|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ
  3. বাহরাইনে ২ বাংলাদেশীর যৌনতার ফাঁদ

বাহরাইনে ২ বাংলাদেশীর যৌনতার ফাঁদ


প্রকাশিত হয়েছে : ০৫ আগস্ট ২০১৭

দেশ ডেস্ক: বাহরাইনের মানামায় যৌন ব্যবসা ও অবৈধ উপায়ে লোক নিয়োগের দায়ে একটি চক্রকে আটক করেছে মানামা পুলিশ। বলা হচ্ছে, এসব ব্যবসা পরিচালনা করতো দু’জন বাংলাদেশী। রাজধানীর বিভিন্ন এলাকায় পর্যায়ক্রমে তল্লাশি চালানোর পর এ চক্রটির সন্ধান পায় পুলিশ। এ খবর দিয়েছে অনলাইন ডিটি নিউজ নেটওয়ার্ক।

এতে বলা হয়, গ্রুপটির পরিচালনায় থাকা দুই বাংলাদেশী তাদের চক্রকে নিয়ন্ত্রণ করে। চক্রটি ভাল বেতনের প্রলোভন দিয়ে অনেক নারী গৃহকর্মী ও শ্রমিককে প্রলুব্ধ করেছে। তাদেরকে পরে তারা বিক্রি করে দিয়েছে। এ কথা বলেছেন মানামার গভর্নরেট পুলিশ ডিরেক্টরেট রিসার্স অ্যান্ড ইনভেস্টিগেশন ডিভিশনের প্রধান মেজর মোহাম্মদ খালিদ আল ভুইয়া। তবে তিনি ওই বাংলাদেশীদের নাম ও তাদের ঠিকানা প্রকাশ করেননি। তিনি বলেছেন, নারী গৃহকর্মীরা ও শ্রমিকরা যে আয় করেন তার মূল অংশই নিয়ে নেয় ওই বাংলাদেশীরা। বাকি সামান্য অর্থ পান ভুক্তভোগিরা। তিনি আরো বলেন, আমরা তল্লাশি চালানোর সময় বেশ কিছু ফ্লাটের সন্ধান পেয়েছি। সেখানে ইন্দোনেশিয়া, নেপাল, শ্রীলঙ্কা, ভারতের মতো দেশের নারীরা অবস্থান করছেন। তারা বলেছেন, তারা নারী গৃহকর্মী। তাদেরকে যেখানে নিয়োগ দিয়ে নিয়ে যাওয়া হয়েছিল সেখান থেকে তারা চলে গেছেন। তারা ওই দুই বাংলাদেশীর সঙ্গে যোগাযোগ করেছেন। তাদের পরামর্শেই তারা বের হয়ে এসেছেন।

তবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে প্রকাশিত একটি রিপোর্টে বলা হচ্ছে, এসব নারী গৃহকর্মীর অনেকেই যৌন ব্যবসার সঙ্গে জড়িত থাকতে পারেন। মেজর মোহাম্মদ খালিদ বলেন, এসন নারীর অনেকেরই আছে ফেসবুক একাউন্ট। এ ছাড়া আরো অনেক সামাজিক মিডিয়ায় তাদের একাউন্ট আছে। এর মাধ্যমে তারা খদ্দেরের সঙ্গে যোগাযোগ রক্ষা করে। এর মাধ্যমেই তারা শারীরিক সম্পর্কের বিষয়ে দরদাম ঠিক করে। এ ছাড়া কোথায় কি কাজ করবে, কোথায় পরিস্থিতি কি তাও তারা জেনে নেয় এসব একাউন্টের মাধ্যমে। এই চক্রটির শিকারের প্রধান অংশ হলো নারী। তবে তাদের ফাঁদে পা দিয়েছেন পুরুষরাও। অনেক শ্রমিক কাজ করছেন, বাসাবাড়ির কাজ করছেন। কিন্তু তাদেরকে নিয়ন্ত্রণ করছেন ওই দুই বাংলাদেশী।

প্রচ্ছদ এর আরও খবর
তামাবিলে প্রবাসীকল্যাণ মন্ত্রীর অনুষ্ঠানে হট্টগোল, ছাত্রদল নেতা বহিষ্কার

তামাবিলে প্রবাসীকল্যাণ মন্ত্রীর অনুষ্ঠানে হট্টগোল, ছাত্রদল নেতা বহিষ্কার

সিলেট এয়ারপোর্ট সড়কে প্রাণ গেল মা-মেয়ের

সিলেট এয়ারপোর্ট সড়কে প্রাণ গেল মা-মেয়ের

দিল্লিজুড়ে হাজার হাজার বিক্ষোভকারী আটক

দিল্লিজুড়ে হাজার হাজার বিক্ষোভকারী আটক

ব্রিটেনে মিথ্যা সমকামী পরিচয়ে আশ্রয় আবেদনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

ব্রিটেনে মিথ্যা সমকামী পরিচয়ে আশ্রয় আবেদনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

ডেঙ্গুতে মৃত্যু ৩০০ ছুঁইছুঁই

ডেঙ্গুতে মৃত্যু ৩০০ ছুঁইছুঁই

অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান

অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান

অবৈধ রাস্তার ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল

অবৈধ রাস্তার ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল

লিভারপুলে লেবার ফ্রেন্ডস অব বাংলাদেশের বার্ষিক গেট টুগেদার, লেবার নেতাদের মিলনমেলা

লিভারপুলে লেবার ফ্রেন্ডস অব বাংলাদেশের বার্ষিক গেট টুগেদার, লেবার নেতাদের মিলনমেলা

ন্যাশনাল হেরিটেজ প্রকল্প: বিলেতে বাংলা সংবাদপত্রের শতবর্ষের ইতিহাস সংরক্ষণে ইস্টহ্যান্ডসের উদ্যোগ

ন্যাশনাল হেরিটেজ প্রকল্প: বিলেতে বাংলা সংবাদপত্রের শতবর্ষের ইতিহাস সংরক্ষণে ইস্টহ্যান্ডসের উদ্যোগ

রবীন্দ্রনাথের ছবিতে কালি মাখতে গিয়ে রাষ্ট্র সংলাপ ফোরামের আয়াসসহ আটক ৪

রবীন্দ্রনাথের ছবিতে কালি মাখতে গিয়ে রাষ্ট্র সংলাপ ফোরামের আয়াসসহ আটক ৪

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top