|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ
  3. ফেব্রুয়ারিতে রেমিট্যান্স এলো ২৫২ কোটি ডলার

ফেব্রুয়ারিতে রেমিট্যান্স এলো ২৫২ কোটি ডলার

প্রকাশিত হয়েছে : ০৩ মার্চ ২০২৫

দেশ ডেস্ক:: দেশে চলতি বছরের দ্বিতীয় মাস ফেব্রুয়ারিতে প্রায় ২৫২ কোটি ডলারের রেমিট্যান্স এসেছে। গত বছরের (২০২৪) একই মাসের তুলনায় যা ৫০ কোটি ডলার বা ২৫ শতাংশ বেশি। গত বছরের ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স এসেছিল ২০২ কোটি ডলার। আর চলতি ২০২৪-২৫ অর্থবছরের ফেব্রুয়ারি পর্যন্ত প্রথম ৮ মাসে রেমিট্যান্স এসেছে ১ হাজার ৮৪৯ কোটি ডলার।

গত অর্থবছরের একই সময়ের তুলনায় যা ৩৫৫ কোটি ডলার বা ২৩ দশমিক ৮ শতাংশ বেশি। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য তুলে ধরা হয়েছে।

এতে দেখা গেছে, চলতি বছরের প্রথম মাস জানুয়ারিতে প্রায় ২১৯ কোটি ডলারের রেমিট্যান্স এসেছে। অর্থাৎ জানুয়ারি মাসের চেয়ে ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স বেড়েছে ৩৩ কোটি ডলার। রেমিট্যান্সের পাশাপাশি রফতানিতেও ভালো প্রবৃদ্ধির কারণে বৈদেশিক মুদ্রাবাজার এবং রিজার্ভ পরিস্থিতির উন্নতি হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, অন্তর্বর্তী সরকার গঠনের পর বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে কোনও ডলার বিক্রি করছে না কেন্দ্রীয় ব্যাংক। এতে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ২১ বিলিয়ন ডলারের আশপাশেই রয়েছে।

সংশ্লিষ্টরা জানান, গত আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর বৈদেশিক মুদ্রার প্রবাহ বাড়ছে। এর প্রধান কারণ হুন্ডি কমে যাওয়া। ফলে ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স বাড়ছে। বাণিজ্যের আড়ালে কিংবা দুর্নীতির মাধ্যমে অর্জিত অর্থ হুন্ডি করে যারা দেশের বাইরে পাঠাতো, তাদের বেশিরভাগই এখন চাপে আছে। অর্থপাচার ঠেকাতে কঠোর অবস্থান নিয়েছে সরকার।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ডিসেম্বরে রেমিট্যান্স এসেছিল ২৬৪ কোটি ডলার। একক মাস হিসেবে যা ছিল সর্বোচ্চ। এর আগে একক মাসে সর্বোচ্চ ২৬০ কোটি ডলার রেমিট্যান্স এসেছিল ২০২০ সালের জুলাইতে।

প্রচ্ছদ এর আরও খবর
সাংবাদিক বকশী ইকবাল আহমদকে ক্রয়ডন কাউন্সিলের সিভিক মেয়রের সংবর্ধনা

সাংবাদিক বকশী ইকবাল আহমদকে ক্রয়ডন কাউন্সিলের সিভিক মেয়রের সংবর্ধনা

ওসমান হাদি হত্যার চাঞ্চল্যকর তথ্য

ওসমান হাদি হত্যার চাঞ্চল্যকর তথ্য

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

দুই পররাষ্ট্র প্রতিমন্ত্রীর কার্যবণ্টন, কে কোন দা‌য়িত্ব পেলেন

দুই পররাষ্ট্র প্রতিমন্ত্রীর কার্যবণ্টন, কে কোন দা‌য়িত্ব পেলেন

মৌলভীবাজারে ৩ কোটি টাকা মূল্যের ভারতীয় কসমেটিকস ও শাড়ি জব্দ

মৌলভীবাজারে ৩ কোটি টাকা মূল্যের ভারতীয় কসমেটিকস ও শাড়ি জব্দ

সিলেটে চিরুনি অভিযান, ৫ ঘণ্টায় পুলিশের জালে ৬০

সিলেটে চিরুনি অভিযান, ৫ ঘণ্টায় পুলিশের জালে ৬০

মামলা পরিচালনা করতে গিয়ে কোটি টাকাসহ প্রবাসীর স্ত্রীকে নিয়ে পালালেন আইনজীবী

মামলা পরিচালনা করতে গিয়ে কোটি টাকাসহ প্রবাসীর স্ত্রীকে নিয়ে পালালেন আইনজীবী

গুম-খুনের শিকার ব্যক্তিদের জন্য হচ্ছে নতুন অধিদপ্তর

গুম-খুনের শিকার ব্যক্তিদের জন্য হচ্ছে নতুন অধিদপ্তর

তরুণ নারীদের নেতৃত্বে আনতে রাজনৈতিক দলগুলোর নীতি বদলের আহ্বান ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী এমপির

তরুণ নারীদের নেতৃত্বে আনতে রাজনৈতিক দলগুলোর নীতি বদলের আহ্বান ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী এমপির

বাড়ির ছাদে ইয়াবা সেবনে বাধা দেওয়ায় স্কুলশিক্ষকসহ চারজনকে হত্যা

বাড়ির ছাদে ইয়াবা সেবনে বাধা দেওয়ায় স্কুলশিক্ষকসহ চারজনকে হত্যা

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: [email protected] (News)
Email: [email protected] (Advertisement)
Email: [email protected] (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top