|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ
  3. সচিবালয়ে বিক্ষোভ–সংঘর্ষের ঘটনায় গাড়ি ভাঙচুর ও হত্যাচেষ্টার মামলা, আসামি ১২০০

সচিবালয়ে বিক্ষোভ–সংঘর্ষের ঘটনায় গাড়ি ভাঙচুর ও হত্যাচেষ্টার মামলা, আসামি ১২০০

প্রকাশিত হয়েছে : ২৩ জুলাই ২০২৫

দেশ ডেস্ক:: রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনার জেরে সচিবালয়ে বিক্ষোভ ও সংঘর্ষের ঘটনায় গাড়ি ভাঙচুর ও হত্যাচেষ্টার মামলা হয়েছে। সচিবালয়ে দায়িত্বরত পুলিশের এক উপপরিদর্শক (এসআই) বাদী হয়ে আজ বুধবার শাহবাগ থানায় মামলাটি করেন। এতে অজ্ঞাতনামা ১ হাজার ২০০ জনকে আসামি করা হয়েছে।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালিদ মনসুর মামলার তথ্যটি নিশ্চিত করেছেন।

গত সোমবার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। এ ঘটনায় এখন পর্যন্ত ৩১ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

বিমান দুর্ঘটনায় মৃতের প্রকৃত সংখ্যা প্রকাশসহ ছয় দফা দাবি এবং এইচএসসি-সমমানের পরীক্ষা দেরিতে স্থগিত করার ঘোষণার পরিপ্রেক্ষিতে শিক্ষা উপদেষ্টার পদত্যাগের দাবি জানিয়ে গতকাল মঙ্গলবার সচিবালয়ের সামনে বিক্ষোভ করে রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শত শত শিক্ষার্থী।

বিক্ষোভের একপর্যায়ে তারা সচিবালয়ের প্রধান ফটক ভেঙে ভেতরে ঢুকে ভাঙচুর করে। তাদের ছত্রভঙ্গ করতে সাউন্ড গ্রেনেড ছোড়া হয়। ব্যাপক লাঠিপেটাও হয়। এতে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়।

হামলার পরদিন মামলা হয়েছে জানিয়ে শাহবাগ থানার ওসি মোহাম্মদ খালিদ মনসুর বলেন, সচিবালয়ে হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা হয়েছে। গাড়ি ভাঙচুর ও হত্যাচেষ্টার অভিযোগে এই মামলা করা হয়। মামলায় অজ্ঞাতনামা ১ হাজার ২০০ জনকে আসামি করা হয়।

এ মামলায় এখন পর্যন্ত কাউকে আটক বা গ্রেপ্তার করা হয়নি বলে জানান এই কর্মকর্তা।

প্রচ্ছদ এর আরও খবর
আগামীকাল রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হতে আইনি বাধা নেই: অ্যাটর্নি জেনারেল

আগামীকাল রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হতে আইনি বাধা নেই: অ্যাটর্নি জেনারেল

কলকাতায় আবাসিক হোটেলে আগুনে ৯ মৃত্যু, ৮ জনই বাংলাদেশি

কলকাতায় আবাসিক হোটেলে আগুনে ৯ মৃত্যু, ৮ জনই বাংলাদেশি

পাতে আস্ত খাসি নিয়েই অন্য কনেকে বিয়ে করলেন সেই প্রবাসী

পাতে আস্ত খাসি নিয়েই অন্য কনেকে বিয়ে করলেন সেই প্রবাসী

হান্নান মাসুদের এমপি পদ বাতিল চেয়ে হাইকোর্টের রিট

হান্নান মাসুদের এমপি পদ বাতিল চেয়ে হাইকোর্টের রিট

আটকের ২১ ঘণ্টা পর মুচলেকায় ছাড়া পেলেন হবিগঞ্জের বৈষম্যবিরোধী নেতা মাহদীসহ তিনজন

আটকের ২১ ঘণ্টা পর মুচলেকায় ছাড়া পেলেন হবিগঞ্জের বৈষম্যবিরোধী নেতা মাহদীসহ তিনজন

গুরুত্বপূর্ণ দায়িত্বে সিলেট বিএনপি’র সিনিয়র নেতারা

গুরুত্বপূর্ণ দায়িত্বে সিলেট বিএনপি’র সিনিয়র নেতারা

মেনিনজাইটিস থেকে সুরক্ষায় এখনই নিন বিনামূল্যের মেনবি ভ্যাকসিন

মেনিনজাইটিস থেকে সুরক্ষায় এখনই নিন বিনামূল্যের মেনবি ভ্যাকসিন

ঢাকা-দিল্লি কূটনৈতিক সম্পর্কে নতুন টানাপোড়েন

ঢাকা-দিল্লি কূটনৈতিক সম্পর্কে নতুন টানাপোড়েন

সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনির স্বামী মারা গেছেন

সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনির স্বামী মারা গেছেন

জামায়াতের চোখে ৬ মাসে সরকারের ৮ ব্যর্থতা

জামায়াতের চোখে ৬ মাসে সরকারের ৮ ব্যর্থতা

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: [email protected] (News)
Email: [email protected] (Advertisement)
Email: [email protected] (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top