সমকামী সাজিয়ে’ বাংলাদেশিদের আশ্রয় আবেদন, যুক্তরাজ্যে গ্রেপ্তার ৩

‘সমকামী সাজিয়ে’ বাংলাদেশিদের আশ্রয় আবেদন, যুক্তরাজ্যে গ্রেপ্তার ৩

বাংলাদেশ কারও স্বার্থে নয়, প্রয়োজনের ভিত্তিতে বিমান কিনবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বাংলাদেশ কারও স্বার্থে নয়, প্রয়োজনের ভিত্তিতে বিমান কিনবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের নির্বাচন ১৮ অক্টোবর : ব্রাডফোর্ডে গুলজার-কুদ্দুস-মনির প্যানেলের নির্বাচনী প্রচারণা

বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের নির্বাচন ১৮ অক্টোবর : ব্রাডফোর্ডে গুলজার-কুদ্দুস-মনির প্যানেলের নির্বাচনী প্রচারণা

আপসানা বেগমের নেতৃত্বে ব্রিটিশ পার্লামেন্টারি প্রতিনিধিদল বাংলাদেশে

আপসানা বেগমের নেতৃত্বে ব্রিটিশ পার্লামেন্টারি প্রতিনিধিদল বাংলাদেশে

চট্টগ্রামে বিভিন্ন থানার ৭০০ পুলিশের বিরুদ্ধে পরোয়ানা

চট্টগ্রামে বিভিন্ন থানার ৭০০ পুলিশের বিরুদ্ধে পরোয়ানা

ইতালি পাঠানোর কথা বলে লিবিয়ায় পাচার, গ্রেফতার ২

ইতালি পাঠানোর কথা বলে লিবিয়ায় পাচার, গ্রেফতার ২

চুনারুঘাট থানায় ১২ দিনে ৪ পুলিশ প্রত্যাহার

চুনারুঘাট থানায় ১২ দিনে ৪ পুলিশ প্রত্যাহার

সাংবিধানিকভাবে দায়মুক্তি পাচ্ছেন জুলাইযোদ্ধারা, ফিরছে তত্ত্বাবধায়ক-গণভোট

সাংবিধানিকভাবে দায়মুক্তি পাচ্ছেন জুলাইযোদ্ধারা, ফিরছে তত্ত্বাবধায়ক-গণভোট

লন্ডনে জলবায়ু পরিবর্তন সচেতনতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

লন্ডনে জলবায়ু পরিবর্তন সচেতনতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top