|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. কমিউনিটি
  3. ‘ওয়ান এলেভেন’র অপশক্তির বিরুদ্ধে তালাত আজিজ ছিলেন বজ্রকণ্ঠ —৫ম মৃত্যুবার্ষিকীর আলোচনা সভায় বক্তারা

‘ওয়ান এলেভেন’র অপশক্তির বিরুদ্ধে তালাত আজিজ ছিলেন বজ্রকণ্ঠ —৫ম মৃত্যুবার্ষিকীর আলোচনা সভায় বক্তারা


প্রকাশিত হয়েছে : ১২ অক্টোবর ২০১৭

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সিলেট জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক মরহুম তালাত আজিজের ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে মরহুম তালাত আজিজ স্মৃতি সংসদ ইউকে’র উদ্যোগে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ৯ অক্টোবর সোমবার যুক্তরাজ্য বিএনপির অফিসে সংগঠনের সভাপতি যুক্তরাজ্য বিএনপি নেতা আমিনুর রহমান আকরামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক লন্ডন মহানগর বিএনপি নেতা খালেদ চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি এমএ মালিক। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়ছর এম আহমদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় সহ আন্তর্জাতিক সম্পাদক আনোয়ার হোসেন খোকন, যুক্তরাজ্য বিএনপির সিনিয়র সহ সভাপতি আবদুল হামিদ চৌধুরী, সিলেট জেলা বিএনপির সহ সভাপতি শেখ মোঃ মখন মিয়া চেয়ারম্যান, কাউন্সিলার ফারুক চৌধুরী, যুক্তরাজ্য বিএনপির যুগ্ম সম্পাদক শহিদুল ইসলাম মামুন, এমদাদ হোসেন টিপু, লন্ডন মহানগর বিএনপির সভাপতি মোঃ তাজুল ইসলাম, সাধারণ সস্পাদক ও মরহুমের ছোট ভাই আবেদ রাজা, যুক্তরাজ্য বিএনপির সিনিয়র সদস্য সাদিক মিয়া, মিসবাহজ্জামান সুহেল, ইস্ট লন্ডন বিএনপির সভাপতি ফখরুল ইসলাম বাদল, সাবেক ছাত্রনেতা তোফায়েল বাছিত তপু, আশরাফুল ইসলাম হীরা, লন্ডন মহানগর বিএনপির সিনিয়র সহ সভাপতি মোঃ আবদুল কুদ্দুছ, আব্দুর রব, এডভোকেট নুর ইদ্দিন আহমদ, তারেক আহমদ চৌধুরী, আবু নোমান, তোফায়েল আহমদ মৃধা, বিপ্লব আহমদ, যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবুল হোসেন, যুক্তরাজ্য জাসাসের সভাপতি এমাদুর রহমান এমাদ ও যুক্তরাজ্য যুবদল নেতা আফজাল হোসেন।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বিএনপির যুব বিষয়ক সম্পাদক হেভেন খান, সহ দপ্তর সস্পাদক সেলিম আহমদ, ছাত্র বিষয়ক সস্পাদক আবু নাছের শেখ, সরফরাজ সরফু, কামাল চৌধুরী, মস্তাক আহমদ, তৈবুর রহমান হুমায়ুন, আলী আকবর খোকন, লন্ডন মহানগর বিএনপির সহ সভাপতি সাহেদ উদ্দিন চৌধুরী, শরীফ উদ্দিন ভুঁইয়া বাবু, তপু শেখ, আব্দুল গাফফার, যুগ্ম সাধারণ সম্পাদক ফয়সল আহমেদ, জহিরুল ইসলাম জামান, আজিম উদ্দিন আজির, মোঃ জিয়াউর রহমান, দফতর সম্পাদক নজরুল ইসলাম মাসুক, প্রচার সম্পাদক ময়নুল ইসলাম, ধর্ম বিষয়ক সম্পাদক সিদ্দিকুর রহমান অলি ওয়াদুদ, আরিফুল হক, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক দেওয়ান মইনুল হক উজ্জ্বল, আশিক বখশ, শাকিল আহমদ, লায়েক আহমেদ, মোমিন মিয়া, আতাউর রহমান, মোঃ এনাম উদ্দিন, লুৎফুর রহমান, যুক্তরাজ্য যুবদলের সাবেক সভাপতি রহিম উদ্দিন, হাসান জাহেদ, সুয়েদুল হাসান, বাবুল গনি, শাকিল আহমদ, মনোয়ার আহমদ, মোশারফ আহমদ, যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের সভাপতি নাছির আহমদ শাহিন, সিনিয়র সহ সভাপতি মিসবাহ বিএস চৌধুরী, সহ সভাপতি শরিফুল ইসলাম, ডালিয়া লাকুরিয়া, জাহাঙ্গীর আলম শিমুম, নুরুল আমিন আকমল, জিয়াউল ইসলাম জিয়া, ফিরোজ আলম, শেখ সাদেক, আব্দুস সামাদ রাজ, সেলিম চৌধুরী, রেজাউল করিম, এস এম আতিকুর রহমান, কামরুল ইসরাম, মোঃ ফরিদ উল্লাহ মুন্সী, রুকন আহমদ, আবদুর রউফ কাব্য, মোতালিব হুসেন লিটন, একেএম নেছার ইদ্দিন, বদরুল ইসলাম, রেজাউর রহমান চৌধুরী রাজু, যুক্তরাজ্য জাসাস’র সিনিয়র সহ সভাপতি তরিকুর রশীদ চৌধুরী শওকত, এমাদুর রহমান চৌধুরী রাহান, ফজল আহমদ, ফখরুল ইসলাম, নোমান আহমদ, আলী আহমদসহ বিপুল সংখ্যক নেতাকর্মী।

সভায় যুক্তরাজ্য সভাপতি এম এ মালিক বলেন, মরহুম তালাত আজিজ ছিলেন জাতিয়তাবাদী দল বিএনপির একজন নিবেদিতপ্রাণ কর্মী। ৯০’র স্বৈরাচার বিরোধী আন্দোলনে তিনি অগ্রণী ভূমিকা পালন করেন। যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়ছর এম আহমদ বলেন, মরহুম তালাত আজিজ ছিলেন একজন দক্ষ সংগঠক। ওয়ান এলেভেনের অপশক্তির বিরুদ্ধে তাঁর বজ্র কণ্ঠস্বর প্রবাসে স্মরণীয় হয়ে থাকবে। এছাড়া সভায় মরহুমের কর্মময় জীবনের নানা দিক তুলে ধরে বক্তারা আলোচনা করেন। শেষে মরহুমের রুহের শান্তি কামনা করে মাওলানা শামীম আহমদের পরিচালনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। সংবাদ বিজ্ঞপ্তি

কমিউনিটি এর আরও খবর
সাবেক বিএনপি নেতা মাহিদুর রহমানকে মন্ত্রী করার দাবি  যুক্তরাজ্যে বসবাসরত জাতীয়তাবাদী কুলাউড়াবাসীর

সাবেক বিএনপি নেতা মাহিদুর রহমানকে মন্ত্রী করার দাবি যুক্তরাজ্যে বসবাসরত জাতীয়তাবাদী কুলাউড়াবাসীর

টাওয়ার হ্যামলেটসের নতুন কমিউনিটি গ্র্যান্টস কর্মসূচি গঠনে মতামত আহ্বান

টাওয়ার হ্যামলেটসের নতুন কমিউনিটি গ্র্যান্টস কর্মসূচি গঠনে মতামত আহ্বান

টাওয়ার হ্যামলেটসে চালু হলো ‘ইয়াং হেলথ হাব‘: শিশু ও তরুণদের জন্য সমন্বিত স্বাস্থ্য সহায়তার নতুন উদ্যোগ

টাওয়ার হ্যামলেটসে চালু হলো ‘ইয়াং হেলথ হাব‘: শিশু ও তরুণদের জন্য সমন্বিত স্বাস্থ্য সহায়তার নতুন উদ্যোগ

৩’শর অধিক বাসিন্দাকে সহায়তা: সফল প্রথম বছর উদযাপন করলো ‘কানেক্ট টু ওয়ার্ক’

৩’শর অধিক বাসিন্দাকে সহায়তা: সফল প্রথম বছর উদযাপন করলো ‘কানেক্ট টু ওয়ার্ক’

প্রতিষ্ঠার ৫০ বছর পূর্ণ করছে ব্রিকলেইন জামে মসজিদ : সেপ্টেম্বরে দু’দিনব্যাপী আয়োজন

প্রতিষ্ঠার ৫০ বছর পূর্ণ করছে ব্রিকলেইন জামে মসজিদ : সেপ্টেম্বরে দু’দিনব্যাপী আয়োজন

ফুড ফর হেলথ অ্যাওয়ার্ডস: স্বাস্থ্যকর খাবার পরিবেশনে এগিয়ে থাকা ব্যবসাগুলোকে সম্মাননা

ফুড ফর হেলথ অ্যাওয়ার্ডস: স্বাস্থ্যকর খাবার পরিবেশনে এগিয়ে থাকা ব্যবসাগুলোকে সম্মাননা

নারীদের মিলনমেলায় মুখর নারী সেন্টার: সামার ফেস্ট ২০২৬-এ সুস্থতা ও সংস্কৃতির উদযাপন

নারীদের মিলনমেলায় মুখর নারী সেন্টার: সামার ফেস্ট ২০২৬-এ সুস্থতা ও সংস্কৃতির উদযাপন

বাংলাদেশে আকস্মিক বন্যায় ১২ লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত : মুসলিম এইডের বিশেষ ‘ফ্লাড আপিল’

বাংলাদেশে আকস্মিক বন্যায় ১২ লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত : মুসলিম এইডের বিশেষ ‘ফ্লাড আপিল’

ইস্ট লন্ডন মসজিদের জুমার খুতবা : অর্থ ফিরে পাওয়া যায়, সময় কখনো ফিরে আসেনা

ইস্ট লন্ডন মসজিদের জুমার খুতবা : অর্থ ফিরে পাওয়া যায়, সময় কখনো ফিরে আসেনা

আইডিয়া স্টোর লার্নিং লার্নার অ্যাওয়ার্ডসে অনুপ্রেরণার জয়

আইডিয়া স্টোর লার্নিং লার্নার অ্যাওয়ার্ডসে অনুপ্রেরণার জয়

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: [email protected] (News)
Email: [email protected] (Advertisement)
Email: [email protected] (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top