|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. ইউকে
  3. লন্ডনে জামায়াত আমীর ডা. শফিক: আগে গণভোট, না হলে কোন মূল্য নেই

লন্ডনে জামায়াত আমীর ডা. শফিক: আগে গণভোট, না হলে কোন মূল্য নেই


প্রকাশিত হয়েছে : ০৩ নভেম্বর ২০২৫

জাতীয় নির্বাচনের আগে গণভোট না হলে এর কোনো মূল্য নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। তিনি বলেন, জামায়াত কাউকে মিথ্যা আশ্বাস দিচ্ছে না, জামায়াত যা করতে পারবে তাই বলছে। আমরা জনগণের নৈতিক আশা-আকাঙ্খার বাইরে কোনো কিছু কল্পনাও করি না।

দুর্নীতি দেশে ভয়ানক সমস্যা উল্লেখ করে ডা. শফিকুর রহমান বলেন, জামায়াত ক্ষমতায় গেলে দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হবে এবং সেটি কাজে প্রমাণ করেদেওয়া হবে। প্রবাসীদের অধিকার প্রসঙ্গে তিনি বলেন, প্রবাসীরা দেশের অর্থনীতির বড় চালিকা শক্তি। প্রবাসীদের অধিকারের প্রশ্নে কোনো আপোষ করা হবে না। প্রবাসীরা যাতে তাদের ভোটার অধিকার পান, এ বিষয়ে আমরা সব সময় সোচ্চার। পরিবর্তিত পরিস্থিতিতে আল্লাহ পরিবেশ অনুকূলে নিয়ে আসায় আমরা প্রবাসীদের প্রত্যেকটি অধিকার নিয়ে সংশ্লিষ্ট সকল পর্যায়ে জোরালোভাবে কথা বলেছি।

তিনি বলেন, আমাদের স্পষ্ট কথা হচ্ছে, যাদের প্রেরিত অর্থ দেশের অর্থনীতিকে ভীত ও মজবুত করে, তাদের ভোটের বাইরে রাখার কোনো সুযোগ নেই।
ডা. শফিকুর রহমান শুক্রবার (৩১ আগস্ট) সকাল ১১টায় পূর্ব লন্ডনের হোয়াটচ্যাপেল রোডস্থ হায়াত প্যালেস হোটেলে এক সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে এসব কথাবলেন।

জামায়াত আমীর গুম খুনের অভিযোগে অভিযুক্ত ২৫ সেনা কর্মকর্তার বিচার প্রসঙ্গে বলেন, আমরা যে কোনো অপরাধের বিরুদ্ধে। মানুষের অধিকার যারা নষ্ট করেছেন, কোনো ধরণের অপরাধ ছাড়া যারা মানুষকে নির্যাতন-নিপীড়ন চালিয়েছেন, সেগুলো ভয়ানক মানবাধিকার লঙ্ঘন ছিল। এটা সেনাবাহিনীর লোকেরা নাকি অন্য কেউ করেছে, সেটা কোনো ম্যাটার নয়। যা হয়েছে, সেগুলো আমাদের কাছে অপরাধ, যে করেছে, সে একজন অপরাধী। এই কথাগুলো যত জায়গায় বলার দরকার, আমরা বলেছি।

ডা. শফিকুর রহমান যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশ যাওয়ার পথে লন্ডনে যাত্রাবিরতির সময়ে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে এক চা চক্রে বক্তব্য রাখছিলেন। এ সময় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামি ইউরোপের মুখপাত্র ব্যারিস্টার আবু বকর মোল্লা, জামায়াতে ইসলামির প্রতিনিধি ও সেভ বাংলাদেশ-এর চেয়ারম্যান ব্যারিস্টার নজরুল ইসলাম, সিলেট মহানগর জামায়াতে ইসলামীর সাবেক সেক্রেটারি সিরাজুল ইসলাম শাহীন, ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহীসহ জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ।

সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন লন্ডন বাংলা প্রেসক্লাবের সাবেক প্রেসিডেন্ট সৈয়দ নাহাস পাশা, লন্ডন বাংলা প্রেসক্লাবের প্রেসিডেন্ট মুহাম্মদ জুবায়ের, জেনারেল সেক্রেটারি তাইসির মাহমুদ, সিনিয়র সাংবাদিক আব্দুল মুনিম জাহেদী ক্যারল, সিনিয়র সাংবাদিক আকবর হোসাইনসহ বিভিন্ন প্রিন্ট, ইলেক্ট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

এর আগে সকাল ১০টায় জামায়াত আমীর ডা. শফিকুর রহমান ব্যবসায়ীদের সঙ্গে অনুষ্ঠিত এক মতবিনিময় অনুষ্ঠানে বলেন, ব্যবসায়ীরা যাতে নিরাপদে দেশে ব্যবসা করতে পারেন, জামায়াতে ইসলামী দেশের মানুষকে এ টুকু আশ্বস্ত করছে। রাজনৈতিক দল হিসেবে জামায়াতে ইসলামী দেশে ব্যবসায়ীদের ক্ষতি হবে এমন কোনো কাজ করেনি এবং ভবিষ্যতে জনগণের সেবা করার সুযোগ পেলে ব্যবসায়ীদের ন্যায়সঙ্গত অধিকার খর্ব হয় এমন কাজও করবে না। জামায়াত ইসলামী দেশে বিনিয়োগের এমন পরিবেশ তৈরি করতে চায়, যেখানে কোনো ব্যবসায়ীকে তার কাজের জন্য এক পয়সাও কাউকে অন্যায়ভাবে দিতে হবে না।

ডা. শফিক বলেন, আমরা চাই আমাদের দেশ দুর্নীতি মুক্ত হোক। বিদেশিরা দেশে এসে বিনা ভয় বিনিয়োগ করুক এবং সেই সাথে আমাদের প্রবাসী ব্যবসায়ীরাও তাদের বিনিয়োগ করে সম্মানের সঙ্গে ব্যবসা করুন। ঘুষ, সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত বিনিয়োগের পরিবেশ তৈরির মাধ্যমে আমরা সুন্দর একটি দেশ গড়তে চাই।

বিশিষ্ট ব্যবসায়ী ও সাংবাদিক আব্দুল মুনিম জাহেদী ক্যারলের উপস্থাপনায় ও ব্রিটিশ-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের প্রেসিডেন্ট রফিক হায়দারের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন গোলাম মর্তুজা, ক্যাপ্টেন কিবরিয়া, ব্যারিস্টার আসাদুজ্জামান, ব্যারিস্টার ফখরুল ইসলাম, মুহাম্মদ জুবায়ের, শাহ শেরওয়ান কামালী, আব্দুল কালাম আজাদ, মুসাদ্দিক আহমেদ, টিপু চৌধুরী, ব্যারিস্টার খালেদ সাইফ উদ্দিন, কাজী ফয়জুল ইসলাম পারভেজ, হেলাল উদ্দিন, ব্যারিস্টার আব্দুল হালিম সরকার, ব্যারিস্টার আবু সাদাত মোঃ সুহেল, জাহাঙ্গীর হক, আব্দুল ওদুদ দীপক, মিজু চৌধুরী, মনসুর আহমেদ শাওন, আবুল কালাম, আবুল বাশার, নাজমুল হাসান, কামরুল হুদা আজাদ, মহিন মজুমদার, আতিকুর রহমান, শেখ মাহবুব হোসেন, সালেহ আহমেদ প্রমুখ। সংবাদ বিজ্ঞপ্তি

ইউকে এর আরও খবর
ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যের ৯০ বছর: পূর্ব লন্ডনে স্মরণ করা হলো ঐতিহাসিক ‘ব্যাটল অব ক্যাবল স্ট্রিট’

ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যের ৯০ বছর: পূর্ব লন্ডনে স্মরণ করা হলো ঐতিহাসিক ‘ব্যাটল অব ক্যাবল স্ট্রিট’

লন্ডনে পাঞ্জেরী প্রকাশিত তিন গ্রন্থ ও অনলাইন বুকশপের উদ্বোধন

লন্ডনে পাঞ্জেরী প্রকাশিত তিন গ্রন্থ ও অনলাইন বুকশপের উদ্বোধন

যুক্তরাজ্যে নৌকায় আসা প্রায় সব নারীই ধর্ষণের শিকার: শাবানা মাহমুদ

যুক্তরাজ্যে নৌকায় আসা প্রায় সব নারীই ধর্ষণের শিকার: শাবানা মাহমুদ

আকাশে ফের আতঙ্ক : ফ্লাই দুবাইয়ের পর ২৮ হাজার ফুট নিচে নামল ব্রিটিশ এয়ারওয়েজের বিমান

আকাশে ফের আতঙ্ক : ফ্লাই দুবাইয়ের পর ২৮ হাজার ফুট নিচে নামল ব্রিটিশ এয়ারওয়েজের বিমান

বাংলাদেশের ৯২ শতাংশ পণ্যে শুল্কমুক্ত সুবিধা দে‌বে যুক্তরাজ্য

বাংলাদেশের ৯২ শতাংশ পণ্যে শুল্কমুক্ত সুবিধা দে‌বে যুক্তরাজ্য

লন্ডনে এমপি সরোয়ার আলমগীরকে ফটিকছড়ি কমিউনিটি ইউকের গণসংবর্ধনা

লন্ডনে এমপি সরোয়ার আলমগীরকে ফটিকছড়ি কমিউনিটি ইউকের গণসংবর্ধনা

কাউন্সিলর সাদিকুর রহমান বাবলুকে এভারগ্রীন ক্লাব ইউকের সংবর্ধনা

কাউন্সিলর সাদিকুর রহমান বাবলুকে এভারগ্রীন ক্লাব ইউকের সংবর্ধনা

বিনিয়োগ, বাণিজ্য ও সাংস্কৃতিক সহযোগিতা জোরদারে মালয়েশিয়ার প্রতিনিধিদলকে স্বাগত টাওয়ার হ্যামলেটসে

বিনিয়োগ, বাণিজ্য ও সাংস্কৃতিক সহযোগিতা জোরদারে মালয়েশিয়ার প্রতিনিধিদলকে স্বাগত টাওয়ার হ্যামলেটসে

সেপ্টেম্বরে এলো ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয়

সেপ্টেম্বরে এলো ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয়

সকালে বিমানের চার কর্মকর্তাকে বদলি, বিকেলে স্থগিত

সকালে বিমানের চার কর্মকর্তাকে বদলি, বিকেলে স্থগিত

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top