|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. ইউকে
  3. ঘুষি মেরে বিমানের মনিটর ভাঙলেন লন্ডন থেকে সিলেট ফেরা যাত্রী

ঘুষি মেরে বিমানের মনিটর ভাঙলেন লন্ডন থেকে সিলেট ফেরা যাত্রী

প্রকাশিত হয়েছে : ১০ অক্টোবর ২০২৫

সিলেট প্রতিনিধি:: বাংলাদেশ বিমানের যাত্রীদের আসনের সঙ্গে থাকা মনিটর ঘুষি মেরে ভেঙে ফেলেছেন যুক্তরাজ্য থেকে সিলেটে আসা এক যাত্রী। আজ বৃহস্পতিবার সকাল ৯টা ৩৮ মিনিটে যুক্তরাজ্য থেকে সিলেটে আসা বাংলাদেশ বিমানের (বিজি-২০২) উড়োজাহাজে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত যাত্রীর নাম মো. শওকত আলী। তিনি যুক্তরাজ্যের স্থায়ী বাসিন্দা। বাড়ি মৌলভীবাজার জেলায়। সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর তাঁকে আটক করে বিমান বাংলাদেশের কার্যালয়ে রাখা হয়েছে। তিনি মনিটর ভাঙার বিষয়টি স্বীকার করে ক্ষতিপূরণ দিতে রাজি হয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

বিমান বাংলাদেশ ও ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর সূত্রে জানা গেছে, বাংলাদেশ বিমানের বিজি-২০২ উড়োজাহাজটি যুক্তরাজ্য থেকে সিলেট হয়ে ঢাকায় যাওয়ার কথা। ওই উড়োজাহাজের যাত্রী ছিলেন শওকত আলী। আজ সকাল ৯টা ৩৮ মিনিটে উড়োজাহাজটি সিলেট বিমানবন্দরে অবতরণ করলে তাঁর বিরুদ্ধে আসনের সামনে থাকা মনিটর ঘুষি মেরে ভেঙে ফেলার অভিযোগ করেন ক্রুরা। তাঁরা বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানালে ওই যাত্রীকে বিমানবন্দরে বিমান বাংলাদেশের কার্যালয়ে আটকে রাখা হয়। এ সময় ওই যাত্রী মনিটর ভাঙার বিষয়টি স্বীকার করে ক্ষতিপূরণ দিতে রাজি হন। বাংলাদেশ বিমান কর্তৃপক্ষ মনিটরটির দাম ৯ হাজার ২৯ ডলার বলে জানিয়েছে, যা বাংলাদেশি টাকায় ১১ লাখ টাকার বেশি।

ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক মো. হাফিজ আহমেদ বলেন, বিমান বাংলাদেশ কর্তৃপক্ষ ওই ব্যক্তিকে আটকে রেখেছে। তাঁর কাছ থেকে ক্ষতিপূরণ আদায় করার কথা। ক্ষতিপূরণ না দিলে আইনি ব্যবস্থা নেওয়ার কথা আছে।

ইউকে এর আরও খবর
টাওয়ার হ্যামলেটস কমিউনিটি ইকুইপমেন্ট সার্ভিসের নতুন প্রোভাইডার

টাওয়ার হ্যামলেটস কমিউনিটি ইকুইপমেন্ট সার্ভিসের নতুন প্রোভাইডার

২৪ আগস্ট থেকে ভিক্টোরিয়া পার্কে ফিরছে চার দিনব্যাপী কমিউনিটি উৎসব “ইন দ্য নেইবারহুড”

২৪ আগস্ট থেকে ভিক্টোরিয়া পার্কে ফিরছে চার দিনব্যাপী কমিউনিটি উৎসব “ইন দ্য নেইবারহুড”

পোর্টসমাউথে কমিউনিটি নেতৃবৃন্দের সঙ্গে সাংবাদিক নেতা এম জি কিবরিয়ার মতবিনিময়

পোর্টসমাউথে কমিউনিটি নেতৃবৃন্দের সঙ্গে সাংবাদিক নেতা এম জি কিবরিয়ার মতবিনিময়

লন্ডনে বাংলাদেশ খেলাফত মজলিসের মতবিনিময় সভা অনুষ্ঠিত

লন্ডনে বাংলাদেশ খেলাফত মজলিসের মতবিনিময় সভা অনুষ্ঠিত

হৃদয়ে শ্রীমঙ্গল-এর নতুন কমিটি : কায়েস আজিজ সভাপতি, আব্দুল্লাহ আল-মামুন সেক্রেটারি, হাজিম উদ্দীন ট্রেজারার নির্বাচিত

হৃদয়ে শ্রীমঙ্গল-এর নতুন কমিটি : কায়েস আজিজ সভাপতি, আব্দুল্লাহ আল-মামুন সেক্রেটারি, হাজিম উদ্দীন ট্রেজারার নির্বাচিত

মেনিনজাইটিস থেকে সুরক্ষায় এখনই নিন বিনামূল্যের মেনবি ভ্যাকসিন

মেনিনজাইটিস থেকে সুরক্ষায় এখনই নিন বিনামূল্যের মেনবি ভ্যাকসিন

পূর্ব লন্ডনে দুর্বৃত্তদের গুলিতে বাংলাদেশি নিহত

পূর্ব লন্ডনে দুর্বৃত্তদের গুলিতে বাংলাদেশি নিহত

‘ওয়াটার সেফটি’ সচেতনতায় জোর দিচ্ছে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল

‘ওয়াটার সেফটি’ সচেতনতায় জোর দিচ্ছে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল

সামার অব ফান ২০২৬-এর শেষ দুই সপ্তাহে টাওয়ার হ্যামলেটসজুড়ে থাকছে অসংখ্য ফ্রি আয়োজন

সামার অব ফান ২০২৬-এর শেষ দুই সপ্তাহে টাওয়ার হ্যামলেটসজুড়ে থাকছে অসংখ্য ফ্রি আয়োজন

রেডব্রিজ কমিউনিটি ট্রাস্টের জরুরি নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

রেডব্রিজ কমিউনিটি ট্রাস্টের জরুরি নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: [email protected] (News)
Email: [email protected] (Advertisement)
Email: [email protected] (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top