|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ
  3. যুদ্ধবিরতির মধ্যে গাজায় আবারও ইসরায়েলের হামলায় নিহত ২০ ফিলিস্তিনি

যুদ্ধবিরতির মধ্যে গাজায় আবারও ইসরায়েলের হামলায় নিহত ২০ ফিলিস্তিনি


প্রকাশিত হয়েছে : ২৯ অক্টোবর ২০২৫

দেশ ডেস্ক:: ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় আবারও বিমান হামলা চালিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। মঙ্গলবার (২৮ অক্টোবর) ভোররাতে চালানো এই হামলায় অন্তত ২০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। খবর আল জাজিরা’র।

দক্ষিণ রাফাহ সীমান্ত এলাকায় ইসরায়েলি সেনাদের ওপর হামলায় একজন সেনা আহত হওয়ার পরপরই গাজায় ব্যাপক পাল্টা হামলার নির্দেশ দেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। এর মাধ্যমে কার্যত যুদ্ধবিরতির শর্ত ভঙ্গ করেছে ইসরায়েল, বলে অভিযোগ করেছে ফিলিস্তিনপন্থী সংগঠনগুলো।

ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলেছে হামাসের সশস্ত্র শাখা কাসাম ব্রিগেডস। এক বিবৃতিতে তারা জানায়, “ইসরায়েলি বাহিনীর এই আগ্রাসন শান্তিচুক্তির স্পষ্ট লঙ্ঘন এবং এটি এক ধরনের বিপজ্জনক উস্কানি।”

হামাস আরও জানায়, নিখোঁজ এক ইসরায়েলি জিম্মির মরদেহ হস্তান্তর প্রক্রিয়া তারা আপাতত স্থগিত রাখছে। সংগঠনটি সতর্ক করে বলেছে, “ইসরায়েল বড় ধরনের উস্কানি দিলে গাজার ভেতরে মৃতদেহ উদ্ধারের কার্যক্রম বাধাগ্রস্ত হবে এবং বাকি ১৩ জন জিম্মির মরদেহ উদ্ধারও বিলম্বিত হতে পারে।”

গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, মঙ্গলবার সকালে উত্তর গাজার সাবরা পাড়ায় একটি আবাসিক ভবনে ইসরায়েলি বিমান হামলায় চারজন নিহত হন। দক্ষিণের খান ইউনিস এলাকায় আরও পাঁচজন প্রাণ হারান। এছাড়া রাফাহ, দেইর আল-বালাহ ও গাজা শহরের বিভিন্ন স্থানে বিস্ফোরণ ও গোলাবর্ষণের খবর পাওয়া গেছে।

হামলাগুলোতে অন্তত ৫০ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন স্থানীয় চিকিৎসা কর্মকর্তারা। গাজা শহরের আল-শিফা হাসপাতালের পাশেও ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, গাজার আকাশে একাধিক যুদ্ধবিমান ও ড্রোন উড়তে দেখা গেছে, যা সাধারণ মানুষের মধ্যে ভয় ও আতঙ্ক ছড়িয়েছে।

অন্যদিকে, হামাস দাবি করেছে, রাফাহ সীমান্তে সংঘটিত ঘটনার সঙ্গে তাদের কোনো সম্পৃক্ততা নেই। তারা বলছে, “আমরা এখনো যুদ্ধবিরতির সব শর্ত মেনে চলছি।”

এদিকে, যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জে. ডি. ভ্যান্স এক প্রতিক্রিয়ায় বলেন, “যুদ্ধবিরতি এখনো কার্যকর রয়েছে, তবে এর মানে এই নয় যে কোথাও ছোটখাটো সংঘর্ষ হবে না। গাজায় হামাস বা অন্য কেউ একজন ইসরায়েলি সৈন্যের ওপর হামলা চালিয়েছে, এটি সত্য; ইসরায়েল নিশ্চয়ই জবাব দেবে। কিন্তু আমরা বিশ্বাস করি, সামগ্রিকভাবে শান্তি টিকে থাকবে।”

ফিলিস্তিনি অধিবাসীরা বলছেন, যুদ্ধবিরতির পরও ইসরায়েলের এই হামলা আমাদের নিরাপত্তা ও মানবিক পরিস্থিতিকে আরও বিপর্যস্ত করে তুলছে।

গাজায় নতুন করে সহিংসতা শুরু হওয়ায় আবারও মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে।

প্রচ্ছদ এর আরও খবর
থানা হাজতে আ’লীগ নেতাদের ভিডিও ছড়িয়ে পড়ার পর ওসিসহ ৩ পুলিশ কর্মকর্তা বদলি

থানা হাজতে আ’লীগ নেতাদের ভিডিও ছড়িয়ে পড়ার পর ওসিসহ ৩ পুলিশ কর্মকর্তা বদলি

পূর্ব লন্ডনে দুর্বৃত্তদের গুলিতে বাংলাদেশি নিহত

পূর্ব লন্ডনে দুর্বৃত্তদের গুলিতে বাংলাদেশি নিহত

সৎ ও দক্ষ অফিসারদের আরও বেশি কাজের সুযোগ করে দিতে চাই : প্রধানমন্ত্রী

সৎ ও দক্ষ অফিসারদের আরও বেশি কাজের সুযোগ করে দিতে চাই : প্রধানমন্ত্রী

রাষ্ট্রপতি নির্বাচন : মনোনয়নপত্র প্রত্যাহার করেননি কেউ, ভোট ২০ আগস্ট

রাষ্ট্রপতি নির্বাচন : মনোনয়নপত্র প্রত্যাহার করেননি কেউ, ভোট ২০ আগস্ট

রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত চেয়ে রিট খারিজ

রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত চেয়ে রিট খারিজ

বিলুপ্ত হচ্ছে র‌্যাব, গঠিত হচ্ছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন

বিলুপ্ত হচ্ছে র‌্যাব, গঠিত হচ্ছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন

রাতের আঁধারে রাস্তায় ফেলে যাওয়া সেই প্রবাসীর মৃত্যু

রাতের আঁধারে রাস্তায় ফেলে যাওয়া সেই প্রবাসীর মৃত্যু

উপসচিব পদে ২৭৭ কর্মকর্তার পদোন্নতি

উপসচিব পদে ২৭৭ কর্মকর্তার পদোন্নতি

আদালতের অনুমতি ছাড়া দেশত্যাগ করতে পারবেন না বিচারপতি খায়রুল হক

আদালতের অনুমতি ছাড়া দেশত্যাগ করতে পারবেন না বিচারপতি খায়রুল হক

‘ওয়াটার সেফটি’ সচেতনতায় জোর দিচ্ছে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল

‘ওয়াটার সেফটি’ সচেতনতায় জোর দিচ্ছে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: [email protected] (News)
Email: [email protected] (Advertisement)
Email: [email protected] (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top