|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. ইউকে
  3. লন্ডনে বারকোট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকে’র মতবিনিময় ও সংবর্ধনা অনুষ্ঠিত

লন্ডনে বারকোট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকে’র মতবিনিময় ও সংবর্ধনা অনুষ্ঠিত


প্রকাশিত হয়েছে : ০৫ নভেম্বর ২০২৫

সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী বারকোট গ্রামের প্রবাসীদের সংগঠন বারকোট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকের উদ্যোগে এক মতবিনিময় ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। গত রবিবার (২ নভেম্বর) পূর্ব লন্ডনের একটি অভিজাত রেস্টুরেন্টে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রবাসী বারকোটবাসীর অংশগ্রহণে অনুষ্ঠানটি এক উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের ভাইস-চেয়ারম্যান মো. সাহিদ খাঁন এবং সঞ্চালনা করেন সহ-সাধারণ সম্পাদক মো. জুবায়ের সিদ্দিকী। পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানটির সূচনা করেন হাফেজ মাওলানা আখলাক হোসেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বারকোটের কৃতি সন্তান এডভোকেট খায়রুল আলম (সুপ্রিম কোর্ট, বাংলাদেশ) এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. মনিরুজ্জামান মুল্লা, অফিসার ইন চার্জ (ওসি), গোলাপগঞ্জ মডেল থানা।

সংক্ষিপ্ত আলোচনায় অংশ নেন সংগঠনের সাবেক চেয়ারম্যান মো. শামীম আহমদ, সাবেক সেক্রেটারি মো. সফিকুর রহমান চৌধুরী, উপদেষ্টা মো. আব্দুল মুহিত ও ইকবাল আহমদ চৌধুরী, ট্রাস্টি রায়হানুজ্জামান (লিপন), মোকাদ্দেম আহমদ চৌধুরী, তাজুল ইসলাম (তাজ) এবং আব্দুল মতিন চৌধুরী (টিপু) প্রমুখ।

এছাড়াও উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ মো. রাজীব, প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম, হাসান মোসাদ্দেক সুহেল, শাহরিয়ার আহমদ, ফাহাদ আহমদ, আব্দুর রউফ ছানা, মো. সাব্বির আহমদ, মশরুর আহমদ, কামরুল ইসলাম, আজিজুর রহমান হিরু, তাজুল ইসলাম সায়েম, শাহ মোহাম্মদ আলী হাসান, তোফায়েল আহমদ ও তারেকউজ্জামান।

প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা ঐতিহ্যবাহী বারকোট গ্রাম শিক্ষা, সংস্কৃতি ও সামাজিক উন্নয়নে দীর্ঘদিন ধরে জাতীয় ও আন্তর্জাতিক পরিসরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। গ্রামের মানুষের ঐক্য, সহযোগিতা ও জন্মভূমির প্রতি ভালোবাসাকে আরও সুদৃঢ় করার লক্ষ্যে যুক্তরাজ্যে প্রবাসী বারকোটবাসীরা ২০১৬ সালে প্রতিষ্ঠা করেন বারকোট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকে।

প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি গ্রামীণ উন্নয়ন, শিক্ষাপ্রতিষ্ঠান সহায়তা, গুণীজন সংবর্ধনা এবং দারিদ্র্য বিমোচনসহ নানা সামাজিক ও মানবিক কার্যক্রম সফলভাবে পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় এবারের আয়োজনে লন্ডনে দুইজন গুণীজনকে সংবর্ধনা প্রদান করা হয়।

সংবর্ধিত প্রধান অতিথি এডভোকেট খায়রুল আলম প্রবাসী বারকোটবাসীদের শিক্ষা, সামাজিক ও অর্থনৈতিক কর্মকাণ্ডে অবদানের কথা স্মরণ করে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। বিশেষ অতিথি ওসি মো. মনিরুজ্জামান মুল্লা বারকোট গ্রামের শান্তিপূর্ণ পরিবেশ ও মানুষের সামাজিক সচেতনতার প্রশংসা করেন এবং গ্রামের আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতি বিশেষ নজর রাখার আশ্বাস প্রদান করেন।

সহ-সাধারণ সম্পাদক মো. জুবায়ের সিদ্দিকী ও কোষাধ্যক্ষ মো. রাজীব অনুষ্ঠানের সফল আয়োজনের জন্য উপস্থিত সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল, কার্যকর ও শক্তিশালী করতে সকলের অব্যাহত সহযোগিতা ও সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান। সংবাদ বিজ্ঞপ্তি

ইউকে এর আরও খবর
ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যের ৯০ বছর: পূর্ব লন্ডনে স্মরণ করা হলো ঐতিহাসিক ‘ব্যাটল অব ক্যাবল স্ট্রিট’

ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যের ৯০ বছর: পূর্ব লন্ডনে স্মরণ করা হলো ঐতিহাসিক ‘ব্যাটল অব ক্যাবল স্ট্রিট’

লন্ডনে পাঞ্জেরী প্রকাশিত তিন গ্রন্থ ও অনলাইন বুকশপের উদ্বোধন

লন্ডনে পাঞ্জেরী প্রকাশিত তিন গ্রন্থ ও অনলাইন বুকশপের উদ্বোধন

যুক্তরাজ্যে নৌকায় আসা প্রায় সব নারীই ধর্ষণের শিকার: শাবানা মাহমুদ

যুক্তরাজ্যে নৌকায় আসা প্রায় সব নারীই ধর্ষণের শিকার: শাবানা মাহমুদ

আকাশে ফের আতঙ্ক : ফ্লাই দুবাইয়ের পর ২৮ হাজার ফুট নিচে নামল ব্রিটিশ এয়ারওয়েজের বিমান

আকাশে ফের আতঙ্ক : ফ্লাই দুবাইয়ের পর ২৮ হাজার ফুট নিচে নামল ব্রিটিশ এয়ারওয়েজের বিমান

বাংলাদেশের ৯২ শতাংশ পণ্যে শুল্কমুক্ত সুবিধা দে‌বে যুক্তরাজ্য

বাংলাদেশের ৯২ শতাংশ পণ্যে শুল্কমুক্ত সুবিধা দে‌বে যুক্তরাজ্য

লন্ডনে এমপি সরোয়ার আলমগীরকে ফটিকছড়ি কমিউনিটি ইউকের গণসংবর্ধনা

লন্ডনে এমপি সরোয়ার আলমগীরকে ফটিকছড়ি কমিউনিটি ইউকের গণসংবর্ধনা

কাউন্সিলর সাদিকুর রহমান বাবলুকে এভারগ্রীন ক্লাব ইউকের সংবর্ধনা

কাউন্সিলর সাদিকুর রহমান বাবলুকে এভারগ্রীন ক্লাব ইউকের সংবর্ধনা

বিনিয়োগ, বাণিজ্য ও সাংস্কৃতিক সহযোগিতা জোরদারে মালয়েশিয়ার প্রতিনিধিদলকে স্বাগত টাওয়ার হ্যামলেটসে

বিনিয়োগ, বাণিজ্য ও সাংস্কৃতিক সহযোগিতা জোরদারে মালয়েশিয়ার প্রতিনিধিদলকে স্বাগত টাওয়ার হ্যামলেটসে

সেপ্টেম্বরে এলো ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয়

সেপ্টেম্বরে এলো ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয়

সকালে বিমানের চার কর্মকর্তাকে বদলি, বিকেলে স্থগিত

সকালে বিমানের চার কর্মকর্তাকে বদলি, বিকেলে স্থগিত

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top