|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. ইউকে
  3. বার্মিংহামে ‘জাতিসংঘে বাংলা’ স্মারক গ্রন্থের প্রকাশনা উৎসব

বার্মিংহামে ‘জাতিসংঘে বাংলা’ স্মারক গ্রন্থের প্রকাশনা উৎসব

প্রকাশিত হয়েছে : ০৩ নভেম্বর ২০২৫

বিশিষ্ট সাংবাদিক, লেখক ও গবেষক মুহাম্মদ ফয়জুর রহমান সম্পাদিত ‘জাতিসংঘে বাংলা’ স্মারক গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়েছে। সম্প্রতি অর্গানাইজেশন ফর দ্য রিকগনিশন অব বাংলা অ্যাজ অ্যান অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ অব দ্য ইউনাইটেড নেশনস-এর উদ্যোগে বার্মিংহামের অ্যাস্টন এলাকার ভিক্টোরিয়া রোডস্থ মাল্টিপারপাস সেন্টারে মোড়ক উন্মোচন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে মোড়ক উন্মোচন করেন প্রধান অতিথি ব্রিটিশ এমপি আইয়ুব খান।

তিনি বলেন, বাংলা একটি সমৃদ্ধ ভাষা। বিশ্বের ৩৩ কোটি মানুষ বাংলা ভাষায় কথা বলেন। তাই বাংলা যাতে জাতিসংঘের পূর্ণাঙ্গ দাপ্তরিক ভাষা হয়, সে জন্য তিনি সমর্থন প্রদান করে যাবেন।

সংগঠনের সাধারণ সম্পাদক ফয়জুর রহমান চৌধুরী এমবিই-এর পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি তোফাজ্জল হোসেন চৌধুরী। আরও বক্তব্য রাখেন সহ-সভাপতি কে এম আবু তাহের চৌধুরী, অর্থ সম্পাদক আবু তাহের এমবিই, প্রেস সেক্রেটারি শেখ মো. মফিজুর রহমান, কমিউনিটি লিডার ও সাংবাদিক মুহাম্মদ মকিস মনসুর, সাংবাদিক মোস্তফা যুবরাজ চৌধুরী, কমিউনিটি নেতা এম এ লতিফ জেপি, সাংবাদিক ফারুক যোশী, রমেশয় হাই স্কুলের প্রধান শিক্ষক রফিকুল আলম, কমিউনিটি নেতা মাসুদ আহমদ, আরজু মিয়া এমবিই, সাবেক কাউন্সিলর শহীদ আলী, কবি নাসির উদ্দিন হেলাল, মিসেস রাশিয়া খানম, অ্যাডভোকেট গোলাম মোস্তফা, কামরুল হাসান চুনু, ফিরোজ খান, সাংবাদিক শেবুল চৌধুরী, নাজমুল হক চৌধুরী, শোয়েবুর রহমান প্রমুখ।

পবিত্র কুরআন থেকে তেলাওয়াত ও দোয়া করেন মাওলানা ওলিউর রহমান চৌধুরী দুবাগী। সভায় জাতিসংঘে বাংলা ভাষা যাতে পূর্ণাঙ্গ দাপ্তরিক ভাষা হয়, সে জন্য বাংলাদেশ সরকারের সহযোগিতা কামনা করা হয়। ২০২২ সালে বাংলাকে জাতিসংঘের অনানুষ্ঠানিক ভাষা হিসেবে স্বীকৃতি ও চালু করায় জাতিসংঘের মহাসচিবকে ধন্যবাদ জ্ঞাপন করা হয়। সভায় বক্তারা প্রবাসে নতুন প্রজন্মের ছেলে-মেয়েদের বাংলা শিক্ষা প্রদান, বিভিন্ন শহরে বাংলা স্কুল চালু ও বাংলা সংস্কৃতির বিকাশে কাজ করার আহ্বান জানান। সভায় লন্ডনস্থ বাংলাদেশ হাই কমিশনের হাই কমিশনার, সহকারী হাই কমিশনার বা হাই কমিশনের কোনো প্রতিনিধি উপস্থিত না হওয়ায় ক্ষোভ প্রকাশ করা হয়। সংবাদ বিজ্ঞপ্তি

ইউকে এর আরও খবর
ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যের ৯০ বছর: পূর্ব লন্ডনে স্মরণ করা হলো ঐতিহাসিক ‘ব্যাটল অব ক্যাবল স্ট্রিট’

ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যের ৯০ বছর: পূর্ব লন্ডনে স্মরণ করা হলো ঐতিহাসিক ‘ব্যাটল অব ক্যাবল স্ট্রিট’

লন্ডনে পাঞ্জেরী প্রকাশিত তিন গ্রন্থ ও অনলাইন বুকশপের উদ্বোধন

লন্ডনে পাঞ্জেরী প্রকাশিত তিন গ্রন্থ ও অনলাইন বুকশপের উদ্বোধন

যুক্তরাজ্যে নৌকায় আসা প্রায় সব নারীই ধর্ষণের শিকার: শাবানা মাহমুদ

যুক্তরাজ্যে নৌকায় আসা প্রায় সব নারীই ধর্ষণের শিকার: শাবানা মাহমুদ

আকাশে ফের আতঙ্ক : ফ্লাই দুবাইয়ের পর ২৮ হাজার ফুট নিচে নামল ব্রিটিশ এয়ারওয়েজের বিমান

আকাশে ফের আতঙ্ক : ফ্লাই দুবাইয়ের পর ২৮ হাজার ফুট নিচে নামল ব্রিটিশ এয়ারওয়েজের বিমান

বাংলাদেশের ৯২ শতাংশ পণ্যে শুল্কমুক্ত সুবিধা দে‌বে যুক্তরাজ্য

বাংলাদেশের ৯২ শতাংশ পণ্যে শুল্কমুক্ত সুবিধা দে‌বে যুক্তরাজ্য

লন্ডনে এমপি সরোয়ার আলমগীরকে ফটিকছড়ি কমিউনিটি ইউকের গণসংবর্ধনা

লন্ডনে এমপি সরোয়ার আলমগীরকে ফটিকছড়ি কমিউনিটি ইউকের গণসংবর্ধনা

কাউন্সিলর সাদিকুর রহমান বাবলুকে এভারগ্রীন ক্লাব ইউকের সংবর্ধনা

কাউন্সিলর সাদিকুর রহমান বাবলুকে এভারগ্রীন ক্লাব ইউকের সংবর্ধনা

বিনিয়োগ, বাণিজ্য ও সাংস্কৃতিক সহযোগিতা জোরদারে মালয়েশিয়ার প্রতিনিধিদলকে স্বাগত টাওয়ার হ্যামলেটসে

বিনিয়োগ, বাণিজ্য ও সাংস্কৃতিক সহযোগিতা জোরদারে মালয়েশিয়ার প্রতিনিধিদলকে স্বাগত টাওয়ার হ্যামলেটসে

সেপ্টেম্বরে এলো ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয়

সেপ্টেম্বরে এলো ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয়

সকালে বিমানের চার কর্মকর্তাকে বদলি, বিকেলে স্থগিত

সকালে বিমানের চার কর্মকর্তাকে বদলি, বিকেলে স্থগিত

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top